সাতক্ষীরায় অস্ত্র-গুলি উদ্ধার, যুবক গ্রেপ্তার
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় আজ বৃধবার অস্ত্র-গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ছবি : এনটিভি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় তিনটি অস্ত্র ও তিনটি গুলি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় এর সঙ্গে জড়িত সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বুধবার দুপুরে উপজেলার চুনার সেতুর কাছ থেকে মহসীন আলী নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি কালীগঞ্জ উপজেলার রহমতপুর গ্রামের বাসিন্দা। পরে তাঁকে থানায় হস্তান্তর করা হয়।
মামলার বরাত দিয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, র্যাব ৬-এর কাছে গোপনে খবর আসে যে চুনার সেতুর কাছে অস্ত্রসহ এক ব্যক্তি অবস্থান করছেন। র্যাবের একটি দল সেখানে গিয়ে মহসীনকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে তিনটি দেশি পাইপগান এবং তিনটি গুলি জব্দ করা হয়।
পরে মহসীনের নামে অস্ত্র আইনে মামলা করেন র্যাব ৬-এর উপপরিচালক মো. মনিরুজ্জামান।

সুভাষ চৌধুরী, সাতক্ষীরা