Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
লুৎফর রহমান মিঠু, ঠাকুরগাঁও
২০:০৫, ০৪ নভেম্বর ২০২১
আপডেট: ২০:১১, ০৪ নভেম্বর ২০২১
লুৎফর রহমান মিঠু, ঠাকুরগাঁও
২০:০৫, ০৪ নভেম্বর ২০২১
আপডেট: ২০:১১, ০৪ নভেম্বর ২০২১
আরও খবর
এক বছরের মধ্যে গন্ধর্বপুর শোধনাগার থেকে ঢাকায় পানি সরবরাহ : স্থানীয় সরকার মন্ত্রী
সাভার থানা ছাত্রদলের সভাপতি মাশফি, সম্পাদক সামির
রূপগঞ্জে এনসিপির ফল উৎসবের মঞ্চ ও চেয়ার-টেবিল ভাঙচুর, আহত ১০
ঢাকার উন্নয়নে সরকার সব সহযোগিতা করবে : মির্জা ফখরুল
বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পা দিয়েছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সরকার নিজের পকেট ভারি করতে তেলের দাম বাড়িয়েছে : মির্জা ফখরুল

লুৎফর রহমান মিঠু, ঠাকুরগাঁও
২০:০৫, ০৪ নভেম্বর ২০২১
আপডেট: ২০:১১, ০৪ নভেম্বর ২০২১
লুৎফর রহমান মিঠু, ঠাকুরগাঁও
২০:০৫, ০৪ নভেম্বর ২০২১
আপডেট: ২০:১১, ০৪ নভেম্বর ২০২১
আজ বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ী নিজ বাসভবন থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার সময় বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : এনটিভি

এই সরকারের কোনো জবাবদিহিতা নেই, সেজন্য নিজেদের পকেট ভারি করার জন্য নিত্য প্রয়োজনীয় সবকিছুর দাম বৃদ্ধি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়া জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে ট্রাক পরিবহন শ্রমিকদের কর্মসূচিকে সমর্থন করা কথাও জানান বিএনপির এই নেতা।

আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ী নিজ বাসভবন থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন বিএনপির মহাসচিব।

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দেশের মানুষ হিমশিম খাচ্ছে, সেই সময়ে এই জ্বালানি তেলের দাম বাড়ানো দ্রব্যমূল্যেকে আরও বৃদ্ধি করবে। দেশের সামগ্রিক অর্থনীতির ওপর একটা প্রচণ্ড চাপ সৃষ্টি হবে। সেইসঙ্গে মানুষের জীবনের যে একটা ক্রয়ক্ষমতা সেটা হ্রাস পাবে। যে কারণে বাংলাদেশের অর্থনীতিতে একটা প্রভাব পড়বে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘যে সরকার জনগণের কাছে জবাবদিহি করে না, পার্লামেন্টে জবাবদিহি করে না, নিজেদের খুশিমতো যা ইচ্ছা করার করে, সে সরকারের কাছে জনগণের কি মূল্য থাকতে পারে? আমরা জানি যে, এলপিজি গ্যাস কারা আমদানি করে, ফুয়েল কারা আমদানি করে। সবকিছু মিলে এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে যেখানে সাধারণ মানুষের জীবন দুর্বিসহ হয়ে উঠেছে। এই সরকার দমনমূলক আচরণ করছে।’

টিসিবির পণ্যের দাম হঠাৎ করে বৃদ্ধি করে সাধারণ মানুষের ওপর নির্যাতন বাড়ানো হল অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘টিসিবির পণ্য তো সাধারণ মানুষের জন্য। এটার দাম বৃদ্ধি করে সাধারণ মানুষের ওপর নির্যাতন করা হচ্ছে। বিদ্যুতের দাম প্রতি বছর বৃদ্ধি করে আজকে মানুষের অবস্থা প্রায় শেষ করে দিয়েছে। ট্রাকশ্রমিকদের কর্মসূচিকে আমরা সর্মথন করি। আর আমরা কোনো কর্মসূচি দিব কি না তা ঢাকায় গিয়ে জানাতে পারব।’

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি আল মামুন আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আমিন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি

সংশ্লিষ্ট সংবাদ: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

০৪ জুন ২০২৬
শহীদ জিয়া ছিলেন স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্বকীয়তার প্রতীক : মির্জা ফখরুল
০৪ জুন ২০২৬
বিএনপির নেতাকর্মীদের জনগণের আস্থার প্রতিদান দিতে হবে : মির্জা ফখরুল
০৩ জুন ২০২৬
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ভূল্লী উপজেলার অস্থায়ী কার্যালয় উদ্বোধন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. প্রেম করে চার মাস আগে বিয়ে, নেশার টাকার জন্য স্ত্রীকে কুপিয়ে হত্যা
  2. কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুজন নিহত
  3. যাত্রীবাহী বাস উল্টে খাদে, নারী-শিশুসহ নিহত ৪
  4. বাবার মৃত্যুর পর ঢোল-বাঁশি বাজিয়ে উল্লাস, প্রকাশ্যে ক্ষমা চাইলেন ছেলে
  5. ড. ইউনূস, নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন
  6. দুই পক্ষের সংঘর্ষে আহত ২০ : অগ্নিসংযোগ-ভাঙচুর, বাদ যায়নি মসজিদও

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x