Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট
১২:০১, ১০ মার্চ ২০১৭
শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট
১২:০১, ১০ মার্চ ২০১৭
আপডেট: ১২:০১, ১০ মার্চ ২০১৭
আরও খবর
মাদকসেবীদের আড্ডায় বাধার জেরে ২০০ কলাগাছ কর্তন
মার্কেট বন্ধ করা সেই চাঁদাবাজ গ্রেপ্তার করে মাইকিং করল পুলিশ
স্ত্রীকে দিয়ে হানিট্র্যাপের অভিযোগে গ্রেপ্তার ৩
গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল স্কুলছাত্রীর গলাকাটা মরদেহ
ডালডায় মরা ইঁদুর, দুই বেকারিকে দেড় লাখ টাকা জরিমানা

জয়পুরহাটে কমিটি বাতিলের দাবিতে বিএনপি কার্যালয়ে আগুন

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট
১২:০১, ১০ মার্চ ২০১৭
শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট
১২:০১, ১০ মার্চ ২০১৭
আপডেট: ১২:০১, ১০ মার্চ ২০১৭
জয়পুরহাটে বিএনপির নতুন কমিটিতে অ্যাডভোকেট নাফিজুর রহমান পলাশকে সাধারণ সম্পাদক করার প্রতিবাদে ও ঘোষিত কমিটি বাতিলের দাবিতে গতকাল জেলা কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন দলের একাংশের কিছু নেতাকর্মী। ছবি : এনটিভি

জয়পুরহাট জেলা বিএনপির নতুন কমিটিতে আইনজীবী নাফিজুর রহমান পলাশকে সাধারণ সম্পাদক করার প্রতিবাদ ও ঘোষিত কমিটি বাতিলের দাবিতে জেলা কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ  করেছেন দলের একাংশের কিছু নেতাকর্মী।

গতকাল বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে কার্যালয়ে আগুন লাগানো হয়। ওই সময় পলাশের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল ও তাঁর কুশপুত্তলিকা দাহ করা হয়।

প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জয়পুরহাট থানার সামনে থেকে পলাশের একটি কুশপুতুল নিয়ে মিছিল বের করেন জেলা বিএনপির একাংশের কিছু নেতাকর্মী। মিছিলটি জয়পুরহাট রেলগেটসংলগ্ন জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে জড়ো হয়। মিছিলকারীদের কয়েকজন তালাবদ্ধ জেলা বিএনপি কার্যালয়ের দরজা ভেঙে ভেতরে ঢুকে বেশ কিছু  চেয়ার  ভাঙচুর করেন। পরে চেয়ারসহ বিভিন্ন আসবাবপত্রে আগুন লাগিয়ে দেন তাঁরা।

এ ছাড়া বিএনপি কার্যালয়ের সামনে পলাশের কুশপুত্তলিকা দাহ করেন বিক্ষোভকারীরা। সে সময় জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু নতুন সাধারণ সম্পাদক পলাশকে অবাঞ্ছিত ঘোষণা করে অন্যদের নিয়ে দ্রুত ওই এলাকা ছেড়ে চলে যান।

এদিকে বিএনপির কার্যালয়ে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই বিএনপি অফিসের ভেতরে  থাকা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতি, বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ছবি, ব্যানার, চেয়ার-টেবিলসহ অন্যান্য আসবাবপত্র পুড়ে যায়। এ ছাড়া অগ্নিকাণ্ডে একটি টেলিভিশন, চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে। এতে কমপক্ষে ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন জেলা বিএনপির কয়েকজন নেতাকর্মী।

এদিকে পুড়ে যাওয়ার খবর পেয়ে কার্যালয়ে যান বিএনপি, যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতাকর্মীরা।

ঘটনার পর জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য (এমপি) মোজাহার আলী প্রধান বলেন, ‘দেশনেত্রী বেগম জিয়া এখানকার নেতানেত্রীদের বিষয়ে অনেক খোঁজখবর নিয়েই এ কমিটি ঘোষণা করেছেন। যাঁরা যোগ্য, তাঁরাই কমিটিতে স্থান পেয়েছেন। যাঁরা দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন, তাঁদের মূল্যায়ন করা হয়েছে।’

‘এ কমিটির বিরুদ্ধে কারো কোনো বক্তব্য থাকলে নিয়মতান্ত্রিকভাবে তা কেন্দ্রকে জানানোর সুযোগ আছে। কিন্তু এভাবে চোরের মতো হঠাৎ করে অফিস ভাঙচুর কিংবা অগ্নিসংযোগ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যারা এ ঘটনা ঘটিয়েছে, তারা দলের শত্রু। এরা দলের একটি অতিক্ষুদ্র ও বিপথগামী অংশ। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে আজ শুক্রবার জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি জানান, জেলা বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি। অভিযোগ না পাওয়ায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

সর্বাধিক পঠিত
  1. থার্ড টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে : বিডা নির্বাহী চেয়ারম্যান
  2. যমুনা নদীর তীর রক্ষায় অভিযান, লাখ টাকা জরিমানা
  3. পুরোনো পেশায় ফিরলেন ড. ইউনূস
  4. ‘বাংলাদেশের সঙ্গে সম্পর্কে তৃতীয় দেশের হস্তক্ষেপ মানবে না চীন’
  5. এলাকার উন্নয়নে সংসদ সদস্যের হটলাইন নম্বর চালু
  6. রুহুল কবির রিজভীর সুস্থতা কামনায় দোয়া

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x