Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
শ. ম সাজু, রাজশাহী
১৭:৪০, ৩০ জুলাই ২০২০
আপডেট: ২৩:১৭, ৩০ জুলাই ২০২০
শ. ম সাজু, রাজশাহী
১৭:৪০, ৩০ জুলাই ২০২০
আপডেট: ২৩:১৭, ৩০ জুলাই ২০২০
আরও খবর
এনটিভির সাবেক ফেনী প্রতিনিধি ওছমান হারুন আর নেই
সাবেক মেয়রের মৃত্যুর খবর শুনে বোনের মৃত্যু
ইসরায়েলি হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ সাতক্ষীরায়, গ্রামজুড়ে শোক
মায়ের জানাজায় ছেলের মৃত্যু
১০ বছর পর ফিরলেন দেশে, তবে বাড়ি ফেরা হলো না আরিফুলের

৫০ বছর পর ‘বীরবিক্রম’ স্বীকৃতি পাওয়া আবদুল খালেক আর নেই

শ. ম সাজু, রাজশাহী
১৭:৪০, ৩০ জুলাই ২০২০
আপডেট: ২৩:১৭, ৩০ জুলাই ২০২০
শ. ম সাজু, রাজশাহী
১৭:৪০, ৩০ জুলাই ২০২০
আপডেট: ২৩:১৭, ৩০ জুলাই ২০২০
রাজশাহীর গোদাগাড়ি উপজেলার মুক্তিযোদ্ধা বীরবিক্রম আবদুল খালেক। ছবি : এনটিভি

গেজেট বিভ্রাটের কারণে ৫০ বছর পর ‘বীরবিক্রম’ খেতাবপ্রাপ্ত রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মুক্তিযোদ্ধা আবদুল খালেক আর নেই। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার দিবাগত রাত ২টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গেজেট বিভ্রাটের কারণে স্বাধীনতার ৫০ বছর পর ‘বীরবিক্রম’ হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন আবদুল খালেক।  গত ৬ জুন নতুন প্রকাশিত খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের গেজেটে তাঁর নাম ওঠে।

আবদুল খালেকের বয়স হয়েছিল ৮৩ বছর। তাঁর বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চাপাল গ্রামে।

করোনার উপসর্গ নিয়ে গত ২৭ জুলাই আবদুল খালেক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তবে নমুনা পরীক্ষায় তাঁর করোনা শনাক্ত হয়নি।

আবদুল খালেকের বড় ছেলে মাসুম আক্তার জামান গণমাধ্যমকে বলেন, ‘বাবার জ্বর ও কাশির সমস্যা ছিল। গত রোববার রাতে মাথার যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। তাই পরের দিন সকাল ১০টার দিকে তাঁকে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি রাতে মারা যান।’

আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বীরবিক্রম আবদুল খালেকের জানাজা অনুষ্ঠিত হয়।

গেজেট বিভ্রাটের কারণে এত দিন আব্দুল খালেক স্বীকৃতি পাননি। ১৯৭৩ সালে প্রকাশিত গেজেটে এক ধরনের ভুল ছিল। ২০০৪ সালের গেজেটে আরেক ধরনের ভুল হয়। প্রথমবার তাঁর পদবী  লেখা হলো ‘এক্স নেভি’। পরের বার সেনাবাহিনী। তাঁর অফিশিয়াল নম্বরের শেষে ১৯-এর জায়গায় ভুলবশত লেখা হয়েছিল ৯১, যা ছিল পাঞ্জাবি সৈন্যের।

এ বিষয়ে মাসুম আক্তার জামান আরো বলেন, ‘২০১১ সালে জনতা ব্যাংকের পক্ষ থেকে ঠিকানাবিহীন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের একটি তালিকা প্রকাশ করা হয়। সেখানে আমার বাবার নাম, নৌবাহিনীর পদবী ও সার্ভিস নম্বর দেওয়া ছিল। তার ভিত্তিতে আমরা গেজেট সংশোধন করার জন্য আবেদন করি। সে আবেদন মন্ত্রণালয় থেকে হারিয়ে যায়। এভাবে অনেক ভোগান্তির পর গত বছর নতুন করে আবার আবেদন করা হয়। এরপর আমার বাবা বীর মুক্তিযোদ্ধা আবদুল খালেকের বীর বিক্রম স্বীকৃতি মেলে।’

এত দিন পর এই বীর বিক্রম স্বীকৃতিতে খুশি হতে পারেননি মুক্তিযোদ্ধা আবদুল খালেক। খেতাব পাওয়ার পর গত ২৫ জুন তিনি ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর একাত্তরের দোসররা আবারও সক্রিয় হয়ে ওঠে। আমি গ্রামছাড়া হই। ১৯৯৫ সাল পর্যন্ত আমি ফেরারি ছিলাম। এত দিন কেন আমার স্বীকৃতি বুঝিয়ে দেওয়া হয়নি? কোথায়, কীভাবে ছিলাম কেউ কেন আমার খোঁজ নেয়নি?’

মুক্তিযুদ্ধকালে গোদাগাড়ীর খেতুর গ্রামে সিরাজুল চেয়ারম্যানের বাড়িতে ছিল পাকিস্তানি হানাদার বাহিনীর ঘাঁটি। একাত্তরের ৩ সেপ্টেম্বর সেখানে গ্রেনেড হামলা করতে এগিয়ে গিয়েছিলেন সৈনিক আবদুল খালেক। কিন্তু গ্রেনেড ছোড়ার আগেই আহত হন তিনি। শত্রুবাহিনীর একটা গুলি তাঁর বুক ভেদ করে চলে যায়। জীবনের মায়া ত্যাগ করে ৭ নম্বর সেক্টরের আরো বেশকিছু সম্মুখসমরে অংশ নেন আবদুল খালেক।

সর্বাধিক পঠিত
  1. রাতে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস
  2. চিরকুট লিখে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা
  3. যেভাবে সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার
  4. এক বছরে ২ হাজার ৯৭টি হারানো মোবাইল ফোন উদ্ধার
  5. সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
  6. ১০ শয্যার আইসিইউ উদ্বোধন, ৯টি অকেজো

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x