Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
শ. ম সাজু, রাজশাহী
১৭:৩৪, ২১ ফেব্রুয়ারি ২০১৭
শ. ম সাজু, রাজশাহী
১৭:৩৪, ২১ ফেব্রুয়ারি ২০১৭
আপডেট: ১৭:৩৪, ২১ ফেব্রুয়ারি ২০১৭
আরও খবর
দীর্ঘ ১৭ বছর দেশে জনগণের সরকার ছিল না : খায়রুল কবির
গুমের ঘটনা বিএনপি সরকারের জন্য কালো অধ্যায় : হাসনাত আব্দুল্লাহ
নৈতিক স্খলন প্রমাণ হওয়ায় গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
‘ককরোচ মুভমেন্টে’ দমনপীড়ন মোদির সরকারের স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ : ছাত্রশিবির
এমপি গাজী নজরুলের ভাইরাল ভিডিও নিয়ে জামায়াতের বিবৃতি

রাজশাহীতে বিভক্ত হয়ে শহীদ মিনারে গেল বিএনপি

শ. ম সাজু, রাজশাহী
১৭:৩৪, ২১ ফেব্রুয়ারি ২০১৭
শ. ম সাজু, রাজশাহী
১৭:৩৪, ২১ ফেব্রুয়ারি ২০১৭
আপডেট: ১৭:৩৪, ২১ ফেব্রুয়ারি ২০১৭
রাজশাহী কলেজ শহীদ মিনারে মিজানুর রহমান মিনু ও মোসাদ্দেক হোসেন বুলবুলের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা বিভক্ত হয়ে ফুল দেন। ছবি : এনটিভি

রাজশাহীতে মহানগর বিএনপি নেতাকর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে শহীদ মিনারে ফুল দিয়েছেন। একুশের প্রথম প্রহরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর নেতৃত্বে একাংশ এবং মহানগর বিএনপির সভাপতি রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের নেতৃত্বে অপর অংশ রাজশাহী কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের শ্রদ্ধা জানায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কোন নেতা কত বেশি নেতাকর্মী নিয়ে শহীদ মিনারে যেতে পারেন, এর প্রতিযোগিতাও ছিল দুই নেতার মধ্যে। শহীদ মিনারে যাওয়ার আগে মিনুপন্থীরা দলীয় কার্যালয়ের সামনে এবং বুলবুলপন্থীরা মনি চত্বরে জড়ো হন। বিগত জাতীয় দিবসগুলোতে মিনু ও বুলবুল এক সঙ্গে শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছিলেন বলে দলটির একটি সূত্র জানিয়েছে।

মোসাদ্দেক হোসেন বুলবুলকে সভাপতি করে গত ২৭ ডিসেম্বর দলের কেন্দ্র থেকে মহানগর বিএনপির কমিটি ঘোষণার পর মিনুপন্থীরা নাখোশ হন। তাঁরা এ কমিটি বাতিলের দাবি জানিয়ে রাজশাহী বিএনপি রক্ষা কমিটি করে বিভিন্ন কর্মসূচিও পালন করে।

দলীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, একুশের প্রথম প্রহরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর নেতৃত্বে মহানগর বিএনপির একাংশের নেতাকর্মীরা রাজশাহী কলেজ শহীদ মিনারে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় মিনুর সঙ্গে ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন।

এর কিছুক্ষণ পর মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলের নেতৃত্বে মহানগর বিএনপির অপর অংশের নেতাকর্মীরা রাজশাহী কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। এ সময় বুলবুলের সঙ্গে অন্যান্যের মধ্যে ছিলেন মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুন অর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার। পরে বুলবুলকে সঙ্গে নিয়ে পৃথকভাবে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। বুলবুলের পরপরই জেলা বিএনপির সভাপতি তোফাজ্জাল হোসেন তপুর নেতৃত্বে জেলা বিএনপির নেতাকর্মীরা রাজশাহী কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টু উপস্থিত ছিলেন।

মহানগর বিএনপির পক্ষ হয়ে মিজানুর রহমান মিনু ও মোসাদ্দেক হোসেন বুলবুলের নেতৃত্বে পৃথকভাবে শহীদ মিনারে ফুল দেওয়ার বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানতে দুই নেতার সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁরা এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। 

সর্বাধিক পঠিত
  1. ভারি বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  2. আগামী ২৪ ঘণ্টায় অতি ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  3. বহিষ্কৃত জামায়াত নেতা গাজী নজরুলের বিরুদ্ধে এবার হত্যাচেষ্টা মামলা‌
  4. আদালতে বিচার চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
  5. সাইবার সুরক্ষা আইনে মামলায় সাংবাদিক শফিক কারাগারে
  6. জমি দখল ও চাঁদা দাবির অভিযোগে এনসিপির কাফির বিরুদ্ধে মামলা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x