ফরিদপুরে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বাসের চাপায় সাহেব আলী মল্লিক (৪৫) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। তিনি উপজেলার দাদপুর গ্রামের সালাম মল্লিকের ছেলে।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার আঞ্চলিক সড়কের পূর্বভারদি নামক জায়গায় এ দুর্ঘটনা ঘটে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, দুপুরে একটি যাত্রীবাহী বাস ফরিদপুরে যাওয়ার সময় অপরদিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক মারা যান। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

সঞ্জিব দাস, ফরিদপুর