কুমিল্লায় শুল্ক কর্মকর্তাদের ওপর হামলার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ
কুমিল্লায় নয়জন শুল্ক কর্মকর্তার ওপর হামলার প্রতিবাদে বেনাপোল কাস্টম অফিসার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা আজ বৃহস্পতিবার মানববন্ধন করেন। ছবি : এনটিভি
কুমিল্লায় নয়জন শুল্ক কর্মকর্তার ওপর হামলার প্রতিবাদে বেনাপোল কাস্টম অফিসার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন।
আজ বৃহস্পতিবার সকালে বেনাপোল কাস্টম অফিস প্রাঙ্গণে এসব কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বেনাপোল কাস্টম অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম বাংগালী। সমাবেশে বক্তব্য দেন খুলনা কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সভাপতি মো. শহীদুল্লাহ ও রাজস্ব কর্মকর্তা আবদুল আল মামুন। সমাবেশ শেষে কাস্টম কমিশনার শওকত হোসেনের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডে স্মারকলিপি দেওয়া হয়।
গত ১২ জুন কুমিল্লার লাকসামে কর্তব্যরত অবস্থায় নয়জন শুল্ক কর্মকর্তার ওপর সন্ত্রাসীরা হামলা চালায়।

মহসিন মিলন, বেনাপোল