Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান
১৭:৪৯, ৩০ মে ২০১৫
আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান
১৭:৪৯, ৩০ মে ২০১৫
আপডেট: ১৭:৪৯, ৩০ মে ২০১৫
আরও খবর
ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা, জরিমানা করল পুলিশ
ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন, পুলিশের সঙ্গে সংঘর্ষ
ঈদের ছুটি শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
দাম বেড়ে আজ কত টাকায় বিক্রি হচ্ছে অকটেন, পেট্রোল
এক মোটরসাইকেলে তিন খালাতো ভাই, ট্রাকচাপায় নিহত ২

স্কুল ছুটি দিয়ে প্রতিমন্ত্রীকে সংবর্ধনা

আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান
১৭:৪৯, ৩০ মে ২০১৫
আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান
১৭:৪৯, ৩০ মে ২০১৫
আপডেট: ১৭:৪৯, ৩০ মে ২০১৫
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে প্রতিমন্ত্রীকে সংবর্ধনার আয়োজনকে ঘিরে বান্দরবানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়। ছবি : এনটিভি

বান্দরবানে প্রতিমন্ত্রীকে সংবর্ধনা জানাতে প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে। আজ শনিবার সকালে বান্দরবানের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুরকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি বান্দরবান জেলা শাখা। 

তবে স্কুল ছুটি দিয়ে এ সংবর্ধনা সভা আয়োজনের খবর পেয়ে খোদ প্রতিমন্ত্রীই যাননি সেখানে। উপরন্তু তিনি এ ঘটনার জন্য বান্দরবান জেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আজম এবং পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈ হ্লাকে নিজের বাসায় ডেকে পাঠান।  

জেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আজম এনটিভিকে জানান, প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে বছরে তিনদিন (একসঙ্গে নয়) সংরক্ষিত ছুটি দিতে পারেন। সে কারণে বিদ্যালয় ছুটি নিয়ে সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছে। শুধু সদর উপজেলা সবগুলো প্রাইমারি স্কুল বন্ধ রয়েছে। জেলার অন্যান্য স্কুলগুলো থেকে কয়েকজন করে শিক্ষক অনুষ্ঠানে এসেছেন বলে জানান প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।

শিক্ষক সমিতির সভাপতি সীমা দাশ এনটিভি অনলাইনকে জানান, সরকার প্রধান শিক্ষকের পদ দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করেছেন। একই সঙ্গে সারা দেশের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করা হয়েছে। সরকারের যুগান্তকারী এই পদক্ষেপের কারণেই পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রীকে সংবর্ধনা দেওয়ার মাধ্যমে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়। 

নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষকরা জানান, সংবর্ধনা আয়োজনের জন্য সমিতির নেতারা প্রতিটি বিদ্যালয় থেকে এক হাজার টাকা করে চাঁদা তুলেছেন। সংবর্ধনার জন্য জেলার ৩২৫টি সরকারি প্রাথমিক ও ১৮টি কমিউনিটি বিদ্যালয় থেকে প্রায় সাড়ে তিন লাখ টাকা চাঁদা তোলা হয়েছে। 

শিক্ষক সমিতির নেতারা জানান, প্রতিমন্ত্রী সংবর্ধনা অনুষ্ঠানে যোগ না দেওয়ায় অনেকটা পণ্ড হয়ে যায় আয়োজন। শেষ পর্যন্ত বিশেষ অতিথি বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈ হ্লাকে প্রধান অতিথি ঘোষণা দিয়ে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোমিনুর রশীদ আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক আবু জাফর, পার্বত্য জেলা পরিষদের সদস্য কাজী মুজিবর রহমান, লক্ষ্মীপদ দাস, ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আজমসহ সরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত
  1. ফের বাড়ল পেট্রোল-অকটেনের দাম
  2. তিন মাস সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা, খোলা করমজল পর্যটনকেন্দ্র
  3. মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী
  4. সামনে কঠিন সময়, হেসেখেলে চলে গেলে বড় ক্ষতি হয়ে যাবে : প্রধানমন্ত্রী
  5. ওয়ারড্রবে ছিল ৪ বছরের শিশুর মরদেহ! খুলনায় ট্রিপল মার্ডারে মামলা, মেরি হেফাজতে
  6. আদ্-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x