যশোরে স্ত্রী হত্যার দায়ে একজনের ফাঁসি
যশোরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে আজ বুধবার আবদুল্লাহ তিতুমীর নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। ছবি : এনটিভি
যশোরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে আবদুল্লাহ তিতুমীর নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে।
আজ বুধবার যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক অমিত কুমার দে এ রায় দেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আবদুল্লাহ যশোর সদর উপজেলার সুলতানপুর বাবুপাড়ার আইউব আলীর ছেলে।
ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইদ্রিস আলী জানান, আবদুল্লাহ সদর উপজেলার মোবারককাটি গ্রামের কবির হোসেনের মেয়ে সালমা খাতুনকে বিয়ের পর যৌতুক হিসেবে মোটরসাইকেল দাবি করে আসছিলেন। যৌতুক না পেয়ে সালমাকে নির্যাতন করছিলেন তিনি।
একপর্যায়ে ২০১২ সালের ৯ জুলাই সালমার শরীরে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়।

সাইফুল ইসলাম সজল, যশোর