Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান
১৫:৩৮, ২৮ জুন ২০১৫
আপডেট: ১৬:৩৬, ২৮ জুন ২০১৫
আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান
১৫:৩৮, ২৮ জুন ২০১৫
আপডেট: ১৬:৩৬, ২৮ জুন ২০১৫
আরও খবর
বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা দেওয়া হবে: কৃষিমন্ত্রী
বন্যাকবলিত চট্টগ্রামের পাঁচ জেলায় সহায়তা দেবে সরকার : কৃষিমন্ত্রী
বাংলাদেশিদের জন্য বিশ্বের সম্ভাব্য সব জায়গায় শ্রমবাজার উন্মুক্ত হবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী
‘পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সরকারের পাশাপাশি নাগরিকদের অংশগ্রহণ অপরিহার্য’
বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস : শামা ওবায়েদ

বন্যায় ক্ষতিগ্রস্ত প্রত্যেকে পাবে ২০ টাকা!

আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান
১৫:৩৮, ২৮ জুন ২০১৫
আপডেট: ১৬:৩৬, ২৮ জুন ২০১৫
আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান
১৫:৩৮, ২৮ জুন ২০১৫
আপডেট: ১৬:৩৬, ২৮ জুন ২০১৫
বান্দরবানে বন্যায় কাদামাটি ও আবর্জনা জমে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে ঘরবাড়ি। ছবি : এনটিভি

জেলা প্রশাসনের হিসাবে বান্দরবানে পাহাড়ধস ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৫০ হাজার মানুষ। আর সরকারের পক্ষ থেকে ১০ লাখ টাকা অর্থ সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। সে হিসেবে মাথাপিছু ২০ টাকা বরাদ্দ রাখা হয়েছে। তবে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী ক্ষতিগ্রস্তদের তালিকা আরো লম্বা হবে। সে হিসেবে মাথাপিছু বরাদ্দ আরো কমে যাবে।

জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী জানান, ক্ষতিগ্রস্তদের জন্য সরকারের পক্ষ থেকে ১০ লাখ টাকা ও ১৫০ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করা হবে। এ ছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে ৭০ হাজার টাকা ও ৫০ টন চাল এরই মধ্যে বিতরণ করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে, বৃষ্টি থেমে যাওয়ায় বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি কমে বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কিন্তু পাহাড়ধসে বান্দরবান সদর, রুমা, থানছি, লামাসহ বিভিন্ন এলাকার অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ এখনো বিচ্ছিন্ন রয়েছে। আশ্রয়কেন্দ্র থেকে ঘরে ফিরতে শুরু করেছে বন্যাদুর্গতরা। তবে ঘরবাড়ি বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট। সরকারের পক্ষে ত্রাণ বরাদ্দ দেওয়া হলেও এখনো তা পাননি স্থানীয়রা।

স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ রোববার প্লাবিত এলাকাগুলো থেকে বন্যার পানি নেমে যাওয়ায় আশ্রয়কেন্দ্র থেকে ঘরে ফিরছে মানুষ। তবে ঘরে কাদামাটি জমে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। এ ছাড়া টিউবওয়েলগুলো বন্যার ময়লা পানিতে তলিয়ে বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে।

পৌর কাউন্সিলর মোহাম্মদ ওসমান গনি বলেন, বান্দরবান সদর, লামা, নাইক্ষ্যংছড়ি উপজেলায় নিম্নাঞ্চলের অনেক জায়গায় এখনো বন্যার পানি রয়েছে। অনেক জায়গা থেকে পানি নেমে গেলেও মানুষের দুর্ভোগ কিন্তু কমেনি।

লামা উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী জানান, লামায় বন্যায় ২০ হাজারের বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। লামা শহরের বন্যার পানি নামলেও নিম্নাঞ্চলের অনেক স্থানের মানুষ ঘরে ফিরতে পারেনি। আশ্রয়কেন্দ্রগুলোতে এখনো অবস্থান করছে কয়েক হাজার মানুষ।

আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়া বন্যাদুর্গত সেলিনা খাতুন, মোহাম্মদ সিরাজসহ অনেকে জানান, আশ্রয়কেন্দ্রেও পর্যাপ্ত খাবার-পানি মিলছে না। সরকারি সংস্থাগুলোর দেওয়া খাবারগুলো খাওয়ার উপযুক্ত নয়। এ ছাড়া অনেকেই খাবার পায়নি। এখনো সরকারের ঘোষিত ত্রাণ-সহায়তা বন্যাদুর্গতদের হাতে পৌঁছেনি।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এস এম শাহেদুল ইসলাম জানান, উপজেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাইশারী ইউনিয়নের তিনটি গ্রাম, ঘুমধুম ইউনিয়নের দুটি গ্রাম এবং নাইক্ষ্যংছড়ি সদর ও দৌছড়ি এলাকা। বন্যায় নাইক্ষ্যংছড়ির প্রায় ৪০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টি বন্ধ হওয়ায় বন্যার পানি পুরোপুরি নেমে গেছে। কিন্তু ঘরে কাদামাটি ও ময়লা জমে যাওয়ায় দুর্গত মানুষের দুর্ভোগ আরো বেড়েছে। অনেক এলাকার রাস্তাঘাট ভেঙে গেছে।

বান্দরবান-কেরানীহাট সড়কের বরদুয়ারা এলাকায় প্রধান সড়কের ওপর থেকে বন্যার পানি নেমে যাওয়ায় বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম ও কক্সবাজারের যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে উঠেছে। কিন্তু পাহাড়ধসে সড়কে মাটি জমে যাওয়ায় বান্দরবান-রাঙামাটি, রুমা, থানছি এবং লামা-সুয়াল অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ এখনো বন্ধ রয়েছে।

সর্বাধিক পঠিত
  1. দেশের যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
  2. বন্যাকবলিত চট্টগ্রামের পাঁচ জেলায় সহায়তা দেবে সরকার : কৃষিমন্ত্রী
  3. নতুন নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম
  4. বাংলাদেশিদের জন্য বিশ্বের সম্ভাব্য সব জায়গায় শ্রমবাজার উন্মুক্ত হবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী
  5. নেত্রকোনায় রথযাত্রা ও রথমেলায় হাজারো ভক্তের আগমন
  6. সকালের মধ্যে ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কবার্তা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x