Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
মারুফ আহমেদ, সিলেট
১৬:০৮, ০১ এপ্রিল ২০১৭
মারুফ আহমেদ, সিলেট
১৬:০৮, ০১ এপ্রিল ২০১৭
আপডেট: ১৬:০৮, ০১ এপ্রিল ২০১৭
আরও খবর
বড়হাটের আস্তানায় একাধিক জঙ্গি : মনিরুল
‘অপারেশন স্ট্রাইক আউট’ নিয়ে যা বললেন ডিআইজি
জঙ্গি রুখতে সর্তক অবস্থানে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আতিয়া মহল থেকে বেরুচ্ছে লাশের গন্ধ

মারুফ আহমেদ, সিলেট
১৬:০৮, ০১ এপ্রিল ২০১৭
মারুফ আহমেদ, সিলেট
১৬:০৮, ০১ এপ্রিল ২০১৭
আপডেট: ১৬:০৮, ০১ এপ্রিল ২০১৭
সিলেটের শিববাড়ির আতিয়া মহল। ছবি : এনটিভি

সিলেটের শিববাড়ির আতিয়া মহলে সেনাবাহিনীর প্যারা কমান্ডোদের ‘অপারেশন টোয়াইলাইট’ শেষ হয়েছে গত ২৮ মার্চ মঙ্গলবার। কিন্তু ভেতরে প্রচুর বিস্ফোরক থাকায় এখনো উদ্ধার করা হয়নি দুই জঙ্গির লাশ। সেনাবাহিনীর অভিযানে ঝাঁঝরা হওয়া আতিয়া মহলের ভেতর থেকে এখন বের হচ্ছে লাশের গন্ধ।

ঢাকা থেকে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল সিলেটে পৌঁছালেও কাজ শুরু করেনি তারা। তাই পুলিশের অপরাধ তদন্ত বিভাগও (সিআইডি) আলামত সংগ্রহ করতে পারেনি।

গত দুদিন সিলেটে ভারি বর্ষণে বাড়িতে পানি ঢুকে আলামত নষ্ট হয়ে যেতে পারে বলে জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সিলেটের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল জানান, পাঁচ তলাবিশিষ্ট আতিয়া মহলে জঙ্গিদের কাবু করতে অভিযানের সময় রকেট লাঞ্চার, মর্টার শেলের সঙ্গে ভারী অস্ত্র ব্যবহারে ধসে পড়েছে দেয়াল। ভেঙে গেছে ভবনের জানালার কাঁচও। এ ছাড়া লোহার গ্রিল বেঁকে গেছে। যার কারণে ভবনটি নড়বড়ে ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। জঙ্গিদের লাশ উদ্ধার না হওয়ায় আতিয়া মহল থেকে বাতাসে এখন লাশের গন্ধ ছড়াচ্ছে।

ওসি আরো জানান, বিস্ফোরক বিশেষজ্ঞ দলের অভিযান চালানোর কথা থাকলেও ভেতরে উচ্চ ক্ষমতার বিস্ফোরকের স্তূপ দেখে সতর্কতার সঙ্গে পরিকল্পনা করছেন তাঁরা। অভিযানের জন্য অত্যাধুনিক প্রযুক্তির সরঞ্জাম আনতে বলা হয়েছে। ঢাকা থেকে সেগুলো সিলেটে পৌঁছার পর অভিযান চালানো হতে পারে।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত কমিশনার রুকন উদ্দিন জানান, আতিয়া মহল ঘিরে পুলিশের কর্ডন অব্যাহত আছে।

শিববাড়ি এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন জানান, আতিয়া মহলের আশপাশের বাসাবাড়িতে এখনো মানুষজন ফিরেনি। অভিযানের আগে আইনশৃঙ্খলাবাহিনীর পরামর্শে তারা অন্যত্র চলে গেছে। তবে শিববাড়ি বাজারে আতিয়া মহল থেকে আসা লাশের গন্ধ পাওয়া যাচ্ছে।

২৩ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাতে সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানার বিষয়টি টের পেয়ে আতিয়া মহলের চারদিকে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। পরে ২৫ মার্চ শনিবার সকাল থেকে ‘অপারেশন টোয়াইলাইট’ পরিচালিত হয়। সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আনোয়ারুল মোমেনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

অভিযানের শুরুতে উদ্ধার করা হয় ওই ভবনে অবরুদ্ধ থাকা ৭৮ জনকে। ওইদিন রাতে আতিয়া মহলের অদূরে এক ঘণ্টার ব্যবধানে দুটি বোমা বিস্ফোরণের ঘটনায় সাতজন নিহত ও আহত হন অর্ধশত। ২৮ মার্চ সন্ধ্যায় শেষ হয় ‘অপারেশন টোয়াইলাইট’। অভিযানে নিহত চার জঙ্গির মধ্যে এখনো ভেতরে পড়ে আছে দুই জঙ্গির লাশ।

জঙ্গি আতিয়া মহল
সর্বাধিক পঠিত
  1. প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, গড়ে তোলা হবে ‘প্রবাসী সিটি’
  2. নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ২
  3. ঝড়-বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
  4. হামলার অভিযোগে ফেসবুক লাইভে বৈষম্যবিরোধী নেতা, ছাত্রদলের অস্বীকার
  5. সকালের মধ্যে দেশের ১৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
  6. ন্যূনতম ৯৫ শতাংশ শিশুকে হামের টিকার আওতায় আনার লক্ষ্য সরকারের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x