Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
ভজন দাস, নেত্রকোনা
২১:২৫, ২৯ নভেম্বর ২০২২
আপডেট: ২১:২৫, ২৯ নভেম্বর ২০২২
ভজন দাস, নেত্রকোনা
২১:২৫, ২৯ নভেম্বর ২০২২
আপডেট: ২১:২৫, ২৯ নভেম্বর ২০২২
আরও খবর
ঈদযাত্রায় নারীদের জন্য রেলে আলাদা কোচ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
জাইকা প্রতিনিধিদলের সঙ্গে সেতুমন্ত্রীর বৈঠক
দেশের উন্নয়নে স্থল ও নৌপথ সমান গুরুত্বপূর্ণ : সেতুমন্ত্রী
পদ্মাসেতু জাদুঘর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন সেতুমন্ত্রীর
ওবায়দুল কাদেরের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক শুরু ১৭ মে

বিএনপি আগুন আর লাঠি নিয়ে এলে খেলা কাকে বলে দেখানো হবে : ওবায়দুল কাদের

ভজন দাস, নেত্রকোনা
২১:২৫, ২৯ নভেম্বর ২০২২
আপডেট: ২১:২৫, ২৯ নভেম্বর ২০২২
ভজন দাস, নেত্রকোনা
২১:২৫, ২৯ নভেম্বর ২০২২
আপডেট: ২১:২৫, ২৯ নভেম্বর ২০২২
নেত্রকোনা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে বক্তব্য দিচ্ছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি : এনটিভি

আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে ঘিরে দলীয় নেতাকর্মীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মহাসমাবেশ থেকে আক্রমণের চেষ্টা হলে জবাবে পাল্টা আক্রমণ করা হবে। জনগণকে নিয়ে আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে নেত্রকোনা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে শহরের মোক্তারপাড়া মাঠে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, ‘আমরা তাদের ১০ তারিখের কর্মসূচিতে কোনো বাধা দিতে চাই না। তবে এবার খেলা হবে। খেলা হবে, যদি তারা সহিংস পরিস্থিতির সৃষ্টি করে, আগুন আর লাঠি নিয়ে আসে, তবে খেলা কাকে বলে, তা দেখানো হবে।’

মন্ত্রী বলেন, ‘আগামী নির্বাচনে খেলা হবে, খেলা। খেলা হবে আন্দোলনে, খেলা হবে হাওয়া ভবনের বিরুদ্ধে।’ তিনি আরও বলেন, ‘মিথ্যা কথা দিয়ে বিএনপি রাজনীতি করছে। মিথ্যা না থাকলে বিএনপির অস্বিত্ব থাকত না।’

শেখ হাসিনার হাতে ক্ষমতা আছে বলেই বাংলাদেশ নিরাপদ রয়েছে দাবি করে জনগণকে নিরাপদ রাখতে আওয়ামী লীগ আগামীতেও ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মির্জা ফখরুলের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে সেতুমন্ত্রী বলেন, ‘নেত্রকোনায় এসে দেখে যান সম্মেলনে মানুষের ঢল কাকে বলে। আওয়ামী লীগ জনগণের দল। আওয়ামী লীগের শেকড় অনেক গভীরে।’ বিএনপি কয়েকটি সমাবেশ করে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে টেনেহিঁচড়ে নামানোর হুমকি দিচ্ছে দাবি করে সেতুমন্ত্রী দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে বলেন।

নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরুর সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

সম্মেলনে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সংসদ সদস্য মির্জা আজম, শফিউল আলম চৌধুরী নাদেল, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সদস্য মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেংসহ স্থানীয় নেতারা।

সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশনে আগামী তিন বছরের জন্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আমিরুল ইসলামকে সভাপতি আর অ্যাডভোকেট সামছুর রহমানকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

ওবায়দুল কাদের সেতুমন্ত্রী

সংশ্লিষ্ট সংবাদ: ওবায়দুল কাদের

২২ জানুয়ারি ২০২৬
ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের বিচার শুরু
০৬ জানুয়ারি ২০২৬
ওবায়দুল কাদেরসহ ১৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
০৫ জানুয়ারি ২০২৬
সংকটাপন্ন অবস্থায় ওবায়দুল কাদের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত
  2. উজানের পাহাড়ি ঢলে বাজার প্লাবিত, বিপৎসীমার ওপরে চেল্লাখালি নদী
  3. সকালের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস
  4. ৯০-কে নাকচ করে জুলাইয়ের বয়ানে আটকে থাকা যাবে না : তথ্যমন্ত্রী
  5. লঘুচাপের ফলে আগামী ৫ দিন ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  6. অলিগার্কদের ধ্বংস করা সরকারের অন্যতম লক্ষ্য : স্থানীয় সরকারমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x