Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • প্রিয় প্রবাসী
  • আফ্রিকা
আসাদুর রহমান জয়, নওগাঁ
২২:১০, ০৬ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২২:১৪, ০৬ সেপ্টেম্বর ২০২১
আসাদুর রহমান জয়, নওগাঁ
২২:১০, ০৬ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২২:১৪, ০৬ সেপ্টেম্বর ২০২১
আরও খবর
বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু
বিআরটিসি বাসের চাপায় শিক্ষক নিহত
নওগাঁর ধামইরহাটে ছুরিকাঘাতে স্ত্রীকে খুন, স্বামী গ্রেপ্তার
নওগাঁয় ছয় ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীসহ চার জনের মরদেহ উদ্ধার
গোসলে নেমে ফেরা হলো না নবদম্পতির

বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণে ঘুষ নেওয়ার অভিযোগ

আসাদুর রহমান জয়, নওগাঁ
২২:১০, ০৬ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২২:১৪, ০৬ সেপ্টেম্বর ২০২১
আসাদুর রহমান জয়, নওগাঁ
২২:১০, ০৬ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২২:১৪, ০৬ সেপ্টেম্বর ২০২১
নওগাঁর রাণীনগর উপজেলা পরিষদ চত্বরে নির্মিত ‘বঙ্গবন্ধুর শেখ মুজিব’ ম্যুরাল। ছবি : এনটিভি

নওগাঁর রাণীনগর উপজেলা পরিষদ চত্বরে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব’ নামে  ম্যুরাল নির্মাণকাজের ঠিকাদারের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে এলজিইডির উপজেলা প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী ও হিসাবরক্ষকের বিরুদ্ধে।

এ অভিযোগে গত বৃহস্পতিবার উপজেলা পরিষদ চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ম্যুরাল নির্মাণকাজের ঠিকাদার দেলোয়ার হোসেন ও ইলিয়াস সরকার।

অভিযোগ সূত্রে জানা গেছে, রাণীনগর উপজেলা পরিষদ চত্বরে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব’ নামে ম্যুরাল নির্মাণকাজের টেন্ডারে অংশগ্রহণ করে কাজটি পায় জেনিথ কনস্ট্রাকশন নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। পরে তার আত্মীয় রাজশাহীর চারঘাটের ঠিকাদার দেলোয়ার হোসেন ও ইলিয়াস সরকার ম্যুরাল নির্মাণের কাজটি শুরু করেন। কাজ চলাকালে মোট পাঁচ দিন ঢালাইয়ের কাজ করা হয়। প্রতিটি ঢালাই কাজের দিন উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী ওমর বক্স ঠিকাদারদের কাছ থেকে এক হাজার ৫০০ টাকা করে সাড়ে সাত হাজার টাকা, ম্যুরালের স্লাব করার সময় ১৫ হাজার টাকা, সর্বশেষ ঢালাইয়ের সময় এক হাজার টাকা এবং বিলে স্বাক্ষর করার সময় ১১ হাজার টাকা ঘুষ আদায় করেন।

অপরদিকে এলজিইডির হিসাবরক্ষক সাখাওয়াত হোসেন চার হাজার টাকা ঘুষ নিয়ে উপজেলা প্রকৌশলীর স্বাক্ষর নেওয়ার ব্যবস্থা করেন বলে অভিযোগ করেছেন ঠিকাদাররা।

উল্লেখ্য, উপজেলা পরিষদ চত্বরে ‘বঙ্গবন্ধুর শেখ মুজিব’ নামে ম্যুরাল নির্মাণের জন্য গত বছর টেন্ডার আহ্বান করা হয়। পরে ম্যুরাল নির্মাণের কাজ পায় জেনিথ কন্ট্রাকশন। এর জন্য বরাদ্দ দেওয়া হয় ছয় লাখ ৫০ হাজার টাকা।

অভিযোগকারী ঠিকাদার দেলোয়ার হোসেন জানান, নির্দিষ্ট সময়ে শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণকাজ করা হয়। এরপরও উপসহকারী প্রকৌশলী ওমর বক্স দফায় দফায় আমাদের কাছ থেকে ঘুষ আদায় করেছেন। এ ছাড়া হিসাবরক্ষক সাখাওয়াত উপজেলা প্রকৌশলীর নামে চার হাজার টাকা ঘুষ নিয়ে বিলে স্বাক্ষর করার ব্যবস্থা করান। একটি গুরুত্বপূর্ণ কাজে আমাদের কাছে থেকে এভাবে দফায় দফায় ঘুষ নেওয়ায় তাদের বিরুদ্ধে আমরা লিখিত অভিযোগ দিয়েছি।

অভিযোগ অস্বীকার করে রাণীনগর উপজেলা উপসহকারী প্রকৌশলী ওমর বক্স সরদার বলেন, ‘ঠিকাদাররা বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণকাজে অনিয়ম করার চেষ্টা করেছিল। শতভাগ কাজ আদায় করে নেওয়ায় তারা এমন মিথ্যা অভিযোগ দিয়েছেন।’

উপজেলা প্রকৌশলীর নামে ঘুষ নেওয়ার বিষয়ে জানতে চাইলে এলজিইডির হিসাবরক্ষক সাখাওয়াত হোসেন বলেন, ‘আমি এমন লোক না। তাদের কাছ থেকে কোনো ঘুষ নেইনি। তারা মিথ্যা অভিযোগ দিয়েছেন।’

এসব বিষয়ে জানতে চাইলে রাণীনগর উপজেলা এলজিইডির প্রকৌশলী শাহ মো. শহীদুল হক কোনো মন্তব্য না করে এ ঘটনায় সংবাদ প্রকাশ না করার জন্য অনুরোধ করেন।

অভিযোগ পাওয়ার কথা স্বীকার করলেও এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু।

এ ব্যাপারে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো বলেন, ‘অভিযোগটি পাওয়ার পর উভয়পক্ষকে নোটিশের মাধ্যমে তদন্তের জন্য আগামী ৯ সেপ্টেম্বর অফিসে আসতে বলা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নওগাঁ বঙ্গবন্ধুর ম্যুরাল এলজিইডি
২৭ জানুয়ারি ২০২৬
‘আমাকে ইট মেরেছে, প্রশাসন একদিকে হেলে পরেছে’
০৮ আগস্ট ২০২৫
বাকিতে মাদক না পেয়ে খুন, ঘাতক গ্রেপ্তার
২৮ মার্চ ২০২৫
পুলিশ সুপারের বডিগার্ড পরিচয়ে চাঁদা, যুবক গ্রেপ্তার
২৩ মার্চ ২০২৫
ফাঁকা গুলি ছুড়ে গরু ব্যবসায়ীদের ৭৮ লাখ টাকা ছিনতাই
১৭ মার্চ ২০২৫
রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার
১৬ মার্চ ২০২৫
চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ ঢাকায় গ্রেপ্তার
০৭ মে ২০২৪
অন্তরঙ্গ ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়ে অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ১  
২৯ নভেম্বর ২০২৩
পুকুরে মিলল যুবকের মরদেহ, পুলিশের ধারণা হত্যা
০৫ নভেম্বর ২০২৩
ভোলায় বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
০৭ ফেব্রুয়ারি ২০২৩
সিরাজগঞ্জে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. প্রধান শিক্ষককে ঘোড়ার গাড়িতে চড়িয়ে বিদায়
  2. নেশার টাকার জন্য সৎমায়ের পর আপন মাকেও খুন
  3. ঝুঁকিপূর্ণ পথে যুক্তরাষ্ট্র গমন, আরও ২৩ বাংলাদেশিকে ফেরত
  4. সাব্বির হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার কলিমুল্লাহ
  5. ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x