Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
আফজাল হোসেন, ভোলা
২২:০৬, ১৪ মে ২০১৭
আফজাল হোসেন, ভোলা
২২:০৬, ১৪ মে ২০১৭
আপডেট: ২২:০৬, ১৪ মে ২০১৭
আরও খবর
গড়াই নদে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু, দুজনকে জীবিত উদ্ধার
কালবৈশাখীর তাণ্ডবে শিশুসহ আহত ৯, বিদ্যুৎবিচ্ছিন্ন পুরো এলাকা
রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
মুন্সীগঞ্জে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
জীবননগরে বজ্রাঘাতে যুবকের মৃত্যু

পুকুরে বিদ্যুতায়িত ২ শিশু, বাঁচাতে গিয়ে মা-ছেলেরও মৃত্যু

আফজাল হোসেন, ভোলা
২২:০৬, ১৪ মে ২০১৭
আফজাল হোসেন, ভোলা
২২:০৬, ১৪ মে ২০১৭
আপডেট: ২২:০৬, ১৪ মে ২০১৭
বিদ্যুতায়িত হয়ে নিহত চারজনের মধ্যে দুজন ভোলা সদর হাসপাতালে। ছবি : এনটিভি

ভোলার দৌলতখান উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মা ও ছেলেসহ চারজন নিহত হয়েছে।

আজ রোববার বিকেল ৪টায় দৌলতখান উপজেলার উত্তর জয়নগর গ্রামের মুন্সি ব্যাপারী বাড়ির একটি পুকুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানায়, বিকেলে গ্রামের শাজাহানের ছেলে কোরআনে হাফেজ রহমত উল্ল্যাহ (১১) এবং আরেকজনের মেয়ে সুইটি (১৩) মুন্সি ব্যাপারী বাড়ির ওই পুকুরে গোসল করতে নামলে তারা বিদ্যুতায়িত হয়। এ সময় তাদের চিৎকার শুনে বাঁচাতে গিয়ে সুফিয়া বেগম (৩৫) ও তাঁর ছেলে ফয়েজ (১৫) বিদ্যুতায়িত হয়ে মারা যান। এ ঘটনার পর স্থানীয় লোকজন তাদের দ্রুত উদ্ধার করে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতদের গ্রামে শোকের ছায়া নেমে আসে।

নিহত ফয়েজের ভাবি নাজমা বেগম অভিযোগ করেন, ওই পুকুরে পল্লী বিদ্যুতের তার ছিড়ে পড়লেও তা কেউ খেয়াল করেনি। এ অবস্থায় দুই শিশু গোসল করতে নামলে বিদ্যুতায়িত হয়। তাদের উদ্ধার করতে গিয়ে মারা যান দুজন।

নিহত রহমত উল্ল্যাহর চাচাতো ভাই মো. খোকন জানান, এত বড় ঘটনার পরও পল্লী বিদ্যুতের কেউ দেখতে আসেনি। তারা খোঁজ-খবর পর্যন্ত নেয়নি।

এদিকে স্ত্রী ও সন্তান হারিয়ে বাকরুদ্ধ সুফিয়া বেগমের স্বামী আবদুল মালেক। তাঁর চোখে শুধুই অন্ধকার। তাঁর স্ত্রী ও ছেলে অপর দুজনকে বাঁচাতে পুকুরে নেমেছিল।

এদিকে এ ঘটনার পর দৌলতখান উপজেলার উত্তর জয়নগর গ্রামে গিয়ে দেখা যায়, সেখানকার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে চরম ক্ষোভ দেখা যায় পল্লী বিদ্যুৎ সমিতির লোকজনের ওপর।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশগুলোর মধ্যে তিনটি ভোলা সদর হাসপাতালে এবং একটি বাড়িতে রয়েছে। আইনি ব্যবস্থা শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

সর্বাধিক পঠিত
  1. আওয়ামী লীগনেতা মুজিবুল হক চৌধুরীর ৭ বছর কারাদণ্ড
  2. কালবৈশাখীর তাণ্ডবে শিশুসহ আহত ৯, বিদ্যুৎবিচ্ছিন্ন পুরো এলাকা
  3. ভারত থেকে আসা ৫ হাজার মেট্রিক টন ডিজেল পাম্পিং শুরু
  4. রূপপুরে প্রথম ইউনিটে জ্বালানি লোডিংয়ের লাইসেন্স মিলেছে, উদ্বোধন এপ্রিলের শেষে
  5. শুক্রবার যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না
  6. মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x