Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
সঞ্জিব দাস, ফরিদপুর
০৯:৫৫, ০১ মার্চ ২০২০
আপডেট: ০৯:৫৬, ০১ মার্চ ২০২০
সঞ্জিব দাস, ফরিদপুর
০৯:৫৫, ০১ মার্চ ২০২০
আপডেট: ০৯:৫৬, ০১ মার্চ ২০২০
আরও খবর
জুলুমতান্ত্রিক বিশ্বব্যবস্থার বিরুদ্ধে বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস : চরমোনাই পীর
যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সংকট নিয়ে যা বললেন জামায়াত আমির
‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন খালেদা জিয়া
এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি : নাহিদ
দুই সাবেক উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের দাবিতে জামায়াতের বিক্ষোভ

মাদক ব্যবসায়ী ও ওয়েলকাম পার্টিকে প্রত্যাখ্যান করুন : নিক্সন চৌধুরী

সঞ্জিব দাস, ফরিদপুর
০৯:৫৫, ০১ মার্চ ২০২০
আপডেট: ০৯:৫৬, ০১ মার্চ ২০২০
সঞ্জিব দাস, ফরিদপুর
০৯:৫৫, ০১ মার্চ ২০২০
আপডেট: ০৯:৫৬, ০১ মার্চ ২০২০
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরীকে গতকাল শনিবার বিকেলে সদরপুর উপজেলার বাইশরশিতে শিবসুন্দর একাডেমি মাঠে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। ছবি : এনটিভি

ফরিদপুর-৪ (সদরপুর, ভাঙ্গা ও চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, ‘আমার যেন বদনাম না হয়, দয়া করে মাদক ব্যবসায়ী ও ওয়েলকাম পার্টির (মুঠোফোনে পুরস্কারের লোভ দেখিয়ে প্রতারণা করা) যাঁরা রাতারাতি অবৈধভাবে ধনী হয়েছেন, তাঁদের বাড়িতে কোনো অনুষ্ঠানে নেবেন না, যাওয়ারও অনুরোধ করবেন না। তাঁদের প্রত্যাখ্যান করুন।’

‘আমাদের সব উন্নয়নের অর্জন বিলীন হয়ে যাবে, যদি আমাদের সন্তানেরা মাদকাসক্ত হয়ে পড়ে। সমাজকে মাদকমুক্ত করার এখনই উপযুক্ত সময়। মাদক ব্যবসায়ী যে-ই হোক, তার পক্ষে কারো তদবিরকে প্রশ্রয় দেবেন না। ওয়েলকাম পার্টি, ইয়াবা ব্যবসায়ীরা দুদিনেই বাড়িতে বিল্ডিং দেয়। তাদের ব্যাপারে তৃণমূল থেকে তথ্য সংগ্রহ করে পুলিশ সুপারকে জানান।’

গতকাল শনিবার বিকেলে সদরপুর উপজেলার বাইশরশিতে শিবসুন্দর একাডেমি মাঠে ফরিদপুর পুলিশের ভাঙ্গা সার্কেল আয়োজিত এক মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নিক্সন চৌধুরী এ কথা বলেন।

মাদকের বিরুদ্ধে ফরিদপুরের পুলিশ সুপারের নেওয়া পদক্ষেপের প্রশংসা করে নিক্সন চৌধুরী বলেন, ‘ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান পিপিএম (সেবা) একজন সৎ ও যোগ্য পুলিশ কর্মকর্তা। তিনি ব্যক্তিগত জীবনে একজন সৎ লোক। একই সঙ্গে তিনি তাঁর কর্মস্থলেও কোনো প্রকার অসততা কিংবা অসাধুতার স্থান দেন না। এ জন্য তাঁর নেতৃত্বে ফরিদপুরের মাদক নির্মূলের উপযুক্ত সময় এখনই।’

ফরিদপুর-৪ আসনের এই সংসদ সদস্য বলেন, ‘আমি এমপি, আপনি পুলিশ সেটা নয়, ভাই হিসেবে নতুন প্রজন্মকে দেশসেবার সৈনিক হিসেবে গড়ে তুলতে কাঁধে কাঁধ রেখে কাজ করব। আপনাদের ভালোবাসায় এই আসনে আমি দুবার নির্বাচিত হয়েছি। পরিবার সন্তানদের আপনারা যেমন সময় দিতে পারেন, আমি কিন্তু পারি না। আপনাদের দেওয়া দায়িত্ব পালনে নিয়োজিত থাকি, তাতে দুঃখ নেই। যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, আমার পিতার বয়সী ও নতুন প্রজন্ম থেকে শুরু করে শিশুরা পর্যন্ত বলে নিক্সন যায়, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। আমার পরিবার তো আপনারাই। ভালোবাসা অর্জন খুব কঠিন কাজ। আমি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ভালোবাসার মর্যাদাকে অক্ষুণ্ণ রেখে কাজ করে যেতে চাই।’

এ সময় থানাগুলোতে দালাল ও প্রতারকদের উপদ্রবের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করে নিক্সন চৌধুরী বলেন, ‘আমার নির্বাচনী এলাকায় সব ধরনের টাউট-বাটপার ও দালাল থেকে থানাগুলোকে মুক্ত রাখতে সচেষ্ট আছি।’

প্রশাসন ও রাজনীতিকে আলাদা করে দেওয়ার তাগিদ দিয়ে নিক্সন চৌধুরী বলেন, ‘যদি রাজনৈতিক নেতারা অপরাধীদের জন্য তদবির না করেন, তাহলে সমাজ থেকে মাদকসহ সব অপরাধ দমন সম্ভব হবে। পুলিশ প্রশাসন তাহলে নিরপেক্ষভাবে কাজ করতে পারবে। এভাবেই আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে পারব।’

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান পিপিএম (সেবা) বলেন, ‘মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। যদি কোনো পুলিশ সদস্য মাদক-সংশ্লিষ্টতায় জড়িয়ে পড়েন, তাহলে তার বিরুদ্ধেও আমরা বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করব। মাদকের কোনো স্থান আমার সময়ে এই জেলায় হতে দেব না।’ তিনি বলেন, ‘মাদক একটি পরিবার, একটি দেশকে ধ্বংস করে দিতে পারে। তাই আপনারা মাদকের ব্যাপারে সতর্ক থাকবেন—এটাই আমাদের প্রত্যাশা।’

অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) গাজী রবিউল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব ও সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূরবী গোলদার।

সমাবেশের শুরুতে প্রধান অতিথি নিক্সন চৌধুরী এমপি উপস্থিত সবাইকে নিয়ে মাদকবিরোধী শপথ পরিচালনা করেন। এ সময় মাদক-সংশ্লিষ্টদের সঙ্গে সম্পর্ক না রাখার ও সব ধরনের মাদকদ্রব্য ত্যাগ করে পুলিশ প্রশাসনকে সহায়তা করার অঙ্গীকার করেন।

তার আগে নিক্সন চৌধুরী ব্যক্তিগত তহবিল থেকে সদরপুর ও ভাঙ্গা থানা পুলিশের জন্য দুটি গাড়ি উপহার দেন। প্রধান অতিথির হাত থেকে গাড়ির চাবি গ্রহণ করেন পুলিশ সুপার মো. আলিমুজ্জামান।

সর্বাধিক পঠিত
  1. ‘গান-বাজনা হারাম’ ঘোষণা করে নোটিশ, প্রশাসনের হস্তক্ষেপে প্রত্যাহার
  2. ইসলামপুরে জ্বালানি তেল বিক্রি বন্ধ করে ব্যবসায়ীরা উধাও
  3. ছুটির দিনেও কার্যালয়ে ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী
  4. গাজীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে মন্ত্রী, মিলল নানা অনিয়ম
  5. মেয়ের বিভিন্ন কর্মকাণ্ডে বিরক্ত হয়ে হত্যা করেন সৎ বাবা
  6. তেল পাচার রোধে কুমিল্লা সীমান্তে বিজিবির ডগ স্কোয়াড

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x