Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
শ. ম সাজু, রাজশাহী
২৩:৪০, ১৯ জানুয়ারি ২০১৭
আপডেট: ২৩:৪২, ১৯ জানুয়ারি ২০১৭
শ. ম সাজু, রাজশাহী
২৩:৪০, ১৯ জানুয়ারি ২০১৭
আপডেট: ২৩:৪২, ১৯ জানুয়ারি ২০১৭
আরও খবর
ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াত আমির
বাজেটে জুলাইয়ের আকাঙ্ক্ষার প্রতিফলন নেই : সেলিম উদ্দিন
অধিক ঋণনির্ভর, উচ্চাভিলাষী এবং অবাস্তবায়নযোগ্য লুটপাটের বাজেট : জামায়াত
এবারের বাজেট বাস্তবতা বিবর্জিত, উচ্চাভিলাষী ও ঋণনির্ভর : নাহিদ ইসলাম
উত্থাপিত বাজেট সম্পূর্ণ ‘ক্রিয়েটিভ’ : মির্জা ফখরুল

রাজশাহীতে বিএনপির কর্মসূচি পালনে পুলিশের বাধা

শ. ম সাজু, রাজশাহী
২৩:৪০, ১৯ জানুয়ারি ২০১৭
আপডেট: ২৩:৪২, ১৯ জানুয়ারি ২০১৭
শ. ম সাজু, রাজশাহী
২৩:৪০, ১৯ জানুয়ারি ২০১৭
আপডেট: ২৩:৪২, ১৯ জানুয়ারি ২০১৭
রাজশাহী নগরীর একটি কমিউনিটি সেন্টারে আজ বিকেলে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে রাজশাহী মহানগর বিএনপির নতুন কমিটি। সেখানে কর্মসূচিতে অংশ নিতে গেলে পুলিশের বাধার মুখে পড়ে মহানগর বিএনপির সভাপতি সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ নেতাকর্মীরা। ছবি : এনটিভি

রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। বাধার মুখে আজ বৃহস্পতিবার বিকেলে নির্ধারিত স্থানে মহানগর বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়নি।

মহানগর বিএনপি নগরীর একটি কমিউনিটি সেন্টারে এ কর্মসূচি আহ্বান করেছিল। পুলিশের বাধার মুখে নির্ধারিত স্থানে কর্মসূচি পালন করতে না পেরে দড়িখরবোনা মোড়ে ১৫ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল করেন বিএনপি নেতারা।

তবে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান জানান, স্বপ্নিল কমিউনিটি সেন্টারে একই সময়ে বিএনপির দুই পক্ষ কর্মসূচি আহ্বান করায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তাদের বাধা দেওয়া হয়েছে।

দলীয় সূত্র জানায়, আজ বিকেল ৪টায় নগরীর স্বপ্নিল কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে রাজশাহী মহানগর বিএনপির নতুন কমিটি। নির্ধারিত সময়ে মিছিল নিয়ে কর্মসূচিতে অংশ নিতে যান মহানগর বিএনপির নতুন সভাপতি সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। কিন্তু পুলিশের বাধায় কমিউনিটি সেন্টারে প্রবেশ করতে পারেননি তাঁরা।

পরে নগরীর দড়িখরবোনা মোড়ের রেলগেটে ১৫ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে এতে বক্তব্য দেন মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম খোকা, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, বিএনপি নেতা খুরশীদ আলম প্রমুখ। সভা সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শাফিক।

এদিকে, বৃহস্পতিবার বিকেল ৪টায় নগরীর অনুরাগ কমিউনিটি সেন্টারে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল রাজশাহী বিএনপি রক্ষা কমিটি। নির্ধারিত সময়ে কিছু নেতাকর্মী সেখানে উপস্থিতও হন। কিন্তু পরে কর্মসূচি পালন না করেই ফিরে যান তাঁরা।

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী বিএনপি রক্ষা কমিটির সদস্য সচিব সাইদুর রহমান পিন্টু বলেন, ‘আমরা বুধবার আলোচনা সভা ও দোয়া মাহফিল করতে পুলিশের অনুমতি চেয়েছিলাম। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়নি। তারপরও কর্মসূচির পালনের জন্য নেতাকর্মীরা কমিউনিটি সেন্টারে উপস্থিত হয়েছিল। কিন্তু প্রশাসনের লোকজন এসে চলে যেতে বলায় আমরা কর্মসূচি পালন না করেই চলে এসেছি।’

তবে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান বলেন, ‘অনুরাগ কমিউনিটি সেন্টারে বিএনপি রক্ষা কমিটির অনুষ্ঠানে পুলিশ কোনো বাধা দেয়নি। কর্মসূচি পালনের মতো লোক তাদের ছিল না। তাই কর্মসূচি পালন না করেই তারা চলে গেছে।’

গত ২৭ ডিসেম্বর কেন্দ্র থেকে রাজশাহী জেলা ও মহানগর বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়। এর পর থেকেই কমিটির বিরোধিতা করে আসছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুপন্থী নেতাকর্মীরা। কমিটি ঘোষণার পরদিন ২৮ ডিসেম্বর রাতে বিএনপির একাংশের নেতাকর্মীরা দলের মহানগর কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। এরপর তারা গত ১ জানুয়ারি ৩১ সদস্যবিশিষ্ট ‘রাজশাহী বিএনপি রক্ষা কমিটি’ ঘোষণা করে। তারা নতুন কমিটি বাতিল করে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের দাবি জানিয়ে আসছে।

 

সর্বাধিক পঠিত
  1. বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত
  2. উজানের পাহাড়ি ঢলে বাজার প্লাবিত, বিপৎসীমার ওপরে চেল্লাখালি নদী
  3. সকালের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস
  4. ৯০-কে নাকচ করে জুলাইয়ের বয়ানে আটকে থাকা যাবে না : তথ্যমন্ত্রী
  5. লঘুচাপের ফলে আগামী ৫ দিন ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  6. অলিগার্কদের ধ্বংস করা সরকারের অন্যতম লক্ষ্য : স্থানীয় সরকারমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x