ময়মনসিংহে জনসেবা দিবস পালিত
‘জনগণ প্রশাসন দুইয়ে মিলে সুশাসন’- এ স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে পালিত হলো আর্ন্তজাতিক জনসেবা দিবস।
এ উপলক্ষে আজ মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী।
সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মল্লিকা খাতুন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক নুরুল আলমসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইয়ুব আলী, ময়মনসিংহ