‘জঙ্গিদের বিস্ফোরক সরবরাহ’, ঢাবি কর্মচারীসহ গ্রেপ্তার ৪
জঙ্গি কার্যক্রমের সঙ্গে জড়িত সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগার (ল্যাব) সহকারী ও তাঁর তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। আজ শুক্রবার তাঁদের সাংবাদিকদের সামনে হাজির করা হয়। ছবি : ফোকাস বাংলা
জঙ্গি কার্যক্রমের সঙ্গে জড়িত সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগার (ল্যাব) সহকারী ও তাঁর তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সহযোগী তিনজন রাসায়নিক পদার্থের ব্যবসায়ী। গতকাল বৃহস্পতিবার রাতে পৃথক অভিযানে রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার মুনতাসিলুর রহমানের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানায়, গতকাল রাতে গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে বিস্ফোরক তৈরির উপকরণ সরবরাহের অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গোয়েন্দা পুলিশের প্রধান কার্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানান ডিএমপির উপকমিশনার।

অনলাইন ডেস্ক