Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
সঞ্জিব দাস, ফরিদপুর
২৩:২৫, ২১ মার্চ ২০১৭
সঞ্জিব দাস, ফরিদপুর
২৩:২৫, ২১ মার্চ ২০১৭
আপডেট: ২৩:২৫, ২১ মার্চ ২০১৭
আরও খবর
ইলিয়াস আলী নিখোঁজের ১৪ বছর
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের তারিখ ঘোষণা
ঢাকা উত্তর সিটির মেয়রপ্রার্থী হলেন শামীম আহমদ
বার কাউন্সিল নির্বাচন পেছানোর খবরে সংসদে এনসিপির ক্ষোভ
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের নতুন কর্মসূচি

প্রহসনের নির্বাচন জনগণ আর মানবে না : মোশাররফ

সঞ্জিব দাস, ফরিদপুর
২৩:২৫, ২১ মার্চ ২০১৭
সঞ্জিব দাস, ফরিদপুর
২৩:২৫, ২১ মার্চ ২০১৭
আপডেট: ২৩:২৫, ২১ মার্চ ২০১৭
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন মঙ্গলবার বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া শামা ডেইরি ফার্ম মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেন। ছবি : এনটিভি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশনেত্রী খালেদা জিয়া খুব শিগগির নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের রূপরেখা ঘোষণা করবেন জাতির উদ্দেশে। আর এই নিরপেক্ষ সরকারের অধীনে বিএনপিসহ সব দল আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে। প্রহসনের নির্বাচন জনগণ আর মেনে নেবে না বলে তিনি জানান। 

মঙ্গলবার বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া শামা ডেইরি ফার্ম মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে ড. খন্দকার মোশাররফ হোসেন এসব কথা বলেন। বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী কে এম ওবায়েদুর রহমানের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি ওই স্মরণসভার আয়োজন করে। 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, আওয়ামী লীগ নানা ধরনের কথা বলছে বিএনপির নেতাকর্মী ও জনগণকে বিভ্রান্ত করার জন্য। বর্তমান সরকার দেশে খুন, গুম ও লুণ্ঠনের রাজত্ব কায়েম করেছে। এই ফ্যাঁসিবাদী সরকারের হাত থেকে জনগণ মুক্তি চায়।  
নগরকান্দা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী খান বুলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল ও সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও সহসাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান।

অন্যদের মধ্যে বক্তব্য দেন শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য (এমপি) সরদার নাছিরুদ্দীন কালু, ফরিদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেস আলী ইছা, গোপালগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মুনসুর আলী, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল খালেক, সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম, ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, ফরিদপুর জেলা যুবদলের সভাপতি আফজাল হোসেন খান পলাশ, নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ শাহীনুজ্জামান শাহীন, সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা পৌর বিএনপির সভাপতি আছাদুজ্জামান আছাদ, বিএনপি নেতা হাবিবুর রহমান বাবুল তালুকদার, হাবিবুর রহমান নজরুল, কেন্দ্রীয় যুবদল নেতা হাফিজুর রহমান শরীফ, রফিকুল ইসলাম জাজরিস, নগরকান্দা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রওশনারা বেগম, সালথা উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, আসিফ মওদুদ মাসুম, আলিমুজ্জামান সেলু, তৈয়াবুর রহমান, হেলালউদ্দীন হেলাল প্রমুখ। আলোচনা সভা শেষে কে এম ওবায়েদুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

এর আগে ড. খন্দকার মোশাররফ হোসেন ও শামা ওবায়েদসহ বিএনপি নেতারা নগরকান্দার লস্করদিয়া মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করেন।

সর্বাধিক পঠিত
  1. চীনা নাগরিককে কুপিয়ে মালামাল লুট, গ্রেপ্তার ৫
  2. দেশের যেসব অঞ্চলে আজ ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে
  3. চীনের আমন্ত্রণে ঢাকা ছেড়েছে বিএনপি প্রতিনিধি দল
  4. নকল মোড়কে তেল বিক্রি, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা
  5. তীব্র গরমে স্বস্তির বার্তা, ঢাকায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা
  6. যেসব অঞ্চলে সকাল ৯টার মধ্যে কালবৈশাখীর শঙ্কা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x