Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • মৃত্যুবার্ষিকী
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১০:৫০, ০৫ ডিসেম্বর ২০২০
আপডেট: ১০:৫৩, ০৫ ডিসেম্বর ২০২০
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১০:৫০, ০৫ ডিসেম্বর ২০২০
আপডেট: ১০:৫৩, ০৫ ডিসেম্বর ২০২০
আরও খবর
আজ সাংবাদিক নির্মল সেনের ১৩তম মৃত্যুবার্ষিকী
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত
বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টুর ১০ম মৃত্যুবার্ষিকী আজ
বীর মুক্তিযোদ্ধা এমএ খালেক শেখের মৃত্যুবার্ষিকী পালিত
কোটালীপাড়ায় সাংবাদিক নির্মল সেনের মৃত্যুবার্ষিকী পালিত

‘হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জীবন ও আদর্শ আমাদের প্রেরণা জোগায়’

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১০:৫০, ০৫ ডিসেম্বর ২০২০
আপডেট: ১০:৫৩, ০৫ ডিসেম্বর ২০২০
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১০:৫০, ০৫ ডিসেম্বর ২০২০
আপডেট: ১০:৫৩, ০৫ ডিসেম্বর ২০২০
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘গণতন্ত্রের অগ্রযাত্রা ও মানুষের কল্যাণে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জীবন ও আদর্শ আমাদের প্রেরণা জোগায়। তিনি আরো বলেন, ‘হোসেন শহীদ সোহরাওয়ার্দী মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং অসাম্প্রদায়িক রাজনীতি বিকাশে ও এ অঞ্চলের জনগণের আর্থসামাজিক উন্নয়নে সারাজীবন কাজ করেছেন। তাঁর অবদান জাতি সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। গণতন্ত্রের অগ্রযাত্রা ও মানুষের কল্যাণে এ মহান নেতার জীবন ও আদর্শ আমাদের প্রেরণা জোগায়।’

আজ শনিবার হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গতকাল শুক্রবার দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেন। বার্তা সংস্থা বাসস এ খবর জানিয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘একজন প্রতিভাবান রাজনৈতিক সংগঠক হিসেবে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর দক্ষ পরিচালনায় গণমানুষের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ আরো বিকশিত হয়। তাঁর সুযোগ্য উত্তরসূরি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্ব পাকিস্তান সরকারের দমন-নিপীড়নের বিরুদ্ধে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে। জাতির পিতার নেতৃত্বে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমরা পেয়েছি আমাদের মহান স্বাধীনতা।’

শেখ হাসিনা বলেন, ‘উপমহাদেশের মেহনতি মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় হোসেন শহীদ সোহরাওয়ার্দী আজীবন সংগ্রাম করেছেন। তিনি ছিলেন একজন উদার ও প্রাজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব, অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রীসহ তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী। ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকে তিনি তৎকালীন পাকিস্তান সরকারের গণবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে এদেশের জনগণকে সোচ্চার ও সংগঠিত করেছিলেন।’

প্রধানমন্ত্রী তাঁর বাণীতে শহীদ সোহরাওয়ার্দীর ৫৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

হোসেন শহীদ সোহরাওয়ার্দী ১৯৬৩ সালের ৫ ডিসেম্বর লেবাননের বৈরুতে মারা যান। হাইকোর্টের পাশে তিন নেতার মাজারে তাঁকে সমাধিস্থ করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ: শেখ হাসিনা

০৩ জুলাই ২০২৩
আমার লক্ষ্য দেশবাসীর ভাগ্য পরিবর্তন করা : প্রধানমন্ত্রী
০৩ জুলাই ২০২৩
প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের ডিএসজি আমিনার সৌজন্য সাক্ষাৎ
০১ জুলাই ২০২৩
মানুষের আর্থসামাজিক উন্নয়ন সরকারের লক্ষ্য : প্রধানমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. তারেক রহমানের শপথে মোদিকে আমন্ত্রণ জানাবে বিএনপি : ডব্লিউআইওএন
  2. পুনরায় ভোট গণনা হলে ৫ হাজার ভোটের ব্যবধানে জিতবো
  3. নির্বাচিতরা দুটি শপথ নেবেন : আলী রীয়াজ
  4. কর্মস্থলে ফিরতে ফ্রি লঞ্চ সার্ভিস নবনির্বাচিত নুরুল হক নুরের
  5. নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার বার্তা
  6. দেশবাসীর প্রতি যে আহ্বান জানাল জামায়াত, হটলাইন চালু

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x