Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
সাইফুল ইসলাম সজল, যশোর
২১:৫৬, ২৫ জানুয়ারি ২০১৭
সাইফুল ইসলাম সজল, যশোর
২১:৫৬, ২৫ জানুয়ারি ২০১৭
আপডেট: ২১:৫৬, ২৫ জানুয়ারি ২০১৭
আরও খবর
সার্চ কমিটি নিয়ে যা বললেন বিশেষজ্ঞরা
১০ কার্যদিবসে নাম দিতে হবে সার্চ কমিটিকে
সার্চ কমিটির নেতৃত্বে এবারও বিচারপতি সৈয়দ মাহমুদ

সার্চ কমিটির ছয়জন নিরপেক্ষ ব্যক্তি : তথ্যমন্ত্রী

সাইফুল ইসলাম সজল, যশোর
২১:৫৬, ২৫ জানুয়ারি ২০১৭
সাইফুল ইসলাম সজল, যশোর
২১:৫৬, ২৫ জানুয়ারি ২০১৭
আপডেট: ২১:৫৬, ২৫ জানুয়ারি ২০১৭
যশোর প্রেসক্লাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ছবি : এনটিভি

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, অনির্বাচিত অগণতান্ত্রিক সরকার গঠনের লক্ষ্যেই নির্বাচনকে সামনে রেখে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে চক্রান্তমূলক প্রস্তাব দিচ্ছেন।

আজ বুধবার সন্ধ্যায় যশোর প্রেসক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘দুষ্কর্মের অভিযোগ থেকে পরিত্রাণ পেতেই তিনি (খালেদা জিয়া) সার্চ কমিটিকে প্রশ্নবিদ্ধ করছেন। তাঁর উদ্দেশ্য নির্বাচন নয়, অস্বাভাবিক সরকার গঠন। অস্বাভাবিক সরকার এলে তিনি তাঁর দুষ্কর্মের বিচার থেকে পরিত্রাণ পাবেন বলে মনে করছেন। কিন্তু তাঁর এ খেলা চলবে না। যথাসময়ে নির্বাচন হবে।’

মন্ত্রী বলেন, ‘সার্চ কমিটিতে যে ছয়জনের নাম মহামান্য রাষ্ট্রপতি দিয়েছেন, তাঁরা নিরপেক্ষ ব্যক্তি, সাংবিধানিক পদের অধিকারী। তাঁরা স্বাধীনভাবে কাজ করবেন।’

হাসানুল হক ইনু বলেন, ‘শেখ হাসিনার সরকার গণমাধ্যমবান্ধব সরকার। গণমাধ্যম স্বাধীনতা ভোগ করছে। এটা এ সরকারের গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত। শুধু গণমাধ্যমের স্বাধীনতাই নয়, এর বিকাশেও সরকার বদ্ধপরিকর। গণমাধ্যমকে সংকুচিত করা হচ্ছে বলে বিভিন্ন গোষ্ঠী যে তথ্য দেয়, তার সঙ্গে বাস্তবের মিল নেই। বরং গত ১০ বছরে গণমাধ্যমের প্রতিপক্ষ হয়েছে জঙ্গি, সন্ত্রাসী, মাফিয়ারা।’ তিনি বলেন, ‘এই সরকারের আমলে সংবাদপত্র জগতের জন্য নিবর্তনমূলক কোনো আইন তৈরি করা হয়নি। বরং নিবর্তনমূলক কয়েকটি বিধান বাতিল করা হয়েছে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘মিডিয়া যেমন সমালোচনা করতে পারে, সরকারও মাঝেমধ্যে মিডিয়ার সমালোচনা করে। এর মানে এই নয় যে, মিডিয়া বন্ধ করে দেওয়া হচ্ছে বা বিজ্ঞাপন দেওয়া হচ্ছে না। এতে আপনারা রাগ করবেন না। আমরা মনে করি, যেসব মিডিয়া সরকারের সমালোচনা করে, তারা সরকারের বন্ধু। সরকারকে সঠিক পথে চলতে তারা সহায়তা করছে।’

মন্ত্রী বলেন, ‘টেকসই উন্নয়ন, মধ্যম আয়ের দেশ, পরিবেশবান্ধব ও সমতাভিত্তিক উন্নয়নের যাত্রায় গণমাধ্যম বলিষ্ঠ সহযোগী বলে আমরা মনে করি। নবম ওয়েজবোর্ড বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া হয়েছে। যথাযথ সময়ে কাজ শুরু করা হবে।’

প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাবের সম্পাদক তৌহিদুর রহমান, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা, সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন। এ ছাড়া মতবিনিময় সভায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার যশোরে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এর আগে বিকেলে যশোরের শিশু-কিশোর সংগঠন চাঁদেরহাটে পুষ্পমেলা ও পিঠাপুলি উৎসবের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী।

নির্বাচন কমিশন হাসানুল হক ইনু
সর্বাধিক পঠিত
  1. রাজধানীসহ সারা দেশে ভূমিকম্প অনুভূত
  2. ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক টাঙ্গাইলের শরীফা হক
  3. আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী
  4. বাবার মৃত্যুর পর ঢোল-বাঁশি বাজিয়ে উল্লাস!
  5. ঝড়-বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  6. সাবেক মেয়রের মৃত্যুর খবর শুনে বোনের মৃত্যু

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x