নাসির উদ্দিন ইউসুফকে জয়পুরহাটে সংবর্ধনা
নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুকে সংবর্ধনা দিয়েছেন জয়পুরহাটের সাংবাদিক ও সংস্কৃতকর্মীরা।
গতকাল শনিবার জয়পুরহাট প্রেসক্লাব মিলনায়তনে শান্তিনগর থিয়েটারের আয়োজনে নাসির উদ্দিন ইউসুফকে এ সংবর্ধনা দেওয়া হয়। এরপর একই জায়গায় সাংবাদিক ও সংস্কৃতকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শান্তিনগর থিয়েটারের প্রতিষ্ঠাতা ও সাংবাদিক শাহজাহান সিরাজ মিঠুর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে দেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, পাঁচবিবি পৌরসভার মেয়র হাবিবুর রহমান হাবিব, জয়পুরহাটের সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমিনুল হক বাবুল, রাজা চৌধুরী, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক হেলাল উদ্দিন,সাংবাদিক আব্দুল আলিম মণ্ডল।
নাট্যকার নাসির উদ্দিন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় সভাপতি এবং আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউট বাংলাদেশ শাখার প্রেসিডেন্ট। তিনি একুশে পদক পেয়েছেন।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট