জয়পুরহাটে বিজিবি দিবস পালিত
জয়পুরহাটে বিজিবি দিবসে প্রীতিভোজের আয়োজন করা হয়। ছবি : এনটিভি
সংবর্ধনা, দেশ ও জাতির কল্যাণে দোয়া ও বিশেষ মোনাজাত, প্রীতিভোজসহ নানা আয়োজনে জয়পুরহাটে ২০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নে বিজিবি দিবস পালিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে জয়পুরহাটের পারুলিয়ায় ব্যাটালিয়ন সদর দপ্তরে ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এ এস এম রবিউল হাসান রবির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুর রহিম। শুরুতে ইপিআরের হাবিলদার মৃত আবদুর রহমান বীর প্রতীকের উত্তরাধিকারকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে পুলিশ সুপার রশীদুল হাসান, জয়পুরহাট-৫ র্যাবের অধিনায়ক মেজর হাসান আরাফাত জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট