মুন্সীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত
মুন্সীগঞ্জের সদর উপজেলার মুক্তারপুর সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত দুজনের একজনের মরদেহ জেনারেল হাসপাতালের সামনে। ছবি : এনটিভি
মুন্সীগঞ্জের সদর উপজেলার মুক্তারপুর সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন পঞ্চবটি এলাকার আসলাম কাজীর ছেলে মো. শায়র (২৪) ও মুন্সীগঞ্জ সদর উপজেলার চর কেওয়ার ইউনিয়নের ভিটি হোগলা এলাকার আলমাস কাজীর ছেলে মো. অমি (২৫)।
মুন্সীগঞ্জ সদর ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) মো. বজলুর রহমান জানান, মুক্তারপুর সেতুতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর বাঁ পাশের ফুটপাতের অংশের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে মো. শায়র নামের এক আরোহী নিহত হয়। চালক অমিকে গুরুতর আহত অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ