Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
এ বি এম ফজলুর রহমান, পাবনা
২১:৫০, ২৮ নভেম্বর ২০২১
আপডেট: ২১:৫৫, ২৮ নভেম্বর ২০২১
এ বি এম ফজলুর রহমান, পাবনা
২১:৫০, ২৮ নভেম্বর ২০২১
আপডেট: ২১:৫৫, ২৮ নভেম্বর ২০২১
আরও খবর
ক্লাস চলাকালে শিক্ষার্থীর মাথায় খুলে পড়ল চলন্ত ফ্যান
কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩
পাবনা মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে নিহত ১
পাবনায় সন্তানের সামনে বাবাকে গুলি করে হত্যা
অতিরিক্ত ভাড়া আদায় করায় কয়েকটি বাস কোম্পানিকে জরিমানা

রুহুল বিলে বাউত উৎসব

এ বি এম ফজলুর রহমান, পাবনা
২১:৫০, ২৮ নভেম্বর ২০২১
আপডেট: ২১:৫৫, ২৮ নভেম্বর ২০২১
এ বি এম ফজলুর রহমান, পাবনা
২১:৫০, ২৮ নভেম্বর ২০২১
আপডেট: ২১:৫৫, ২৮ নভেম্বর ২০২১
পাবনার চাটমোহর ও ভাঙ্গুড়ায় রুহুলবিলে শনিবার বাউত উৎসব মেতেছে শিকারিরা। ছবি : এনটিভি

চলনবিলে অধ্যুষিত উপজেলাগুলোর বিল ও নদীতে শুরু হয়েছে গ্রামবাংলার চিরচেনা ঐতিহ্যবাহী মাছ ধরার বাউত উৎসব। হাজারো সৌখিন মৎস্য শিকারী মেতে উঠেছে মাছ ধরার এই উৎসবে।

পাবনার চাটমোহর ও ভাঙ্গুড়া উপজেলার বেশ কিছু অংশ জুড়ে রুহুল বিল। গতকাল শনিবার ভোর থেকে দেখা গেছে, মৎস্য শিকারিদের পদচারণায় ভরে ওঠে বিলপাড়। সবার হাতেই রয়েছে মাছ ধরার নানান উপকরণ। কেউ এসেছে পলো নিয়ে, কেউ ধর্ম জাল, চাক জাল, কেউ বা আবার ঠেলা জালি নিয়ে। শিশু থেকে বৃদ্ধ সব বয়সের মানুষই যোগ দিয়েছে মাছ ধরার এই উৎসবে।

পাবনা, নাটোর, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলার হাজারো মানুষের এ যেন এক মিলন মেলা। কেউ মাছ পেয়েছে, কেউ পায়নি, কেউ বা ঠাণ্ডায় কাঁপছে হু-হু করে। কিন্তু বাউত উৎসবের হাসি লেগে আছে সবার মুখে। এ বিলে সপ্তাহের প্রতি শনিবার ও মঙ্গলবার এই বাউত উৎসব অনুষ্ঠিত হয়।

শনিবার ভোর থেকেই নসিমন, করিমন, মোটরসাইকেল, পিকআপ ভ্যান, অটোভ্যানসহ নানা যানবাহনে এসে জড়ো হতে থাকে চাটমোহর ও ভাঙ্গুড়ার রুহুল বিল পাড়ে। ভোরের কনকনে ঠাণ্ডা উপেক্ষা করে রুহুল বিলের বাউত উৎসবে মানুষ ছুটে আসে মাছ শিকারের নেশায়।

রুহুল বিলে প্রতি বছরই শীতের সময়ে বিভিন্ন অঞ্চল থেকে মানুষ ছুটে আসে ঐতিহ্যবাহী এই উৎসবে যোগ দিতে।

চাটমোহরের বামন গ্রামের আব্দুল আলিম বলেন, ‘আমি ছোট বেলা থেকেই রুহুলবিলে পলো দিয়ে মাছ ধরতে আসি। আমার ভাগ্য ভালো। খালি হাতে কখনো ফেরত যাইনি। পাঁচ থেকে ছয় কেজির গজার মাছও পেয়েছি এই বিলে।’

ক্ষোভ প্রকাশ করে পাবনা থেকে আসা মকলেছুর রহমান বলেন, ‘প্রতি বছরই এখানে আসি। কিন্তু এখন আর আগের মতো মাছ পাওয়া যায় না। স্থানীয় কিছু মানুষ গ্যাস ট্যাবলেট দিয়ে অসাধু উপায়ে বিল থেকে মাছ ধরে। ফলে অনেক সময় আমাদের খালি হাতে ফেরত যেতে হয়।’

নাটোর থেকে আগত শিকারী আবু বক্কার বলেন, ‘মোবাইল ফোনের মাধ্যমে বাউতদের সঙ্গে যোগাযোগ রেখে প্রতি বছর এই দিনে রুহুলবিলে মাছ শিকার করতে আসি। মাছ পাই বা না পাই এটি আমার শখ।’

ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আশরাফুজ্জামান মাছ ধরার এই উৎসব বিষয়ে বলেন, ‘পাবনার ভাঙ্গুড়া ও চাটমোহর উপজেলার বেশ কিছু অংশ নিয়ে ঐতিহ্যবাহী রুহুল বিলের অবস্থান। প্রতিবছর এই উৎসব হয়। হাজারো সৌখিন মাছ শিকারি শীতের এই সময়ে এ উৎসব পালন করে। এই অঞ্চলের মানুষের এটি একটি অতি পুরোনো উৎসব। বিভিন্ন অঞ্চলের মানুষ মিলিত হয়ে মাছ শিকারের এই উৎসব আজও টিকিয়ে রেখেছেন এই অঞ্চলের মানুষ।’

ইউএনও আরও বলেন, ‘এই ঐতিহ্যবাহী উৎসব যেন বিলুপ্ত না হয়ে যায়, সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। মাছের অভয়ারণ্য হিসেবে এই বিলের যে অংশ সংরক্ষণ করা আছে সেখানে যেন কেউ মাছ না ধরে। এ বিষয়ে আমাদের সচেতন হওয়া দরকার।’

বাউত উৎসব পাবনা

সংশ্লিষ্ট সংবাদ: বাউত উৎসব

০৬ ডিসেম্বর ২০২২
চলনবিলে বাউত উৎসবে মানুষের ঢল
সর্বাধিক পঠিত
  1. আদ-দ্বীন হাসপাতাল বন্ধের সিদ্ধান্ত নিয়ে যা বললেন জামায়াত আমির
  2. এক লাখ ৭৫ হাজার শিক্ষককে ট্যাব বিতরণের পরিকল্পনা
  3. খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট
  4. সকালের মধ্যে ১৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস
  5. অনলাইনে প্রেম, চীন থেকে এসে বিয়ে না করেই ফিরলেন যুবক
  6. দেশে ফের ভূমিকম্প অনুভূত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x