Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
কে এম সবুজ, ঝালকাঠি
১৫:১৫, ১৪ মে ২০২২
আপডেট: ১৫:১৮, ১৪ মে ২০২২
কে এম সবুজ, ঝালকাঠি
১৫:১৫, ১৪ মে ২০২২
আপডেট: ১৫:১৮, ১৪ মে ২০২২
আরও খবর
বিএনপি নেতার বিরুদ্ধে নারীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, থানায় মামলা
বেতন বাড়লে দুর্নীতি কমবে : অর্থমন্ত্রী
উত্থাপিত বাজেট সম্পূর্ণ ‘ক্রিয়েটিভ’ : মির্জা ফখরুল
দাম কমবে খেজুরের
দাম কমবে ইলেকট্রিক গাড়ির

বিএনপির সমাবেশে ছাত্রলীগ-যুবলীগের হামলার অভিযোগ, স্বেচ্ছাসেবকদলের নেতা আটক

কে এম সবুজ, ঝালকাঠি
১৫:১৫, ১৪ মে ২০২২
আপডেট: ১৫:১৮, ১৪ মে ২০২২
কে এম সবুজ, ঝালকাঠি
১৫:১৫, ১৪ মে ২০২২
আপডেট: ১৫:১৮, ১৪ মে ২০২২
ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ সমাবেশে যুবলীগ ও ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। ঘটনাস্থল থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি বাচ্চু হাসান খানকে আটক করেছে পুলিশ। ছবি : এনটিভি

ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে যুবলীগ ও ছাত্রলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শহরের মধ্যচাঁদকাঠিতে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ সময় বিএনপির ১১ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে।

এদিকে, বিএনপির ওই সমাবেশ থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি বাচ্চু হাসান খানকে আটক করেছে পুলিশ।

জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন অভিযোগ করেন, আজ শনিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠি জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে সমবেত হয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শুরু করেন। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নেতাকর্মীদের সরিয়ে দেওয়ার চেষ্টা চালায়। এ সময় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালান। এতে ছত্রভঙ্গ হয়ে যায় সমাবেশ। ওই সময় পুলিশ সমাবেশ থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি বাচ্চু হাসান খানকে আটক করে।

পরে পুলিশ পাহারায় বিএনপির কেন্দ্রীয় নেতা বিলকিস জাহান শিরিনকে দলীয় কার্যালয়ের সামনে থেকে সরিয়ে দেওয়া হয়। হামলায় বিএনপির ১১ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দলীয় সূত্রে দাবি করা হয়।

বিএনপির নেতাকর্মীদের তথ্য অনুযায়ী, আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন, সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, বিএনপির নেতা অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, এম এ মান্নান লাবু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপুসহ ১১ জন।

সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন বলেছেন, ‘সারা বাংলাদেশে বিরোধীদলের ওপরে আওয়ামী লীগের নির্যাতন, ঈদের নামাজে অংশগ্রহণ করতে না দেওয়ার বিরুদ্ধে ছিল আজকের কর্মসূচি। ওরা আজও ওদের চেহারা দেখিয়ে দিয়েছে। ওরা স্বৈরাচারী দল, বিরোধী কোনো মতকে তারা সহ্য করতে পারে না। আজ ঝালকাঠিতে যে ঘটনা ঘটল, তা অত্যন্ত দুঃখজনক। এখানে আমাদের নেতাকর্মীদের লাঠিচার্জ করা হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি বাচ্চুকে আটক করা হয়েছে। একটি শান্তিপূর্ণ সভা তারা করতে দেয়নি।’

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান জানান, পরিস্থিতি সামাল দিতে একজনকে আটক করা হয়েছে। দুপক্ষকেই ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

বিএনপি ঝালকাঠি আটক

সংশ্লিষ্ট সংবাদ: বিএনপি

০৪ জুন ২০২৬
যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, পদ পেলেন যারা
২৯ মে ২০২৬
অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে : মির্জা ফখরুল
২৭ মে ২০২৬
প্রথম একশ দিনে দুইশ উদ্যোগ : প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের পথে সরকার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মাগুরায় আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ, দুই দলই চ্যাম্পিয়ন
  2. প্রাইভেটকার-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৫
  3. মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাঙচুর
  4. নেপালের রাষ্ট্রপতি-স্পিকারকে বাংলাদেশের আম উপহার
  5. সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
  6. কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা ফেরত দিলেন নৈশপ্রহরী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x