Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
এনটিভি অনলাইন ডেস্ক
০০:১০, ১৯ নভেম্বর ২০২২
আপডেট: ০০:২০, ১৯ নভেম্বর ২০২২
এনটিভি অনলাইন ডেস্ক
০০:১০, ১৯ নভেম্বর ২০২২
আপডেট: ০০:২০, ১৯ নভেম্বর ২০২২
আরও খবর
প্রশাসনের সঙ্গে কোনো দ্বন্দ্বে জড়াবেন না : দলের নেতাকর্মীদের হুইপ আখতারুজ্জামান
ইমাম নিয়োগকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, নিহত ১
এবারের সংসদ হবে জনকল্যাণমুখী ও গ্রহণযোগ্য : স্বরাষ্ট্রমন্ত্রী
বিএনপির সংসদ সদস্যদের দ্বিতীয় দিনের প্রশিক্ষণ কর্মশালা
কারো নামে মিথ্যা অপবাদ দিয়ে বদনাম করা বড় পাপ : মির্জা আব্বাস

সিলেটে বিএনপির গণসমাবেশ আজ

এনটিভি অনলাইন ডেস্ক
০০:১০, ১৯ নভেম্বর ২০২২
আপডেট: ০০:২০, ১৯ নভেম্বর ২০২২
এনটিভি অনলাইন ডেস্ক
০০:১০, ১৯ নভেম্বর ২০২২
আপডেট: ০০:২০, ১৯ নভেম্বর ২০২২
এক দিন আগেই বিএনপির নেতাকর্মীতে লোকারণ্য চৌহাট্টার আলিয়া মাদ্রাসা মাঠ। ছবি : এনটিভি

সিলেট বিভাগীয় বিএনপির গণসমাবেশ আজ শনিবার। এ উপলক্ষে গত কয়েকদিন আগে থেকে সমাবেশস্থলে পৌঁছেছেন নেতাকর্মীরা। আর গতকাল রাত ১০টার দিকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা সেখানে পৌঁছান। যদিও পদে পদে বাধার অভিযোগ রয়েছে। রয়েছে পরিবহণ ধর্মঘটের ভোগান্তির অভিযোগ। 

সমাবেশস্থলে গিয়ে জানা গেছে, বিকল্প যানবাহন ব্যবহার করে নানা ঝক্কিঝামেলা পেরিয়ে বিএনপির নেতাকর্মীরা সিলেটের গণসমাবেশে পৌঁছান। গত তিন দিন ধরেই সমাবেশস্থলে আসতে থাকেন তাঁরা। গতকাল শুক্রবার সেখানে লোকারণ্যে পরিণত হয়। 

সিলেট জেলায় চলছে আজ শনিবার সকাল থেকে ১২ ঘণ্টার ধর্মঘট, আর আগে থেকেই সুনামগঞ্জ ও মৌলভীবাজারে শুরু হয় ৩৬ ঘণ্টা বাস ধর্মঘট। ডাক দিয়েছে মালিক সমিতি। এ ছাড়া হবিগঞ্জে গতকাল শুক্রবার সকাল থেকে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে মোটর মালিক গ্রুপ।

এদিকে, এক দিন আগেই সমাবেশের আমেজ শুরু হয় সিলেটে। শুক্রবার সূর্যাস্তের আগেই বিপুল নেতাকর্মীর শ্লোগানে মুখর হয়ে ওঠে ওই এলাকা। আগত নেতাকর্মীদের মধ্যে নারীরাও রয়েছেন। 

বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীদের একের পর এক মিছিল ঢুকতে শুরু করে সমাবেশের মাঠে। ব্যানার-ফেস্টুনের পাশাপাশি দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিসহ স্থানীয় নেতাদের ছবি সম্বলিত প্লাকার্ড নিয়ে মিছিলে মিছিলে আসেন তারা। সব মিলিয়ে এক উৎসবের আমেজ বিরাজ করতে শুরু করে নগরীর চৌহাট্টা এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে।

আজকের বিএনপির বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিশেষ অতিথি আমির খসরু মাহমুদ চৌধুরী ও সেলিমা রহমান।

যেভাবে নেতাকর্মীরা পৌঁছান সিলেটে

বৃহস্পতিবার থেকে ছোট-বড় যান চলাচল বন্ধ হওয়ার আগেই বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা সিলেট মহানগরীতে প্রবেশ করতে থাকে। এখানে আসতেও নেতাকর্মীদের পথে পথে নানা বাধা অতিক্রম করতে হয়েছে।

সমাবেশ মাঠে জুমার নামাজ আদায়

সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশের মাঠেই গতকাল দুপুরে জুমার নামাজ আদায় করেন সেখানে অবস্থান নেওয়া নেতাকর্মীরা। কেন্দ্রীয়, স্থানীয় ও সিলেটের বিভিন্ন জেলা-উপজেলার নেতারাও এ সময় উপস্থিত হয়ে নামাজ আদায় করেন। নামাজ শেষে বিভাগীয় গণসমাবেশ সফল করতে দোয়া ও মোনাজাত করা হয়। একইসঙ্গে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেও দোয়া করা হয়।

নেতা–কর্মীদের সিলেট শহরে ঢুকতে পুলিশ বাধা দিচ্ছে: বিএনপি

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির বলেন, ‘বিএনপির অনেক নেতাকর্মী আমাদের মুঠোফোনে জানাচ্ছেন, তাঁদের আসার পথে বিভিন্ন স্থানে বাধা দেওয়া হচ্ছে। তবে গাড়ি বদলে বাধাবিপত্তি ঠেলে অনেকে ঠিকই শহরে পৌঁছেছেন।’ এরই মধ্যে অন্তত দুই লাখ মানুষ গণসমাবেশে যোগ দিতে সিলেট শহরে এসেছেন বলে তিনি দাবি করেন।

কোনো বাধাবিপত্তিই জনস্রোত ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। তিনি গতকাল রাতে গণমাধ্যমকে বলেন, ‘পুলিশ সিলেটমুখী সড়কগুলোয় চলাচলে বাধা দিচ্ছে। ফলে অনেক নেতাকর্মী আসতে পারছেন না। তবে সমাবেশ শুরুর এক দিন আগে সমাবেশস্থল মানুষে পরিপূর্ণ হয়ে গেছে। শনিবার পুরো সিলেট শহর সমাবেশের নগরে পরিণত হবে।’

উল্লেখ্য, গত ৮ অক্টোবর চট্টগ্রামে প্রথম গণসমাবেশ করে বিএনপি। এরপর ১৫ অক্টোবর ময়মনসিংহে, ২২ অক্টোবর খুলনায় গণসমাবেশ করে দলটি।  

গত ২৯ অক্টোবর রংপুরে গণসমাবেশ করে দলটি। পরে ৫ নভেম্বর বরিশালে এরপর সবশেষ ১২ নভেম্বর ফরিদপুরে মহাগণসমাবেশ করে তারা।

বিএনপি গণসমাবেশ সিলেট

সংশ্লিষ্ট সংবাদ: বিএনপি

০৭ মার্চ ২০২৬
ইমাম নিয়োগকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, নিহত ১
০৭ মার্চ ২০২৬
বিএনপির সংসদ সদস্যদের দ্বিতীয় দিনের প্রশিক্ষণ কর্মশালা
০৫ মার্চ ২০২৬
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  2. মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ
  3. হাদি হত্যা : ফয়সাল-আলমগীরকে বাংলাদেশে হস্তান্তরের প্রক্রিয়া শুরু
  4. যুদ্ধ পরিস্থিতি আরও খারাপ হলে প্রবাসীদের দেশে আনার পরিকল্পনা : প্রবাসী কল্যাণমন্ত্রী
  5. মনোরেল চালুর সম্ভাবনা বিবেচনা করা হচ্ছে : সেতুমন্ত্রী
  6. জ্বালানি তেলের যথাযথ সরবরাহ নিশ্চিতে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x