Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
১৩:৪৭, ০৫ জুলাই ২০১৫
আপডেট: ১৪:১৬, ০৫ জুলাই ২০১৫
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
১৩:৪৭, ০৫ জুলাই ২০১৫
আপডেট: ১৪:১৬, ০৫ জুলাই ২০১৫
আরও খবর
সন্ধ্যার মধ্যে যে ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে, জানাল আবহাওয়া অফিস
আর্জেন্টিনার রঙে রাঙানো বাড়ি, মুগ্ধ এলাকাবাসী
অনগ্রসর এলাকায় শিক্ষার সুযোগ পৌঁছালে সুপ্ত প্রতিভা বিকশিত হবে : ডা. জুবাইদা রহমান
বড় বিল্ডিং নয়, সরকার ‘হেলথ কার্ড’-এ জোর দিয়েছে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
যত্রতত্র ময়লা ফেলা বন্ধে শাহবাগে ঝটিকা অভিযান, জরিমানা

বাড়ছে সাপের দংশন, শিরনিতেও রক্ষা হচ্ছে না

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
১৩:৪৭, ০৫ জুলাই ২০১৫
আপডেট: ১৪:১৬, ০৫ জুলাই ২০১৫
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ
১৩:৪৭, ০৫ জুলাই ২০১৫
আপডেট: ১৪:১৬, ০৫ জুলাই ২০১৫
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় সাপের দংশন থেকে রক্ষা পেতে শিরনি রান্না করে বিতরণ করেছে শ্যামপুর গ্রামবাসী। ছবি : এনটিভি

টানা বৃষ্টিতে বেড়েছে পানি। কানায় কানায় ভরে গেছে ঝোপ-ঝাড়। গর্তে থাকা সাপগুলো আশ্রয় নিয়েছে লোকালয়ে। সেই ভয়ে নির্ঘুম রাত কাটছে গ্রামবাসীর। রক্ষা পেতে চাল তুলে শিরনিও রান্না করে বিতরণ করা হয়েছে। তবু থামছে না সাপের দংশন।

সাপের উৎপাতের এমন কাহিনী শোনা যাচ্ছে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নে। সেখানকার শ্যামপুর গ্রামে গত চার দিনে বিষধর সাপের দংশনে মৃত্যু হয়েছে দুজনের। আহত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে তিনজনকে।  

সাপের দংশনে গত হয়েছে গ্রামের প্রয়াত আক্কাছ আলীর স্ত্রী আয়েশা বেগম (৫৫)। একই পরিণতি উজ্জ্বল হোসেনের ছেলে সাব্বির হোসেনের (৬)।

দংশন থেকে বাঁচতে শ্যামপুর গ্রামবাসী বাড়ি বাড়ি থেকে চাল তুলে গতকাল শনিবার সন্ধ্যায় শিরনি করেছেন। কিন্তু যারা এ উৎপাত বন্ধ করতে পারত, সেই প্রশাসন কিংবা স্বাস্থ্য বিভাগের এ বিষয়ে প্রতিরোধমূলক কোনো ব্যবস্থা নেই বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মঙ্গলবার রাতে নিজ বাড়িতে আয়েশাকে বিষধর সাপ দংশন করে। কবিরাজ দিয়ে ঝাঁড়-ফুক করেও তিনি সুস্থ হননি। পরদিন বুধবার সকালে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পাশের বাড়ির শিশু সাব্বির আয়েশাদের বাড়ি খেলতে যায়। এ সময় তাকেও সাপ দংশন করে। এরপর তাকে নিয়ে যাওয়া হয় দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে পাওয়া যায়নি চিকিৎসা। এরও পরে বিকেলে মানিকগঞ্জ জেলা হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার।

পরদিন শুক্রবার সকালে ওই গ্রামের অন্য এক বাড়িতে সাপের দংশনে আহত হন মোশারফ হোসেনের স্ত্রী রিতা আক্তার (২২)। 

একইভাবে গতকাল শনিবার সকাল ১০টার দিকে লায়েক আলীর মেয়ে রোকেয়া আক্তার (১৬) আহত হয়। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। সাপের দংশন থেকে বাঁচতে গ্রামবাসী দুপুরে বাড়ি বাড়ি গিয়ে চাল তোলে। বিকেলে শ্যামপুর মসজিদের সামনে তারা শিরনি রান্না করেন। ইফতার শেষে তা এলাকাবাসীর মধ্যে বিতরণ করা হয়। এই শিরনি রান্নার সময় পাশের বাড়ির ইকবাল হোসেনের স্ত্রী রুমি আক্তারকে (২০) সাপে দংশন করে। তাঁকেও নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

এসব বিষয়ে জানতে চাইলে চকমিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক জানান, গ্রামে একের পর এক মানুষ সাপের দংশনে হতাহত হচ্ছে। স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে গেলেও চিকিৎসা পাওয়া যাচ্ছে না। প্রশাসনও প্রতিরোধমূলক কোনো ব্যবস্থা নিচ্ছে না। তবে দৌলতপুর বাজারের ফার্মেসি থেকে কার্বলিক এসিড কিনে তিনি গ্রামবাসীকে দিয়েছেন।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আরশাদ উল্লাহ জানান, এ হাসপাতালে সাপের কামড়ের প্রতিষেধক ‘এন্টিভিনা’ সরবরাহ করা হয় না। তাই দংশনের শিকার কোনো রোগীকে চিকিৎসা দেওয়া সম্ভব হয় না।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের প্রতিষেধক না থাকার বিষয়ে মানিকগঞ্জের সিভিল সার্জন এ টি এম মতিউর রহমান বলেন, জেলা ও উপজেলার কোনো হাসপাতালেই এই চিকিৎসাব্যবস্থা নেই। এই চিকিৎসা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেওয়া হয়। সব সাপই বিষধর নয়। এ কারণে সেখানে (ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল) রোগীর রক্ত পরীক্ষা করে প্রতিষেধক ইনজেকশন দেওয়া হয়। তিনি বলেন, সাপ সাধারণত মানুষের হাতে কিংবা পায়ে দংশন করে থাকে। তাই আক্রান্ত স্থানের কিছুটা ওপরে শক্ত করে রশি দিয়ে বেঁধে রোগীকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে হবে।

সর্বাধিক পঠিত
  1. রাতে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস
  2. চিরকুট লিখে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা
  3. যেভাবে সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার
  4. এক বছরে ২ হাজার ৯৭টি হারানো মোবাইল ফোন উদ্ধার
  5. সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
  6. ১০ শয্যার আইসিইউ উদ্বোধন, ৯টি অকেজো

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x