ঢাকায় ছাত্র হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন
কলেজশিক্ষার্থী হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পাখরপাড় গ্রামবাসী। ছবি : এনটিভি
ঢাকায় দুর্বৃত্তদের হাতে কলেজছাত্র কপিল চন্দ্র বাড়ৈই নিহত হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পাখরপার গ্রামের বাসিন্দারা।
আজ শুক্রবার সকালে নিহত কলেজছাত্রের কোটালীপাড়া উপজেলার বাড়ির সামনের সড়কে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে দুই শতাধিক মানুষ অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তারা অবিলম্বে হত্যার রহস্য উদঘাটনসহ দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
গত ১৬ ডিসেম্বর কপিল চন্দ্র তাঁদের রাজধানীর বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এর তিন দিন পর ১৯ ডিসেম্বর ভাটারা থানা পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।

মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ