Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর
১০:১০, ২৩ অক্টোবর ২০২০
আপডেট: ১০:১৩, ২৩ অক্টোবর ২০২০
রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর
১০:১০, ২৩ অক্টোবর ২০২০
আপডেট: ১০:১৩, ২৩ অক্টোবর ২০২০
আরও খবর
যাত্রীবেশে ইজিবাইক ছিনতাইকালে গ্রেপ্তার
নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
কৃষকের ছদ্মবেশে সাজাপ্রাপ্ত আসামি ধরল পুলিশ
বিলাসবহুল গাড়িতে মিলল ১৪০ কেজি গাঁজা
ইয়াবা সেবনের সময় চার যুবক আটক

মেহেরপুরে সমাজসেবা কর্মীকে কুপিয়ে হত্যা

রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর
১০:১০, ২৩ অক্টোবর ২০২০
আপডেট: ১০:১৩, ২৩ অক্টোবর ২০২০
রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর
১০:১০, ২৩ অক্টোবর ২০২০
আপডেট: ১০:১৩, ২৩ অক্টোবর ২০২০
মেহেরপুর শহরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত ফারুক হোসেনের মরদেহ ঘিরে স্বজনেরা। ছবি : এনটিভি

মেহেরপুর শহরে ফারুক হোসেন (৩৯) নামের সমাজসেবা অফিসের এক কর্মচারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার তাঁতীপাড়া এলাকায় গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে।

ফারুক হোসেন তাঁতীপাড়ার সাখাওয়াত হোসেনের ছেলে। তিনি সমাজসেবা অধিদপ্তরের পৌর এলাকার মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন। তাঁর দুই ছেলেসন্তান রয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, গতকাল রাত পৌনে ১১টার দিকে থানা মোড়ের একটি দোকান থেকে কয়েল কিনে বাড়ি ফিরছিলেন ফারুক। এ সময় বাড়ির কাছাকাছি স্থানে কয়েকজন সন্ত্রাসী ফারুককে পেছন দিক থেকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ফারুকের ঘাড়, পিঠ ও পায়ে গভীর ক্ষত সৃষ্টি হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয় ফারুকের।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাবিবুর রহমান জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি (ফারুক) মারা গেছেন। তাঁর ঘাড়ে, পিঠে ও পায়ে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। এর ফলে গভীর ক্ষত হয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান জানান, ফারুকের বাড়ির ঠিক ৫০ গজ দূরে সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে। সুরতহাল রিপোর্টে পিঠে, ঘাড়ে ও পায়ে কোপানো হয়েছে বলে জানা গেছে। প্রাথমিকভাবে এ হত্যাকাণ্ডের কোনো ক্লু পাওয়া যায়নি।

ওসি আরো জানান, ঘটনা জানতে পেরেই পুলিশ সুপার (এসপি) মুরাদ আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশের একাধিক দল এরই মধ্যে অভিযানে নেমেছে।

হাসপাতাল পরিদর্শন শেষে ফারুকের স্বজন ও স্থানীয়দের সঙ্গে যোগাযোগের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসপি মুরাদ আলী জানান, প্রাথমিকভাবে হত্যার তেমন কোনো কারণ এখনো বোঝা যাচ্ছে না। তদন্ত শেষে বোঝা যাবে।

এরই মধ্যে লাশ উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

মেহেরপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ আবু আবদুল্লাহ বাপ্পি বলেন, ‘খবর পেয়ে হাসপাতালে ছুটে গিয়ে দেখি ফারুক মারা গেছেন। ফারুকের কোনো শত্রু থাকতে পারে বলে মনে হচ্ছে না। তবে আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি। প্রয়োজনে আমরা এলাকাবাসী বিচারের দাবিতে আন্দোলন গড়ে তুলব।’

ফারুক হোসেনের বড় মামা আলাউদ্দিন জানান, তাঁকে মেরে ফেলার মতো বিরোধ কারো সঙ্গে ছিল বলে তাঁদের জানা নেই।

ফারুক হোসেন ২০০৮ সালে মেহেরপুর সমাজসেবা অধিদপ্তরের রাঁধুনি হিসেবে চাকরিতে যোগদান করেন। পরে বিভাগীয় পরীক্ষা দিয়ে মাঠকর্মী হিসেবে পদোন্নতি লাভ করেন। এর আগেরবার মেহেরপুর পৌরসভা নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হিসেবে নির্বাচন করেন তিনি। তবে ওই সময় তিনি পরাজিত হন।

সর্বাধিক পঠিত
  1. রাজবাড়ীতে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
  2. নড়াইলে দুই ক্লিনিককে লাখ টাকা জরিমানা
  3. ফ্যামিলি কার্ড প্রকল্পে তথ্য সংগ্রহকারী নিয়োগে আবেদনের সময় বাড়ল
  4. একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা-বাবা নিহত
  5. ‘তরুণ সমাজের মোবাইল-মাদকের আসক্তি কাটাতে খেলাধুলার বিকল্প নেই’
  6. আগামী পাঁচ দিন ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x