Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মহসিন মিলন, বেনাপোল
১৮:৫৫, ১১ নভেম্বর ২০২২
আপডেট: ১৮:৫৬, ১১ নভেম্বর ২০২২
মহসিন মিলন, বেনাপোল
১৮:৫৫, ১১ নভেম্বর ২০২২
আপডেট: ১৮:৫৬, ১১ নভেম্বর ২০২২
আরও খবর
এনটিভি অনলাইনে সংবাদ প্রকাশের পর কেশবপুর পাবলিক লাইব্রেরি সংস্কার শুরু
১৭ বছর ধরে তালাবদ্ধ কেশবপুর পাবলিক লাইব্রেরি
ভারতে কারাভোগ শেষে ফিরলেন ৩৬ বাংলাদেশি যুবক
সীমান্তে পুশইন ও চামড়া পাচাররোধে সতর্ক বিজিবি
প্রতিবেশীর বাড়িতে টিভি দেখতে গিয়ে ধর্ষণের শিকার শিশু, তরুণ গ্রেপ্তার

শত বছরের পুরোনো মোটর শোভাযাত্রা ফিরে গেল ভারতে

মহসিন মিলন, বেনাপোল
১৮:৫৫, ১১ নভেম্বর ২০২২
আপডেট: ১৮:৫৬, ১১ নভেম্বর ২০২২
মহসিন মিলন, বেনাপোল
১৮:৫৫, ১১ নভেম্বর ২০২২
আপডেট: ১৮:৫৬, ১১ নভেম্বর ২০২২
শত বছরের পুরোনো কার ও মোটরসাইকেলের শোভাযাত্রা। ছবি : এনটিভি

বিশ্বের বিভিন্ন নামিদামি কোম্পানির শত বছরের পুরোনো ১৬টি কার ও দুটি মোটরসাইকেলের মোটর শোভাযাত্রা নিয়ে বাংলাদেশ ভ্রমণে আসা ৪৩ ইউরোপীয় পর্যটকের দলটি বেনাপোল দিয়ে ভারতে ফিরে গেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে পর্যটকের দলটি বেনাপোল দিয়ে ভারতে ফিরে যায়।

বাংলাদেশের কয়েকটি জেলা পরিদর্শন করে ছয় দিন পর ইউরোপীয় পর্যটকদলটি ভারতে ফিরে গেল। এর আগে গতকাল বৃহস্পতিবার যশোরে হোটেল জাবির ইন্টারন্যাশনালে তারা রাত্রিযাপন করে।

গত রোববার সকালে ভারতের ডাউকি সীমান্ত দিয়ে সিলেটের তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট হয়ে বাংলাদেশ আসে ৪৩ জনের বিদেশি পর্যটকের দলটি। পরে মঙ্গলবার বিকেলে তারা গাজীপুরের সারাহ রিসোর্টে পৌঁছায়। 

সারাহ রিসোর্টে একদিন রাত্রিযাপন শেষে গত বুধবার সকালে তারা পাবনার উদ্দেশে রওনা হয়।  সেখানে এক রাত থাকার পর গতকাল বৃহস্পতিবার যশোর পৌঁছায়। এরপর আজ যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে তারা কলকাতার উদ্দেশে রওনা হয়।

ভ্রমণকালে বাংলাদেশের মানুষ, প্রকৃতি, শিল্প-সংস্কৃতি, খাবারের সঙ্গে পরিচিত হয়েছে বিদেশি এই পর্যটকদল। ইউরোপীয় পর্যটক দলের সদস্যরা বাংলাদেশের মানুষের আচার-আচরণ, প্রাকৃতিক সৌন্দর্য, আর আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন বলে জানিয়ে গেছেন।

গত ২০ অক্টোবর থেকে ‘ইস্ট হিমালয়া ক্লাসিক্যাল কার র‌্যালি’ শীর্ষক  ভিনটেজ মোটর শোভাযাত্রাটিতে অংশ নেওয়া দলটি এ বছর বাংলাদেশসহ তিনটি দেশ ভ্রমণ করে। তিন হাজার ২৪৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মোটর শোভাযাত্রাটি কলকাতায় গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

শত বছরের পুরোনো বিশ্বের নামিদামি মডেলের বিভিন্ন কোম্পানির কার দেখে উচ্ছ্বসিত হন বেনাপোলের মানুষ। মোটর শোভাযাত্রাটি বেনাপোল পৌঁছালে শত শত লোক শত বছরের পুরোনো কারগুলো দেখার জন্য ভিড় জমায়।

বেলজিয়াম, পর্তুগাল, ফিনল্যান্ড, জার্মানি, ফ্রান্স, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাজ্যসহ অন্তত ৯টি দেশের নাগরিক নিজেদের খরচে এই ভ্রমণে অংশগ্রহণ করেন। প্রতিবছর তাঁরা এই অ্যাডভেঞ্চার আনন্দ শোভাযাত্রা করে থাকেন বলে জানা গেছে।

পর্যটকদলের কো-অর্ডিনেটর ও দ্য জার্নি ওয়ালেটের ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান জানান, বাংলাদেশে প্রথমবারের মতো এ ধরনের আন্তর্জাতিক মোটর শোভাযাত্রা প্রবেশ করেছে। মোটর শোভাযাত্রাটিতে অংশ নেওয়া বিদেশি নাগরিকরা বাংলাদেশের আতিথেয়তায় অত্যন্ত খুশি। তাঁরা বাংলাদেশের মানুষের জীবনযাত্রা ও সংস্কৃতিকে বেশ পছন্দ করেছেন।

এ সময় বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া ও ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ প্রত্যেক পর্যটককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় আর উপস্থিত ছিলেন শার্শার সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম, ৪৯ বিজিবির আইসিপি ক্যাম্পের সুবেদার নজরুল ইসলাম প্রমুখ।

এ ব্যাপারে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি আবুল কালাম আজাদ জানান, ইউরোপীয় পর্যটকের মোটর শোভাযাত্রাটি আজ সকালে বেনাপোল চেকপোস্টে এসে সব আনুষ্ঠানিকতা শেষে তারা ভারতে প্রবেশ করে।

ভ্রমণ যশোর পুরোনো মোটর শোভাযাত্রা

সংশ্লিষ্ট সংবাদ: ভ্রমণ

০৯ এপ্রিল ২০২৬
রাজধানীতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু আজ
২৪ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে পর্যটকে মুখর পাহাড়ি জেলা খাগড়াছড়ি
২০ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত কক্সবাজার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম
  2. মিরপুরের বৃদ্ধার মৃত্যুর ঘটনা জুডিশিয়াল তদন্ত চেয়ে রিট
  3. মোহাম্মদপুরে নারীদের থেকে ছিনতাই, যেভাবে ধরা পড়ল দুই অভিযুক্ত
  4. স্বামীর লাশ নিয়ে ফেরার পথে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, স্ত্রী ও চালক নিহত
  5. আপনার স্বামীর যে শাস্তি হবে, একই শাস্তি আপনারও হবে : স্বপ্নাকে বিচারক
  6. বিসিবি নির্বাচনের তফসিল চ্যালেঞ্জের আবেদনে সাড়া দেননি হাইকোর্ট

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x