Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
সোহেল হাফিজ, বরগুনা
২২:৪৫, ২৩ মে ২০১৭
সোহেল হাফিজ, বরগুনা
২২:৪৫, ২৩ মে ২০১৭
আপডেট: ২২:৪৫, ২৩ মে ২০১৭
আরও খবর
আজ ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী
স্বাস্থ্যখাতে চীনের সহযোগিতা বাড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হবে স্বর্ণ
ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ
সাত বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

কিশোরীর অভিভাবক কে?

সোহেল হাফিজ, বরগুনা
২২:৪৫, ২৩ মে ২০১৭
সোহেল হাফিজ, বরগুনা
২২:৪৫, ২৩ মে ২০১৭
আপডেট: ২২:৪৫, ২৩ মে ২০১৭
বরগুনা থানা থেকে মঙ্গলবার দুপুরে সুমাইয়ার তোলা ছবি। ছবি : এনটিভি

বরগুনা সদর উপজেলায় ঠিকানাবিহীন এক কিশোরীকে উদ্ধার করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন। আজ মঙ্গলবার দুপুরে তাঁকে বরগুনা থানায় হস্তান্তর করা হয়। 

উদ্ধার হওয়া ওই কিশোরীর নাম সুমাইয়া (১০)। তার বাবা বাবুল মিয়া একজন অটোরিকশাচালক। মা হাসিনা বেগম বিদেশ থাকেন বলে জানায় সুমাইয়া। সুমাইয়ার ছোট ভাইয়ের নাম হাসিব ও বোনের নাম ফারজানা।

তার বাড়ি কোথায় সে বলতে পারে না। বরগুনায় কীভাবে এলো এমন প্রশ্নের উত্তরে সে জানায়, দোতলা লঞ্চে করে এসেছে। সে তার নানির কাছে যেতে চায় বলেও জানায়।

সুমাইয়া খানিকটা মানসিক ভারসাম্যহীন বলে তার সঙ্গে কথা বলে বোঝা গেছে। সুমাইয়ার সঙ্গে কথা বলে আরো জানা গেছে, তার নানা একজন দিনমজুর। তিনি ইট ভাঙার কাজ করেন। তার এক মামাও অটোরিকশা চালান। 

বরগুনা সদর উপজেলার ছোট গৌরীচন্না গ্রামের মৃত আতাহার আলীর স্ত্রী কোহিনূর বেগম জানান, গত ১৫ মে সুমাইয়াকে একাকী দেখে তাঁর দুই ছেলে তার নাম জিজ্ঞেস করলে সুমাইয়া কিছুই বলতে পারে না। এ সময় সুমাইয়ার এলোমেলো কথা শুনে তারা তাকে তাঁদের বাড়িতে নিয়ে আসে। সেই থেকে সুমাইয়া তাদের বাড়িতেই ছিল। ধীরে ধীরে সে কথা বলা শুরু করে। কিন্তু তার বাড়ির ঠিকানা মনে করতে পারেনি। 

পরে কোহিনূর বেগম বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও চেয়ারম্যানকে জানান। তাঁরা সুমাইয়াকে পুলিশের হাতে তুলে দেওয়ার পরামর্শ দিলে আজ দুপুরে কোহিনূর বেগম তাকে বরগুনা থানায় হস্তান্তর করেন। 

এ বিষয়ে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুজ জামান বলেন, সুমাইয়ার সঙ্গে কথা বলে মনে হয়েছে সে খানিকটা মানসিক ভারসাম্যহীন। তার বাড়ি বরিশাল শহরের দপদপিয়া সেতুর আশপাশে হতে পারে। 

ওসি আরো জানান, আগামীকাল সুমাইয়াকে আদালতে হাজির করা হবে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। 

সর্বাধিক পঠিত
  1. মার্চের জন্য এলপি গ্যাসের দাম নির্ধারণ
  2. জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ হলেন যারা
  3. ঈদে নিরাপদ রেলযাত্রা নিশ্চিতে সরকারের ব্যাপক প্রস্তুতি
  4. সিরাজগঞ্জে আ.লীগ-বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ২
  5. বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত
  6. ৮ বছর ধরে অন্ধকারে ‘নালুকাবাড়ি আশ্রয়ণ প্রকল্প’

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x