Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
জাহিদুল ইসলাম, হিলি
১৯:২৫, ২৪ জানুয়ারি ২০২২
আপডেট: ১৯:৩৮, ২৪ জানুয়ারি ২০২২
জাহিদুল ইসলাম, হিলি
১৯:২৫, ২৪ জানুয়ারি ২০২২
আপডেট: ১৯:৩৮, ২৪ জানুয়ারি ২০২২
আরও খবর
মানুষ নির্বিঘ্নে ভোট দিলেও অনেক প্রশ্ন আছে : বদিউল আলম
নির্বাচনের মাধ্যমে পুলিশ আত্মবিশ্বাস ফিরে পেয়েছে : প্রেস সচিব
ভারত-পাকিস্তান-চীনের সঙ্গে সম্পর্ক কেমন হবে, জানালেন তারেক রহমান
চাঁদপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবি হারুনুর রশিদের
নেত্রকোনায় অনিয়মের অভিযোগে ভোট পুনর্গণনার দাবি

হিলি বন্দরে রাস্তার বেহাল দশা, নাগরিক কমিটির সংবাদ সম্মেলন

জাহিদুল ইসলাম, হিলি
১৯:২৫, ২৪ জানুয়ারি ২০২২
আপডেট: ১৯:৩৮, ২৪ জানুয়ারি ২০২২
জাহিদুল ইসলাম, হিলি
১৯:২৫, ২৪ জানুয়ারি ২০২২
আপডেট: ১৯:৩৮, ২৪ জানুয়ারি ২০২২
দিনাজপুরের হিলি স্থলবন্দরের জনগুরুত্বপূর্ণ রাস্তাগুলোর নির্মাণকাজ দ্রুত শুরু করার দাবিতে সংবাদ সম্মেল। ছবি : এনটিভি

দিনাজপুরের হিলি স্থলবন্দরের জনগুরুত্বপূর্ণ রাস্তাগুলোর নির্মাণকাজ দ্রুত শুরু করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় হিলি হাকিমপুর নাগরিক কমিটির উদ্যোগে স্থানীয় প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এই দাবি বাস্তবায়নে আগামী ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সাড়া পাওয়া না গেলে বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাগরিক কমিটির আহ্বায়ক আলহাজ শামছুল হুদা খান বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম হিলি স্থলবন্দরের মাধ্যমে সরকার এখান থেকে বছরে কোটি কোটি টাকা রাজস্ব আয় করে। অথচ মহিলা কলেজ থেকে চেকপোস্টের জিরোপয়েন্ট এবং সিপি মোড় থেকে বিরামপুর রেলগেট পর্যন্ত রাস্তা ভাঙাচোড়া ও খানাখন্দে ভরা। বন্দরের গুরুত্বপূর্ণ এই রাস্তাসহ ঘোড়াঘাট রাস্তা দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানিকৃত পণ্যবাহী ভারী ট্রাক চলাচল করে। এ কারণে প্রধান রাস্তাগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় কয়েক বছর ধরে পথচারী, ব্যবসায়ী, রোগী, স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক অ্যাম্বুলেন্সসহ জরুরি কাজে নিয়োজিত যানবাহন চলাচলে সীমাহীন কষ্ট ও দূর্ভোগ পোহাতে হচ্ছে।

নাগরিক কমিটির আহ্বায়ক আরও বলেন, ভাঙাচোড়া রাস্তা আর ফুটপাত দখলের কারণে বন্দর এলাকায় প্রতিনিয়ত যানজট লেগেই থাকছে। ফলে অনেক প্রাণহানিসহ ছোট বড় দুর্ঘটনা ঘটছে। হিলি দেশের গুরুত্বপূর্ণ ও ব্যাপক পরিচিত হওয়া সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এসব সমস্যা সমাধানে কোনো গুরুত্ব নেই। হিলি হাকিমপুর থানার শেষ সীমানা থেকে পাঁচবিবি রাস্তার কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। কিন্তু মহিলা কলেজ থেকে চেকপোস্টের জিরোপয়েন্ট পর্যন্ত রাস্তাটির টেন্ডার প্রক্রিয়া গত নভেম্বর মাসে সম্পন্ন হলেও কোন কাজকর্ম পরিলক্ষিত হচ্ছে না।

সংবাদ সম্মেলণে নাগরিক কমিটির আহ্বায়ক বলেন, হিলি রেলস্টেশনের উপর দিয়ে ঢাকা, খুলনা, রাজশাহী, পঞ্চগড় ও নীলফামারী রেলপথে ২২-২৪টি ট্রেন যাতায়াত করলেও শুধু আন্তনগর বরেন্দ্র, তিতুমীর ও রকেট মেইল একমুখি ছাড়া এই রেলস্টেশনে অন্য কোনো ট্রেনের যাত্রা বিরতি নেই। ফলে হিলিবাসী, আমদানি-রপ্তানিকারক, শিক্ষার্থী, রোগী, সরকারি, বেসরকারি কর্মকর্তা-কর্মচারীরা ট্রেনযাত্রা থেকে বঞ্চিত হচ্ছে। এতে সরকার লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে। তাই জনদুর্ভোগ লাঘবে এবং হিলিবাসীর স্বার্থে অবিলম্বে হিলি স্থলবন্দরের জনগুরুত্বপূর্ণ সব রাস্তার নির্মাণকাজ দ্রুত শুরু করাসহ সব ট্রেনের যাত্রা বিরতির জন্য হিলি হাকিমপুর নাগরিক কমিটির পক্ষে এই সংবাদ সম্মেলেন থেকে সরকারের কাছে দাবি জানানো হচ্ছে। এসব সমস্যার সমাধান না হলে আগামী ১৫ দিনের মধ্যে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নাগরিক কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, যুগ্ম আহ্বায়ক আলহাজ হাসান চৌধুরী মধু, জাহিদুল ইসলাম জাহিদ, গোলাম মোস্তাফিজার রহমান মিলন, খলিলুর রহমান বাবুল, এনামুল হক খান ও শ্যামল কিশোর দাস।

সংবাদ সম্মেলন নাগরিক কমিটি হিলি

সংশ্লিষ্ট সংবাদ: সংবাদ সম্মেলন

১১ ফেব্রুয়ারি ২০২৬
টাকাসহ নেতা আটকের যে ব্যাখ্যা দিল জামায়াত
০৩ ফেব্রুয়ারি ২০২৬
কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনীর সংবাদ সম্মেলন 
১৯ জানুয়ারি ২০২৬
৪ ফেব্রুয়ারির মধ্যে নবম পে-স্কেলের গেজেট না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতি পদে প্রার্থী মন্ত্রী খলিলুর রহমান
  2. রাষ্ট্রপতিকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ
  3. অপরাধীর দলীয় পরিচয় নয়, আইন অনুযায়ী ব্যবস্থা নিন : ফজলে হুদা বাবুল
  4. দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই : প্রধানমন্ত্রী
  5. শিগগির ১৮০ শূন্য পদে পুলিশ সার্জেন্ট নিয়োগ
  6. তৃণমূলে স্বাস্থ্যসেবা পৌঁছাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ প্রক্রিয়াধীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x