Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
শ. ম সাজু, রাজশাহী
২২:২২, ২১ ফেব্রুয়ারি ২০১৭
শ. ম সাজু, রাজশাহী
২২:২২, ২১ ফেব্রুয়ারি ২০১৭
আপডেট: ২২:২২, ২১ ফেব্রুয়ারি ২০১৭
আরও খবর
মে মাসে ‘মব হামলায়’নিহত অন্তত ৩২ : প্রতিবেদন
ট্রাফিক আইন না মানায় চার মোটরসাইকেল আরোহীকে ৮৫ হাজার টাকা জরিমানা
ওয়ারড্রবে ছিল ৪ বছরের শিশুর মরদেহ! খুলনায় ট্রিপল মার্ডারে মামলা, মেরি হেফাজতে
বাড়ি ফেরার পথে তরুণকে রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ
ভাবি-ভাতিজাকে খুন করে পালাল দেবর

সিডি চুরির অভিযোগে শিশুকে ট্রাকের সঙ্গে বেঁধে নির্যাতন!

শ. ম সাজু, রাজশাহী
২২:২২, ২১ ফেব্রুয়ারি ২০১৭
শ. ম সাজু, রাজশাহী
২২:২২, ২১ ফেব্রুয়ারি ২০১৭
আপডেট: ২২:২২, ২১ ফেব্রুয়ারি ২০১৭
রাজশাহীর পুঠিয়ায় বাস থেকে সিডি চুরির অপবাদে শিশু নাজমুলকে ট্রাকের সঙ্গে বেঁধে রেখে নির্যাতন করা হয়। এ সময় তার মাথার চুল কেটে কালি মাখিয়ে দেয় নির্যাতনকারীরা। ছবি : এনটিভি

রাজশাহীর পুঠিয়ায় চুরির অভিযোগ এনে এক শিশুকে ট্রাকের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে বলে জানা গেছে। এমনকি শিশুটির মাথার চুল কেটে কালি মাখিয়ে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সকালে পুঠিয়া সদরের খান ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। 

নির্যাতনের শিকার শিশুর নাম নাজমুল হক (১২)। সে উপজেলার বারোইপাড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। 

প্রত্যক্ষদর্শীরা জানান, পুঠিয়া সদরের খান ফিলিং স্টেশনে বিপি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সিডি চুরি হয়ে যায়। এ ঘটনায় ওই বাসেরই সহকারী নাজমুল হককে সন্দেহ করে চালকসহ অন্যরা। এরপর ভোর ৬টার দিকে নাজমুলকে একটি ট্রাকের সঙ্গে বেঁধে রাখা হয়। পরে সকাল ১০টার দিকে ফিলিং স্টেশনের কর্মচারীরা শিশু নাজমুলকে  মারধর করে মাথার চুল কেটে মুখে কালি মাখিয়ে দেয়।

অভিযোগ উঠেছে, নাজমুলকে নির্যাতন করে ওই গাড়ির সুপারভাইজার নুরুল ইসলাম, ড্রাইভার আক্কেল হোসেন, সহকারী আলমগীর হোসেন, জুলমত আলী ও মিন্টুসহ পাম্পের দুই কর্মচারী। পরে স্থানীয়রা এগিয়ে এলে নাজমুল হককে ছেড়ে দেওয়া হয়।

নির্যাতিত শিশু নাজমুলের বাবা হাফিজুর রহমান বলেন, ‘তারা আমার ছেলেকে চুরির মিথ্যা অপবাদ দিয়ে অন্যায়ভাবে অমানুষিকভাবে মেরেছে। আমি এর বিচার চাই।’ 
তবে খান ফিলিং স্টেশনের মালিক আল মামুন খান বলেন, ‘নির্যাতনের ঘটনাটি আমার জানা নেই। তবে বিপি গাড়ির কর্মচারীরা ঘটনাটি ঘটাতে পারে।’ তবে স্থানীয় সূত্র জানায়, মামুন ও তাঁর পাম্পের কর্মচারীরাই এ ঘটনার সঙ্গে  সম্পৃক্ত ছিলেন।

জানতে চাইলে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, শিশুটির বাবা শিশুটিকে থানায় এনে নির্যাতনের অভিযোগ করেছেন। এ ঘটনায় ওই গাড়ির সুপারভাইজার নুরুল ইসলামকে আটক করা হয়েছে। তবে গাড়ির চালকসহ তাঁর অন্য সহযোগীরা পলাতক। ফিলিং স্টেশনের কর্মচারীরাও গা ঢাকা দিয়েছে। 

সর্বাধিক পঠিত
  1. ফের বাড়ল পেট্রোল-অকটেনের দাম
  2. তিন মাস সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা, খোলা করমজল পর্যটনকেন্দ্র
  3. মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী
  4. সামনে কঠিন সময়, হেসেখেলে চলে গেলে বড় ক্ষতি হয়ে যাবে : প্রধানমন্ত্রী
  5. ওয়ারড্রবে ছিল ৪ বছরের শিশুর মরদেহ! খুলনায় ট্রিপল মার্ডারে মামলা, মেরি হেফাজতে
  6. আদ্-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x