Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
০৮:৪৮, ১৬ মার্চ ২০১৭
আপডেট: ১২:৩৫, ১৬ মার্চ ২০১৭
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
০৮:৪৮, ১৬ মার্চ ২০১৭
আপডেট: ১২:৩৫, ১৬ মার্চ ২০১৭
আরও খবর
সীতাকুণ্ডের বাসা থেকে কিছুক্ষণ পরপর গুলির শব্দ আসছে

সীতাকুণ্ডে জঙ্গিবিরোধী অভিযানে চারজন নিহত

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
০৮:৪৮, ১৬ মার্চ ২০১৭
আপডেট: ১২:৩৫, ১৬ মার্চ ২০১৭
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
০৮:৪৮, ১৬ মার্চ ২০১৭
আপডেট: ১২:৩৫, ১৬ মার্চ ২০১৭
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কলেজ রোডে ছায়ানীড় নামে একটি বাড়িতে জঙ্গিবিরোধী অভিযানে আজ চারজন নিহত হন। ছবি : এনটিভি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কলেজ রোডে ছায়ানীড় নামে একটি বাড়িতে জঙ্গিবিরোধী অভিযানে এক নারীসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশের দুই সদস্যসহ তিনজন। 

‘অ্যাসল্ট ১৬’ নামে অভিযানে আজ বৃহস্পতিবার সকালে এসব হতাহতের ঘটনা ঘটে।

সকাল ১০টার পর অভিযান শেষ হয়। এতে নিহত চারজনের পরিচয় জানা যায়নি। তারা নব্য জেএমবির সদস্য বলে দাবি করেছে পুলিশ। 

আহত তিনজনের মধ্যে সোয়াটের দুজন রয়েছেন। অপরজন ফায়ার সার্ভিসের সদস্য বলে জানা গেছে। তাঁদের চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই বাড়ি থেকে অন্তত ২০ জনকে উদ্ধার করা হয়েছে। পরে বাড়িটিতে বোমা নিষ্ক্রিয়করণের কাজ চলছে।

সরেজমিন ঘুরে জানা যায়, দুই তলাবিশিষ্ট ছায়ানীড় নামে বাড়িটিতে আটটি ফ্ল্যাট রয়েছে। জঙ্গি আস্তানা সন্দেহে গতকাল বুধবার বিকেল ৪টা থেকে বাড়িটি ঘিরে রাখেন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট, সোয়াট ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা। রাতে বাড়ি থেকে কিছুক্ষণ পরপর গুলিবর্ষণের শব্দ শোনা গেছে। তবে গতকাল মধ্যরাত থেকে আজ ভোররাত পর্যন্ত তেমন গুলির শব্দ শোনা যায়নি। 

চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) শফিকুল ইসলাম জানান, আজ ভোর ৬টা থেকে আবার অভিযান শুরু হয়। এর পর থেকেই পুলিশ সদস্যরা বাইরে থেকে গুলিবর্ষণ করেন। এর একপর্যায়ে ভেতর থেকে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এ সময় পুরো এলাকা প্রকম্পিত হয়ে যায়। এই বিস্ফোরণে চার জঙ্গি নিহত হয়। সোয়াটের দুই সদস্যসহ তিনজন আহত হন। পরে একটি অ্যাম্বুলেন্সে করে তাঁদের চট্টগ্রাম শহরের একটি হাসপাতালে নেওয়া হয়।  

সীতাকুণ্ড অ্যাসল্ট ১৬
সর্বাধিক পঠিত
  1. ৩২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
  2. সকালের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  3. লঘুচাপ-ভারি বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  4. টাঙ্গাইলে খাল পুনঃখনন শেষে অতিরিক্ত সোয়া কোটি টাকা ফেরত দিলেন ইউএনও
  5. জাতীয় অধ্যাপক হলেন অধ্যাপক ড. মাহবুব উল্লাহ
  6. উত্তপ্ত রাবি : রাকসু ভবন ও লাইব্রেরিতে সংঘর্ষ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x