Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট
২১:১৩, ০৪ মে ২০১৭
শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট
২১:১৩, ০৪ মে ২০১৭
আপডেট: ২১:১৩, ০৪ মে ২০১৭
আরও খবর
দুই হাত নেই, পায়ে লিখে এসএসসি দিচ্ছে মেধাবী বিউটি

পায়ে লিখে বিউটির জিপিএ ৫-এর হ্যাটট্রিক!

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট
২১:১৩, ০৪ মে ২০১৭
শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট
২১:১৩, ০৪ মে ২০১৭
আপডেট: ২১:১৩, ০৪ মে ২০১৭
পায়ে লিখে পিইসি ও জেএসসির পর এবার এসএসসিতেও জিপিএ ৫ পেয়েছে বিউটি। পুরোনো ছবি : এনটিভি

প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছিল জয়পুরহাটের মেয়ে বিউটি আকতার। এবার এসএসসিতেও জিপিএ ৫ পেয়েছে সে। আর এই হ্যাটট্রিক জিপিএ ৫-এর অসামান্য অর্জন বিউটি করেছে পায়ে লিখে! জন্ম থেকেই যে তার দুটি হাত নেই!

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার শিবপুর গ্রামের মেয়ে বিউটি আকতার। আকলাশ শিবপুর-শ্যামপুর উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষা দেয় বিউটি। ক্ষেতলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ছিল বিউটির পরীক্ষার কেন্দ্র।

হাত নেই বিষয়টি কখনো ভাবায়নি বিউটিকে। নিজেকে কখনো প্রতিবন্ধী ভাবেনি। বরং অন্য শিক্ষার্থীদের মতোই সে নিয়মিত স্কুলে গিয়েছে। ক্লাস করেছে। নিয়মিত পড়াশোনা করেছে। পরীক্ষা দিয়েছে। একের পর এক অতিক্রম করেছে ১০টি ক্লাস। শুধু পরীক্ষায় অংশ নেওয়া নয়, পরীক্ষায় সবচেয়ে ভালো ফলও করেছে। এরই প্রমাণ প্রাথমিক শিক্ষা সমাপনী ও জেএসসি পরীক্ষায় জিপিএ ৫ অর্জন। সাধারণ গ্রেডে বৃত্তিও পেয়েছে বিউটি।

শারীরিক বাধা তো দূরের কথা, পরিবারের আর্থিক অবস্থাও বিউটির অদম্য ইচ্ছেকে এতটুকু নড়িয়ে দিতে পারেনি।

বিউটির বাবা বায়েজিদ হোসেন একজন বর্গাচাষি। অভাব-অনটনের সংসার। অভাবের কারণে একসময় ভ্যান চালাতেন বায়েজিদ। বায়েজিদের দুই ছেলে মেয়ের মধ্যে বিউটি ছোট। এসব চিত্রও বিউটিকে থামিয়ে দিতে পারেনি। বরং মনোযোগ ও অধ্যবসায়ের মাধ্যমে জয় করে নিয়েছে সব প্রতিকূলতাকে।

বিউটি এখানেই থেমে যেতে চায় না। বিউটি শিক্ষক হতে চায়। আদর্শবান শিক্ষক হয়ে সমাজকে কিছু একটা দিতে চায় বিউটি।

বিউটির স্কুল ক্ষেতলালের আকলাশ শিবপুর-শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকামদ্দিন বলেন, ‘বিউটি আকতারের মধ্যে লেখাপড়ার প্রতি প্রবল ইচ্ছা লক্ষ্য করেছি। ও নিয়মিত ক্লাসে উপস্থিত থাকত। নিজেকে কখনো প্রতিবন্ধী মনে করত না। প্রয়োজনীয় সহায়তা ও সহযোগিতা পেলে বিউটি আকতারের কাঙ্ক্ষিত স্বপ্ন নিশ্চয়ই পূরণ হবে।’

বিউটি আকতার
সর্বাধিক পঠিত
  1. বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই
  2. সুপ্রিম কোর্ট ভবনের টয়লেট থেকে কর্মচারীর মরদেহ উদ্ধার
  3. ঈদে বেড়াতে যাওয়ার পথে পিকআপচাপায় শ্যালক-দুলাভাই নিহত
  4. শুনানি শেষে সোহেল বললেন, ‘রামিসা হত্যায় ডলারও জড়িত’
  5. বেনাপোল সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিল বিজিবি
  6. ঈদের দিন কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x