Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
ফজলে এলাহী, রাঙামাটি
১৮:৩০, ০৮ জুন ২০২০
আপডেট: ১৮:৩৪, ০৮ জুন ২০২০
ফজলে এলাহী, রাঙামাটি
১৮:৩০, ০৮ জুন ২০২০
আপডেট: ১৮:৩৪, ০৮ জুন ২০২০
আরও খবর
বিমানের নতুন এমডি ও সিইও হুমায়রা সুলতানা
বিএনপির দাবির পর বিএনসিসি মোতায়েনে পরিবর্তন আনল ইসি
রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প 
ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে
রিমান্ড শেষে কারাগারে সালমান এফ রহমান

রাঙামাটিতে উপসর্গ নিয়ে মৃত দুজনের কোভিড-১৯ পজিটিভ ছিল

ফজলে এলাহী, রাঙামাটি
১৮:৩০, ০৮ জুন ২০২০
আপডেট: ১৮:৩৪, ০৮ জুন ২০২০
ফজলে এলাহী, রাঙামাটি
১৮:৩০, ০৮ জুন ২০২০
আপডেট: ১৮:৩৪, ০৮ জুন ২০২০

গত ৩১ মে রাঙামাটির কাপ্তাই উপজেলায় উপসর্গ নিয়ে মারা যাওয়া যুবক এবং ৬ জুন রাঙামাটি শহরের ভেদভেদীতে উপসর্গ নিয়ে মারা যাওয়া প্রবীণের কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট এসেছে আজ সোমবার।

সকালে চট্টগ্রাম বিআইডিআইটি থেকে আসা জেলার আরো নতুন সাতজনের পজিটিভ রিপোর্টে এই দুজনের নামও আছে বলে নিশ্চিত করেছেন রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক ফোকালপারসন ডা. মোস্তফা কামাল। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হলো ৭৮ জন।

জেলায় প্রথম করোনায় এই দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করে রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনাবিষয়ক ফোকালপারসন ডা. মোস্তফা কামাল জানান, সোমবার আসা রিপোর্ট অনুসারে আক্রান্তদের মধ্যে রেস্টহার্ট ও শালবাগান পুলিশ ক্যাম্পের দুই পুলিশ সদস্য,কাউখালীতে এক নারী স্বাস্থ্যকর্মী, কাপ্তাইয়ে উপসর্গ নিয়ে মারা যাওয়া যুবক ও গ্রামীণ ব্যাংকে কর্মরত আরেক যুবক, রাঙামাটি শহরের ভেদভেদী এলাকার করোনা উপসর্গ নিয়ে শনিবার মারা যাওয়া প্রবীণ ব্যক্তি ও তবলছড়ি নীচের বাজারের এক নারী রয়েছেন।

গত ৬ মে জেলায় প্রথম করোনা শনাক্ত হওয়ার পর উপসর্গ নিয়ে গত এক মাসে পাঁচজনের মৃত্যু হলেও এ প্রথম মারা যাওয়া কারো রিপোর্ট পজিটিভ এলো,তাও একই দিনে দুজনের। 

এদের মধ্যে একজন শহরের ভেদভেদী এলাকার ৭০ বছর বয়সী প্রবীণ। তাঁর ছেলের দোকান কর্মচারীর করোনা পজিটিভ আসার পর গত ৩ জুন তাঁর নমুনা সংগ্রহ করা হয়। কিন্তু রিপোর্ট আসার আগেই ৬ জুন মারা যান তিনি। তাঁর পরিবারকে নমুনা নেওয়ার পর থেকেই কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। 

অন্যদিকে কাপ্তাইয়ে উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তি ছিলেন থুইঅং প্রু মারমা (২৬)। তিনি চট্টগ্রামের রয়েল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ছিলেন। এ স্বাস্থ্যকর্মী চট্টগ্রামে করোনা সংক্রমিত হন বলে জানা যায়। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে ছুটি নিয়ে বাড়িতে চলে আসেন এবং গত ৩১ মে সেখানেই মারা যান।

করোনা উপসর্গ থাকায় স্বাস্থ্যবিধি মনেই দুই ব্যক্তির দাফন ও সৎকার করা হয়েছিল বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ও করোনাবিষয়ক ফোকালপারসন  ডা. মোস্তফা কামাল।

রাঙামাটি জেলায় ১০টি উপজেলার মধ্যে নয়টিতেই করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়নি ভারতের মিজোরাম সীমান্তবর্তী বরকল উপজেলায়। সর্বশেষ গতকাল রোববার প্রথমবারের মতো একজনের করোনা শনাক্ত হয়েছে আয়তনে দেশের সবচেয়ে বড় উপজেলা বাঘাইছড়িতে।

সর্বাধিক পঠিত
  1. ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
  2. ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থীর সাথে বাদানুবাদ ধরা পড়ল সেনাবাহিনীর বডি ক্যামেরায়
  3. নতুন নাম পাচ্ছে র‍্যাব, পোশাকেও আসছে পরিবর্তন
  4. নাহিদ ইসলামের রিট খারিজ, নির্বাচনে বাধা নেই কাইয়ুমের 
  5. বিএনপির ইশতেহার ঘোষণা কবে জানালেন ড. মাহদী আমিন
  6. রমজানে কম দামে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে সরকার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x