Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
শ. ম সাজু, রাজশাহী
১৭:৫৫, ১৯ জানুয়ারি ২০২১
শ. ম সাজু, রাজশাহী
১৭:৫৫, ১৯ জানুয়ারি ২০২১
আপডেট: ১৭:৫৪, ১৯ জানুয়ারি ২০২১
আরও খবর
বাড়ি ফেরার পথে তরুণকে রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ
ভাবি-ভাতিজাকে খুন করে পালাল দেবর
মানিকগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
খুলনায় নানি ও ২ নাতির মরদেহ উদ্ধার
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

রাজশাহীতে পুলিশ সার্জেন্টকে পেটালেন মোটরসাইকেলচালক

শ. ম সাজু, রাজশাহী
১৭:৫৫, ১৯ জানুয়ারি ২০২১
শ. ম সাজু, রাজশাহী
১৭:৫৫, ১৯ জানুয়ারি ২০২১
আপডেট: ১৭:৫৪, ১৯ জানুয়ারি ২০২১
আহত পুলিশ সার্জেন্ট বিপুল কুমার ভট্টাচার্যকে দেখতে আজ মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যান মহানগর পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক। ছবি : এনটিভি

রাজশাহীতে পুলিশ সার্জেন্ট বিপুল কুমার ভট্টাচার্যকে পিটিয়ে আহত করেছেন এক মোটরসাইকেলচালক। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে নগরীর বিলশিমলা সিটি বাইপাস মোড়ের ঐতিহ্য চত্বরে এ ঘটনা ঘটে। আহত ট্রাফিক সার্জেন্টকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মহানগর পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক আহত সার্জেন্টকে হাসপাতালে দেখতে গিয়ে ঘটনার সঙ্গে জড়িতকে দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসার নির্দেশ দেন।

পুলিশ ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে থানায় নিয়েছে। এদের একজন ঘটনাস্থলের সামনের এক চায়ের দোকানদার, অন্যজন পাশের একটি ফার্নিচারের দোকানের কর্মচারী। তাঁরা পুলিশকে জানিয়েছেন, অভিযুক্ত যুবকের নাম বেলাল। তাঁর বাড়ি নগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকায়। তিনি বিলশিমলা ঐতিহ্য চত্বরের চায়ের দোকানে নিয়মিত আড্ডা দেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় পুলিশ সার্জেন্ট বিপুল কুমার ভট্টাচার্য (৩২) মোটরসাইকেলের কাগজপত্র পরীক্ষা করছিলেন। এ সময় এক মোটরসাইকেলচালকের মাথায় হেলমেট না থাকায় তাঁকে থামিয়ে মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চান। এ ছাড়া হেলমেট না থাকায় তিনি ওই যুবকের নামে মামলা লিখতে শুরু করেন। এ সময় মোটরসাইকেল চালক যুবক পুলিশ সার্জেন্টের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এর একপর্যায়ে পাশের ফার্নিচারের দোকান থেকে চেলা কাঠ এনে আচমকা পুলিশ সার্জেন্টকে পেটাতে শুরু করেন ওই যুবক। এতে সার্জেন্ট বিপুল কুমার মাটিতে লুটিয়ে পড়েন। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহত সার্জেন্টকে রামেক হাসপাতালের চার নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, সার্জেন্ট বিপুলের দুই হাতে জখম হয়েছে। শরীরের অন্যান্য অংশেও আঘাতের চিহ্ন রয়েছে। হামলাকারী যুবকের মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, হামলাকারী যুবক মোটরসাইকেল ফেলে পালিয়েছেন। তাঁর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি নগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার বেলাল। তাঁর ছবি সংগ্রহ করে আহত পুলিশ সার্জেন্টকে দেখানো হয়েছে। তিনি ওই যুবককে শনাক্ত করেছেন। অভিযুক্তকে আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।

সর্বাধিক পঠিত
  1. খুলনায় নানি ও ২ নাতির মরদেহ উদ্ধার
  2. স্বপ্নের মোটরসাইকেল কেড়ে নিল ২ শিক্ষার্থীর প্রাণ
  3. জামাই আদরে চিড়িয়াখানায় ভাইরাল মহিষ ‘ট্রাম্প’
  4. আদ্-দ্বীন হাসপাতালের ছাদে বেকারি দেখে ক্ষোভ ঝাড়লেন স্বাস্থ্যমন্ত্রী
  5. অসহায় মানুষের পাশে থাকুন : নেতা-কর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
  6. শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় গরু কোরবানি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x