Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
শ. ম সাজু, রাজশাহী
১৪:০০, ৩০ আগস্ট ২০২১
আপডেট: ১৪:০২, ৩০ আগস্ট ২০২১
শ. ম সাজু, রাজশাহী
১৪:০০, ৩০ আগস্ট ২০২১
আপডেট: ১৪:০২, ৩০ আগস্ট ২০২১
আরও খবর
ঘুঘু পাখির ছানা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
উপমহাদেশে শিক্ষার প্রসারে একটি গর্বের নাম রাজশাহী : ভূমিমন্ত্রী
রোববার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বৃহস্পতিবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
রাজশাহীর আমে ৮০০ কোটি টাকার বাণিজ্যের আশা

রাজশাহীতে হাত-পা বাঁধা অবস্থায় দুজনের লাশ উদ্ধার

শ. ম সাজু, রাজশাহী
১৪:০০, ৩০ আগস্ট ২০২১
আপডেট: ১৪:০২, ৩০ আগস্ট ২০২১
শ. ম সাজু, রাজশাহী
১৪:০০, ৩০ আগস্ট ২০২১
আপডেট: ১৪:০২, ৩০ আগস্ট ২০২১
রাজশাহী নগরীর শাহ মখদুম থানাধীন নওদাপাড়ার একটি অটোরিকশা গ্যারেজ থেকে সোমবার সকালে নৈশ প্রহরী আনিসুর রহমানের লাশ উদ্ধার করে পুলিশ। ছবি : এনটিভি

রাজশাহীতে হাত-পা বাঁধা অবস্থায় দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে নগরীর শাহ মখদুম থানাধীন নওদাপাড়া এবং জেলার গোদাগাড়ী উপজেলার গোগ্রাম এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, আজ সোমবার সকালে উপজেলার গোগ্রাম ইউনিয়নের লালাদিঘী এলাকার পুকুর পাড়ের ঘর থেকে মাসুদ রানা (৪২) নামের এক মাছচাষির লাশ উদ্ধার করা হয়। নিহত মাসুদ রানা গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রশিদের ভাগনে এবং উপজেলা যুবলীগের সহ-সভাপতি আলমগীর কবীর স্বপনের ভাই। তিনি উপজেলার দেওপাড়া ইউনিয়নের চাপাল গ্রামের আব্দুল খালেকের ছেলে।

ওসি আরও জানান, মাসুদ রানা ও তাঁর এলাকার লিটন নামের আরেক ব্যক্তি একসঙ্গে একটি সরকারি পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করছিলেন। সোমবার ভোররাতে পুকুরে মাছ ধরার কথা ছিল তাঁদের। এ কারণে রোববার দিবাগত রাতে তাঁরা দুজন পুকুরে যান। তাঁরা পুকুরপাড়ে টং ঘরে ছিলেন। এরপর দিবাগত রাত ৩টার দিকে একদল দুর্বৃত্ত ওই পুকুরে মাছ চুরি করতে যায়। তারা লিটন ও মাসুদের হাত, পা ও মুখ বেঁধে ফেলে রাখে। এরপর তারা পুকুরে জাল ফেলে মাছ ধরতে থাকে। এরই মধ্যে লিটন ও মাসুদের ঠিক করা জেলেরা মাছ ধরতে চলে আসেন। তাঁদের দেখে চোরেরা জাল ও মাছ ফেলে পালিয়ে যায়। এরপর জেলেরা টং ঘরে গিয়ে লিটনের হাত-পায়ের বাঁধন খুলে দেন। তখন দেখা যায় যে, মাসুদ মারা গেছেন। আহত লিটন (৩৬) একই ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামের রিয়াজের ছেলে।

ওসি বলেন, ‘যে জাল জব্দ করা হয়েছে, সেটা টানতে ১০ জনের বেশি লোক প্রয়োজন। তাই আমরা ধারণা করছি, চোরেরা ১০ জনের বেশিই ছিল। তাদের শনাক্ত করার কাজ চলছে।’

এলাকাবাসী জানায়, নিহত মাসুদ আলীর পরনে সাদা টি-শার্ট ও লুঙ্গি ছিল। মাছ ধরার জাল দিয়ে তাঁর হাত-পা বাঁধা ছিল। মুখ ও গলায় গামছা পেঁচানো ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

অন্যদিকে, আজ সোমবার সকালে নগরীর শাহ মখদুম থানাধীন নওদাপাড়ার একটি অটোরিকশা গ্যারেজ থেকে আনিসুর রহমান (৬২) নামের এক নৈশ প্রহরীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, নওদাপাড়া বাজারের একটি অটোরিকশার গ্যারেজের নৈশ প্রহরী ছিলেন আনিসুর রহমান। সোমবার সকালে গ্যারেজের ভেতর থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় তাঁর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

শাহ মখদুম থানার ওসি সাইফুল ইসলাম খান জানান, গ্যারেজ থেকে একটি ব্যাটারিচালিত নতুন অটোরিকশা চুরি হয়েছে। ধারণা করা হচ্ছে, আনিসুরকে শ্বাসরোধ করে হত্যার পর অটোরিকশাটি চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। নিহত আনিসুর রহমান নওদাপাড়া এলাকার মৃত ইয়াসিন আলীর ছেলে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

 
রাজশাহী করোনাভাইরাস

সংশ্লিষ্ট সংবাদ: করোনাভাইরাস

১৮ জুন ২০২৫
আরও ২৮ জনের করোনা শনাক্ত
১১ জুন ২০২৫
করোনায় সতর্কতামূলক ৭ পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের
১১ জুন ২০২৫
ভয়ের কারণ করোনার নতুন সাব ভ্যারিয়েন্ট : স্বাস্থ্য অধিদপ্তর
  • আরও
সর্বাধিক পঠিত
  1. প্রেম করে চার মাস আগে বিয়ে, নেশার টাকার জন্য স্ত্রীকে কুপিয়ে হত্যা
  2. কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুজন নিহত
  3. যাত্রীবাহী বাস উল্টে খাদে, নারী-শিশুসহ নিহত ৪
  4. বাবার মৃত্যুর পর ঢোল-বাঁশি বাজিয়ে উল্লাস, প্রকাশ্যে ক্ষমা চাইলেন ছেলে
  5. ড. ইউনূস, নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন
  6. দুই পক্ষের সংঘর্ষে আহত ২০ : অগ্নিসংযোগ-ভাঙচুর, বাদ যায়নি মসজিদও

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x