বেনাপোলে বিদেশি অস্ত্র-গুলিসহ আটক ২
যশোরের বেনাপোল থেকে পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ আটককৃত শংকর কুমার সরকার ও আজিম শেখ। ছবি : এনটিভি
যশোরের বেনাপোল থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিনসহ দুজনকে আটক করেছে ডিবি পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে জেলার পুটখালি সীমান্ত এলাকার খলসি গ্রাম থেকে তাদের আটক করা হয়। পুলিশের দাবি, আটককৃতরা দুজনেই অস্ত্র ব্যবসায়ী।
আটককৃতরা হলেন বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের বাসিন্দা শংকর কুমার সরকার (২৫) এবং একই গ্রামের আজিম শেখ (২০)।
যশোর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৌমেন দাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পুটখালির খলসি গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় দুইজন অস্ত্র ব্যবসায়ীকে অস্ত্রের চালানসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।’

মহসিন মিলন, বেনাপোল