Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
ফজলে এলাহী, রাঙামাটি
১৮:৩৫, ১০ ফেব্রুয়ারি ২০২০
আপডেট: ১৮:৩৭, ১০ ফেব্রুয়ারি ২০২০
ফজলে এলাহী, রাঙামাটি
১৮:৩৫, ১০ ফেব্রুয়ারি ২০২০
আপডেট: ১৮:৩৭, ১০ ফেব্রুয়ারি ২০২০
আরও খবর
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৪২৫ মামলা
জমি নিয়ে বিরোধ, ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
শাপলা কলির প্রচারণা থেকে ফেরার পথে কেন্দ্রের এজেন্টকে কুপিয়ে আহত
রায়পুরায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা
বিএনপির উঠান বৈঠকে হেলমেটধারীদের হামলায় আহত ৭

যুবলীগ নেতাকে হত্যাচেষ্টা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফজলে এলাহী, রাঙামাটি
১৮:৩৫, ১০ ফেব্রুয়ারি ২০২০
আপডেট: ১৮:৩৭, ১০ ফেব্রুয়ারি ২০২০
ফজলে এলাহী, রাঙামাটি
১৮:৩৫, ১০ ফেব্রুয়ারি ২০২০
আপডেট: ১৮:৩৭, ১০ ফেব্রুয়ারি ২০২০
রাঙামাটিতে আজ সোমবার যুবলীগ নেতা নাসির হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারকৃত আসামি জেলা ছাত্রলীগের সদস্য মীর শাকিল। ছবি : সংগৃহীত

রাঙামাটিতে বহিষ্কৃত যুবলীগ নেতা নাসির হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি জেলা ছাত্রলীগের সদস্য মীর শাকিলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার দুপুর আড়াইটার দিকে রাঙামাটি শহরের তবলছড়ি বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার মীর শাকিল ২৭ জানুয়ারি যুবলীগের ৮ নম্বর ওয়ার্ড কমিটির সাবেক সাধারণ সম্পাদক মো. নাসির হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত পাঁচ নম্বর আসামি।

শাকিলকে বিকেলেই রাঙামাটি জেলা জজ আদালতে হাজির করে জেলহাজতে পাঠানো হয়েছে।  অন্য আসামিদের ধরার জন্যও অভিযান অব্যাহত আছে বলে জানান এসআই।

রাঙামাটি জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন টিপু বলেন, ‘মীর শাকিল জেলা ছাত্রলীগের সদস্য এটা ঠিক। তবে জেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ কয়েকজন গুরুত্ব্পূর্ণ নেতা ঢাকায় আছেন। তাঁরা ফিরে এলে মীর শাকিলের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’

গত ২৭ জানুয়ারি রাঙামাটি শহরের প্রত্যাশা ক্লাবে ডেকে নিয়ে যুবলীগ নেতা নাসিরকে কুপিয়ে গুরুতর জখম করে কয়েকজন ছাত্রলীগ ও যুবলীগকর্মী। পায়ের রগ কেটে যাওয়া নাসিরকে গুরুতর আহত অবস্থায় হামলাকারীরাই রাঙামাটি সদর হাসপাতালের সামনে ফেলে যান। এখন একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন নাসির।

হামলার ঘটনার তিন দিন পর নানান টালাবাহানা শেষে ৩০ জানুয়ারি কোতোয়ালি থানায় নাসিরের স্ত্রী সালেহা আক্তার এই হত্যাচেষ্টা মামলা করতে সক্ষম হন। এই মামলায় জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজনসহ আট ছাত্রলীগ নেতাকর্মীকে আসামি করেন তিনি।

আসামিরা হলেন জেলা যুবলীগের সহসম্পাদক মিজানুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ইকবাল হোসেন,৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. আরিফ, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব খান, জেলা ছাত্রলীগের সদস্য মীর শাকিল এবং মো. আজমীর। মামলার পর ১২ দিনেও কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় ৯ ফেব্রুয়ারি রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করে আহত নাসিরের মা, স্ত্রী, সন্তান ও ভাইবোনসহ পরিবারের সদস্য ও প্রতিবেশীরা। হামলার ঘটনার ১৩ দিন পর আজ সোমবার এ মামলার কোনো আসামিকে গ্রেপ্তার করা হল।

সর্বাধিক পঠিত
  1. চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহিম খোকন গ্রেপ্তার
  2. যুক্তরাষ্ট্র শুল্ক কমাল আরও ১ শতাংশ, নির্দিষ্ট পণ্যে শূন্য শুল্কের আশ্বাস
  3. মাদারীপুর-২ আসনে ধানের শীষকে সমর্থন স্বতন্ত্রপ্রার্থী শহিদুলের
  4. ডিজিএফআইয়ের অফিসে কাজ করত ‘র’
  5. আমাদের উচিত শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়া : তারেক রহমান
  6. এক কোটি মানুষের কর্মসংস্থান তৈরির পরিকল্পনা রয়েছে বিএনপির : তারেক রহমান

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x