Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
জাকের হোসেন
১৪:৩৫, ১৭ জুন ২০১৫
আপডেট: ২১:৩৪, ০৬ মে ২০২৫
জাকের হোসেন
১৪:৩৫, ১৭ জুন ২০১৫
আপডেট: ২১:৩৪, ০৬ মে ২০২৫
আরও খবর
আবারও জামায়াতের সেক্রেটারি গোলাম পরওয়ার, নায়েবে আমির চারজন
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন জামায়াত আমির
গণমাধ্যমের স্বাধীনতা সুস্থ গণতন্ত্রের প্রথম শর্ত : শফিকুর রহমান
রমজান উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা
ভোরবেলা নেতাকর্মীদের নিয়ে রাস্তা পরিষ্কারে ঝাড়ু হাতে জামায়াত আমির

মুজাহিদের ফাঁসি কার্যকরে বাকি তিন প্রক্রিয়া

জাকের হোসেন
১৪:৩৫, ১৭ জুন ২০১৫
আপডেট: ২১:৩৪, ০৬ মে ২০২৫
জাকের হোসেন
১৪:৩৫, ১৭ জুন ২০১৫
আপডেট: ২১:৩৪, ০৬ মে ২০২৫
জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ। ফাইল ছবি

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকর করতে আরো তিনটি আইনি প্রক্রিয়া শেষ করতে হবে। এ তিনটি প্রক্রিয়া শেষ হওয়ার পর রায় কার্যকর করতে আর বাধা থাকবে না বলে মনে করেন  আইনবিদরা।

প্রথমত, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি প্রকাশ করতে হবে। এটি মুজাহিদকে পড়ে শুনানোর পর তিনি রিভিউ (পুনর্বিবেচনা) করার সুযোগ পাবেন। এ জন্য তিনি রায় হাতে পাওয়ার পর ১৫ দিন সময় পাবেন। দ্বিতীয় আইনি প্রক্রিয়া শুরু এখান থেকে। রায় রিভিউ আবেদনের পর এ বিষয়ে আপিল বিভাগে শুনানি হবে। শুনানি শেষে তাঁর আবেদন খারিজ হলে এ বিষয়ে রায়ের অনুলিপি হাতে পাওয়ার পর আসামির আদালতের সব আইনি প্রক্রিয়া শেষ।  বাকি থাকল তৃতীয় ও শেষ প্রক্রিয়া : এ ক্ষেত্রে সব দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার সুযোগ পাবেন জামায়াত নেতা।
কারাবিধি অনুযায়ী, একজন আসামি রায় রিভিউ বা রায় পুনর্বিবেচনার রায় হওয়ার পর থেকে তিনি প্রাণভিক্ষা চাওয়ার জন্য সাতদিন সময় পেয়ে থাকেন। এরপর তাঁকে ২১ দিনের আগে নয় এবং ২৭ দিনের বেশি নয় এমন সময়ের মধ্যে ফাঁসি কার্যকর করতে হবে। তবে প্রাণভিক্ষা চাওয়ার সময় নিয়ে আসামিপক্ষ এবং রাষ্ট্রপক্ষের মধ্যে বিতর্ক রয়েছে।  তবে জামায়াত নেতা মুহাম্মাদ কামারুজ্জামান ও কাদের মোল্লার ফাঁসির কার্যকরের সময় এই বিধি মানা হয়নি। এর কারণ হিসেবে অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম বলেন, আন্তর্জাতিক অপরাধ আইনের ক্ষেত্রে কারাবিধি প্রযোজ্য হবে না।

মাহবুবে আলম এনটিভি অনলাইনকে বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে প্রাণভিক্ষা চাওয়ার সময় নিয়ে কোনো সময় সীমা নেই। যে কারণে রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ হওয়ার পর প্রাণভিক্ষা বাতিল হলে সরকার চাইলে যেকোনো দিন ফাঁসি কার্যকর করতে পারবে।

অপরদিকে, আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ হলে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার সময় সাতদিন দিতে হয়। এরপর আসামি প্রাণভিক্ষা না চাইলে অথবা প্রাণভিক্ষা আবেদন বাতিল হলে কারাবিধি অনুযায়ী একজন আসামিকে ২১ দিনের আগে নয় এবং ২৭ দিনের পরে নয় এমন সময়ে ফাঁসি কার্যকর করতে হয়।

রায় কার্যকরের বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এনটিভি অনলাইনকে বলেন, ‘মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য পূর্ণাঙ্গ রায় না পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। পূর্ণাঙ্গ রায়ের পর দণ্ড কার্যকর করতে সরকার উদ্যোগ নিতে পারবে। আর আপিল বিভাগের দেওয়া সময় অনুসারে রায় পুনর্বিবেচনার আবেদনের জন্য ১৫ দিন সময় পাবেন আসামিপক্ষ। যখনই পুনর্বিবেচনার আবেদন করা হবে, তখনই দণ্ড কার্যকর প্রক্রিয়া পর্যন্ত স্থগিত থাকবে।’

গত বছর ৩ নভেম্বর আপিল মামলার চূড়ান্ত রায়ে কামারুজ্জামানকে দেওয়া ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন আপিল বিভাগ। ওই দিন সংক্ষিপ্ত আদেশ দেন সর্বোচ্চ আদালত। চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ পায়। এরপর ট্রাইব্যুনাল কামারুজ্জামানরে মৃত্যু পরোয়ানা জারি করলে আসামির আইনজীবীরা ৫ মার্চ রিভিউ আবেদন করে। এতে করে পরোয়ানার কার্যক্রম স্থগিত হয়ে যায়। সে সময় সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটির প্রাক্কালে কামারুজ্জামানের পক্ষে করা সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ১ এপ্রিল শুনানির জন্য দিন নির্ধারণ করেন আপিল বিভাগ। শুনানি শেষে ৬ এপ্রিল তাঁর পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ।  এরপর প্রাণভিক্ষা না চাওয়ায় ১১ এপ্রিল শনিবার রাতে কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করা হয়।

এর আগে ২০১৩ সালের ১২ ডিসেম্বর রাতে জামায়াতের অপর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর করা হয়েছিল।  কাদের মোল্লার মামলার চূড়ান্ত নিষ্পত্তি হয় ২০১৩ সালের ১৭ সেপ্টেম্বর। ওই দিন ছয়টি মানবতাবিরোধী অপরাধের দায়ে তাঁকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেন আপিল বিভাগ। ছয়টির মধ্যে পাঁচটি অভিযোগ প্রমাণিত হয়েছে উল্লেখ করে ট্রাইব্যুনাল ২-এর ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি দেওয়া যাবজ্জীবন কারাদণ্ডের সাজা বাড়িয়ে চূড়ান্ত এ রায় প্রদান করেন সর্বোচ্চ আদালত। ২০১৩ সালের ৫ ডিসেম্বর পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় এবং ১২ ডিসেম্বর রাতে কার্যকর হয় কাদের মোল্লার ফাঁসি। এ সময় তিনি চূড়ান্ত রায়ের বিরুদ্ধে রিভিউ করতে পারবেন কি না এ বিষয়ে বিতর্ক শুরু হয় আসামি এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মধ্যে। এ কারণে কাদের মোল্লার ফাঁসি কার্যকরের সময় ১০ ডিসেম্বর রাতে নির্ধারিত হলেও মাত্র দুই ঘণ্টা আগে তাঁর আইনজীবীরা দুটি আবেদন করেন। একটিতে ওই রায় পুনর্বিবেচনার আবেদন করা হয় এবং দ্বিতীয় আবেদনে রায় পুনর্বিবেচনা করে কাদের মোল্লার খালাসের আবেদন করা হয়। সর্বোচ্চ আদালত এসব আবেদন খারিজ করে দিলে কার্যকর করা হয় ফাঁসির দণ্ড। কিন্তু রিভিউ গ্রহণ ও খালাসের আবেদন একত্রে খারিজ হওয়ায় এ ধরনের মামলায় রিভিউ আদৌ চলবে কি না, সে অস্পষ্টতা থেকে যায়।

রিভিউয়ের এ পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় গত বছরের ২৫ নভেম্বর। এতে যুদ্ধাপরাধের মামলাতেও সর্বোচ্চ আদালতের দেওয়া রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করা যাবে বলে রায় প্রদান করেন আপিল বিভাগ।  ফলে কামারুজ্জামানসহ অন্য সাজাপ্রাপ্তরাও তাঁদের দণ্ডাদেশের রিভিউয়ের আবেদন করার সুযোগ পাচ্ছেন। একই সঙ্গে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর দণ্ড কমিয়ে যাবজ্জীবন সাজার রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষও একই আবেদন করতে পারবেন। 

আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ফাঁসি কার্যকর বাংলাদেশ জামায়াতে ইসলামী
সর্বাধিক পঠিত
  1. চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী নেতাদের হত্যার হুমকি, প্রতিবাদে ধর্মঘট
  2. বাবাকে নিয়ে ফেসবুকে যা বললেন জায়মা রহমান
  3. দুর্নীতিমুক্ত না থাকলে বদলি, শিক্ষামন্ত্রীর কড়া নির্দেশ
  4. রমজানে সিএনজি স্টেশন বন্ধ থাকবে ৬ ঘণ্টা
  5. সবচেয়ে খারাপ রিক্রুটতো ছিলেন ড. মুহাম্মদ ইউনূস : খালেদ মুহিউদ্দীন
  6. মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x