Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
সাইফুল ইসলাম সজল, যশোর
১৪:০৫, ২০ নভেম্বর ২০২১
আপডেট: ১৪:০৯, ২০ নভেম্বর ২০২১
সাইফুল ইসলাম সজল, যশোর
১৪:০৫, ২০ নভেম্বর ২০২১
আপডেট: ১৪:০৯, ২০ নভেম্বর ২০২১
আরও খবর
স্ত্রীর নিষেধ উপেক্ষা করে ভোট দিতে গিয়ে মৃত্যু
ভোটকেন্দ্রের সামনে উত্তেজনা, খুলনায় বিএনপি নেতার মৃত্যু
নির্বাচনি মিছিলে বিএনপি-জামায়াতের ২ কর্মীর মৃত্যু
কারাগারে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু
বাংলাদেশে নিপা ভাইরাসে মৃত্যু, সতর্ক থাকার পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার

যশোরের শার্শায় নির্বাচনি সহিংসতায় আহতের মৃত্যু, সড়ক অবরোধ

সাইফুল ইসলাম সজল, যশোর
১৪:০৫, ২০ নভেম্বর ২০২১
আপডেট: ১৪:০৯, ২০ নভেম্বর ২০২১
সাইফুল ইসলাম সজল, যশোর
১৪:০৫, ২০ নভেম্বর ২০২১
আপডেট: ১৪:০৯, ২০ নভেম্বর ২০২১
যশোরের শার্শায় ইউপি নির্বাচনকে ঘিরে নৌকা প্রতীকের সমর্থকদের হামলায় আহত মোস্তাক ধাবক (৪২) মারা গেছেন। ছবি : এনটিভি

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে ঘিরে সহিংসতায় আহত মোস্তাক ধাবক (৪২) মারা গেছেন। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ খবর পাওয়ার পর বাগআঁচড়ায় সড়কে আগুন জালিয়ে অবরোধ করে প্রতিবাদ জানিয়েছেন স্থানীয়রা। প্রায় এক ঘণ্টা অবরোধের পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানায়, বাগআঁচড়া ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন বর্তমান চেয়ারম্যান ইলিয়াস কবির বকুল। তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আওয়ামী লীগনেতা আব্দুল খালেক। নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে বিরোধের জের ধরে গত ১৬ নভেম্বর রাত ১টার দিকে স্বতন্ত্র প্রার্থী আব্দুল খালেকের সমর্থক আব্দুল খালেক ধাবক, তাঁর ছেলে মোস্তাক ধাবক এবং সাজ্জাদুল ধাবককে কুপিয়ে জখম করে নৌকা প্রতীকের সমর্থকেরা। ওই রাতেই তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে মোস্তাক ধাবক মারা যান।

এ খবর এলাকায় পৌছানোর পর আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়রা বাগআঁচড়া বাজারে যশোর-সাতক্ষীরা সড়ক অবরোধ করেন। এ সময় তারা সড়কে আগুন জালিয়ে লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে অবস্থান নেয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সাড়ে ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, ‘মোস্তাক ধাবকদের ওপর হামলার ঘটনায় এরই মধ্যে মামলা হয়েছে। বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। মোস্তাকের মৃত্যুতে স্থানীয়রা বিক্ষুদ্ধ হলেও তাঁদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে।’

ইউপি নির্বাচন মৃত্যু অবরোধ

সংশ্লিষ্ট সংবাদ: ইউপি নির্বাচন

১৭ জুলাই ২০২৩
টাঙ্গাইলে ছয় ইউপির পাঁচটিতে স্বতন্ত্র, একটিতে নৌকার বিজয়
১৭ জুলাই ২০২৩
ঝালকাঠির পোনাবালিয়া ইউপি নির্বাচনে নৌকার জয়
২০ মার্চ ২০২৩
গোপালগঞ্জে ইউপি-পৌরসভায় ভোটগ্রহণ চলছে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কোন আসনে কে বিজয়ী?
  2. নির্বাচনে বিজয়ী হওয়ায় আনন্দ মিছিল-সভা করবে না বিএনপি
  3. হেরে গেলেন সারজিস, পঞ্চগড়ের দুই আসনই বিএনপির
  4. যশোরে পাঁচটি আসনে জামায়াত, একটিতে বিএনপি জয়ী
  5. ভূমিধস বিজয়, সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি
  6. নরসিংদীর ৫ আসনেই বিএনপির বিজয়

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x