সাতক্ষীরায় হত্যাচেষ্টা মামলায় আইনজীবী কারাগারে
সাতক্ষীরার অতিরিক্ত সরকারি কৌঁসুলি শেখ নিজামউদ্দিনকে হত্যাচেষ্টা মামলার আসামি আইনজীবী শরফুদ্দিনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ সোমবার সাতক্ষীরার অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহিবুল হাসান এ রায় দেন।
মামলার বিবরণ থেকে জানা গেছে, বাড়ি নির্মাণ নিয়ে প্রতিবেশী শেখ নিজামউদ্দিনকে প্রতিপক্ষ শরফুদ্দিনসহ কয়েকজন গত ১৯ অক্টোবর মারধর করেন। এ ঘটনায় শেখ নিজামউদ্দিন সাতক্ষীরা থানায় তাঁকে হত্যাচেষ্টার একটি মামলা করেন। এ মামলায় পুলিশ সম্প্রতি অভিযোগপত্র দেয়। আসামি শরফুদ্দিন আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে আদালত তা নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সুভাষ চৌধুরী, সাতক্ষীরা