Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
১২:০০, ১৭ জুন ২০১৫
আপডেট: ১৩:০২, ১৭ জুন ২০১৫
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
১২:০০, ১৭ জুন ২০১৫
আপডেট: ১৩:০২, ১৭ জুন ২০১৫
আরও খবর
জুনের শেষে চীন যাবেন প্রধানমন্ত্রী
করতোয়া নদীর বাঁধে ভাঙন, নদীগর্ভে বিলীন সড়ক-ফসলি জমি
সন্ধ্যার মধ্যে আট অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা
বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি : শিক্ষামন্ত্রী
বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার পাচ্ছে পাঁচ ব্যক্তি-প্রতিষ্ঠান

চট্টগ্রামে ৩০ পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাস

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
১২:০০, ১৭ জুন ২০১৫
আপডেট: ১৩:০২, ১৭ জুন ২০১৫
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
১২:০০, ১৭ জুন ২০১৫
আপডেট: ১৩:০২, ১৭ জুন ২০১৫

চট্টগ্রামে পাহাড়ের ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস বন্ধের সিদ্ধান্ত দীর্ঘ সাত বছরেও কার্যকর হয়নি; বরং পাহাড় কেটে নতুন নতুন অবৈধ বসতি ও স্থাপনা তৈরির প্রবণতা বাড়ছে। এ নিয়ে দফায় দফায় উদ্যোগ নিয়েও পাহাড়ের দখল ঠেকানো যাচ্ছে না। ফলে ঝুঁকিমুক্তও করা যাচ্ছে না পাহাড়গুলো।

রেলওয়ে কর্তৃপক্ষ ১৫ জুনের মধ্যে তাদের পাহাড়গুলোতে অবৈধভাবে থাকা লোকজনকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু স্বেচ্ছায় না যাওয়ায় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের উচ্ছেদ করা হয়।

এ বিষয়ে ম্যাজিস্ট্রেট শরীফুল ইসলাম বলেন, ‘এখনই ধসে পড়বে এমন বিষয় নিয়ে আমরা উদ্যোগ নিচ্ছি। এ বিষয়ে পুরো এলাকার লোকজন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সরকার ও পলিটিক্যাল যাঁরা আছেন, তাঁদের সবাইকে নিয়ে একটা সমন্বিত উদ্যোগ নেওয়ার কথা চলছে। যাঁরা অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে আছেন, আমরা প্রাথমিকভাবে তাঁদের উচ্ছেদ করার জন্য এসেছি।’

প্রশাসনের হিসাবমতে, চট্টগ্রামের ৩০টি পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে এখনো সাত শতাধিক লোক বসবাস করছে। গত বর্ষা মৌসুমের আগে ৬৬টি পরিবারকে এসব ঝুঁকিপূর্ণ এলাকা থেকে উচ্ছেদ করেও শেষপর্যন্ত সেই এলাকায় মানুষের বসবাস ঠেকাতে ব্যর্থ হয়েছে প্রশাসন। এ ছাড়া রাজনৈতিক ছত্রছায়া ও প্রভাবশালীর কারণে ঝুঁকিপূর্ণ পাহাড়গুলো ঝুঁকিমুক্ত করা যাচ্ছে না বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক।

এদিকে, বাটালী হিলের একটি অংশে পাহাড় কেটে ভবন নির্মাণের অভিযোগ করেছেন এলাকাবাসী। তাঁরা বলছেন, পাহাড় কাটার ফলে কবরস্থানসহ নানা স্থাপনা ঝুঁকির মধ্যে পড়েছে।

তবে এলাকাবাসীর এসব অভিযোগ মানতে নারাজ এ কে খান কোম্পানি। তারা বলছে, প্রায় সাড়ে ১৩ একর নিজেদের ভূমিতে আন্তর্জাতিক মানের পাঁচতারা হোটেল তৈরি করছে এ কোম্পানি। পাহাড় কাটার কথা অস্বীকার করে তারা জানায়, পাহাড় রক্ষা করেই হোটেল নির্মাণ করবে কোম্পানিটি।

এ কে খান গ্রুপকে জরিমানা

এদিকে চট্টগ্রামের বাটালী হিলের দুটি পাহাড় কেটে ভবন নির্মাণের দায়ে একে খান গ্রুপকে এক কোটি টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর বাটালী হিলে পাহাড় কাটা নিয়ে শুনানি শেষে এ রায় দেন। রায়ে পাহাড় কাটায় পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধন করা হয়েছে বলে জানানো হয়।

মো. আলমগীর এনটিভি অনলাইনকে জানান, গত বছরের ১১ নভেম্বর একে খান গ্রুপ বাটালী পাহাড়ে পরিবেশ অধিদপ্তর থেকে অবস্থানগত ছাড়পত্র নেয়। এর শর্তে পাহাড়, টিলা কাটার ওপর বাধা-নিষেধ রাখা হয়। নিষেধ অমান্য করে এ কে খান গ্রুপ দুটি পাহাড় কেটে জীববৈচিত্র্য ধ্বংসসহ পরিবেশের অপূরণীয় ক্ষতি করেছে।

গতকাল গ্রুপের দুই কর্মকর্তাকে পরিবেশ অধিদপ্তর ঢাকায় এনফোর্সমেন্ট কার্যালয়ে তলব করা হয়। পাহাড় কাটার বিষয়ে অনুমতি না থাকায় এ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এক কোটি টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে একে খান কোম্পানির জেনারেল ম্যানেজার ওসমান গনি মজুমদার জানান, প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক আতিকুর রহমানসহ তিনি শুনানিতে অংশ নিয়েছেন। তবে তাদের কোনো কথা পরিবেশ অধিদপ্তর গ্রহণ করেনি বলে জানান তিনি।

সর্বাধিক পঠিত
  1. ঝড়-বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস
  2. হামলার অভিযোগে ফেসবুক লাইভে বৈষম্যবিরোধী নেতা, ছাত্রদলের অস্বীকার
  3. সকালের মধ্যে দেশের ১৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
  4. ন্যূনতম ৯৫ শতাংশ শিশুকে হামের টিকার আওতায় আনার লক্ষ্য সরকারের
  5. মন্ত্রী নোয়াখালীতে বিয়ে করবেন কিনা, সংসদে জানতে চাইলেন স্পিকার
  6. আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x