Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
সঞ্জিব দাস, ফরিদপুর
০০:২০, ১২ নভেম্বর ২০২২
আপডেট: ১০:০২, ১২ নভেম্বর ২০২২
সঞ্জিব দাস, ফরিদপুর
০০:২০, ১২ নভেম্বর ২০২২
আপডেট: ১০:০২, ১২ নভেম্বর ২০২২
আরও খবর
টেকনোক্র্যাট মন্ত্রী ও প্রতিমন্ত্রী হচ্ছেন যারা
সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার যে ব্যাখ্যা দিল বিএনপি
মন্ত্রিপরিষদে ডাক পেলেন আমিনুল হক
নতুন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হচ্ছেন যারা
বিএনপি সরকারের মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হচ্ছেন যারা

ফরিদপুরে বিএনপির ষষ্ঠ বিভাগীয় গণসমাবেশ আজ

সঞ্জিব দাস, ফরিদপুর
০০:২০, ১২ নভেম্বর ২০২২
আপডেট: ১০:০২, ১২ নভেম্বর ২০২২
সঞ্জিব দাস, ফরিদপুর
০০:২০, ১২ নভেম্বর ২০২২
আপডেট: ১০:০২, ১২ নভেম্বর ২০২২
ফরিদপুরে বিএনপির ষষ্ঠ বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে প্রস্তুত কমরপুর আবদুল আজিজ ইনস্টিটিউশন। ছবি : সংগৃহীত

ফরিদপুরে  ষষ্ঠ বিভাগীয় সমাবেশের মাধ্যমে আজ শনিবার আরেকটি বিশাল শোডাউন করতে যাচ্ছে বিএনপি। এখন পর্যন্ত প্রথম পাঁচটি জনসভা সফলভাবে শেষ করেছে দলটি। এতে বিএনপি সব ধরনের প্রতিবন্ধকতা দূর করতে আরও শক্তিশালী হয়ে উঠেছে বলে মনে করা হচ্ছে। এবারও বাস ধর্মঘটকে উপেক্ষা করে গণসমাবেশের মাঠে আসতে শুরু করেন নেতাকর্মীরা। ইতোমধ্যে লোকে লোকারণ্য মাঠ। সমাবেশস্থলে পৌঁছেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাকর্মীরা।

চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর ও বরিশালে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার পর আজ শনিবার ফরিদপুরে বিভাগীয় পর্যায়ে বিএনপির ষষ্ঠ সমাবেশ হবে। এ উপলক্ষে আবদুল আজিজ ইনস্টিটিউট চত্বর গতকাল শুক্রবার থেকেই জমজমাট ছিল। তৈরি হয়েছে বিশাল মঞ্চ। গতকাল সন্ধ্যায় সেই মঞ্চে উঠে মাঠে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান কেন্দ্রীয় নেতারা।

এ সময় মহাসচিবের সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, গণসমাবেশের প্রধান সমন্বয়কারী বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির দুই সহসাংগঠনিক সম্পাদক মাশুকুর রহমান ও মো. সেলিমুজ্জামান প্রমুখ।

এদিকে, জেলার বাস মালিক সমিতির ডাকা ৩৮ ঘণ্টার ধর্মঘট গতকাল শুক্রবার সকাল ৬টা থেকে শুরু হয়েছে। যদিও এই পরিবহন ধর্মঘট বিএনপি ও তার সমর্থকদের আর বাধা দিতে পারবে না বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা।

বিএনপির দলীয় নেতাকর্মীরা কমরপুর আবদুল আজিজ ইনস্টিটিউশন প্রাঙ্গণে একটি মঞ্চ তৈরি করেছেন। যেখানে আজ দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, সমাবেশে যোগ দিতে বিভাগীয় পাঁচটি জেলা ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নগরে পৌঁছেছেন। গতকাল সকাল থেকে পরিবহন ধর্মঘটের কারণে তারা ট্রেন, ট্রাক, অটোরিকশা, থ্রি-হুইলার, মোটরসাইকেলসহ ছোট যানবাহন ও মাইক্রোবাসে করে সমাবেশস্থলে পৌঁছান।

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ জানান, তাদের নেতাকর্মীরা বিভিন্ন বাধা, আইনশৃঙ্খলা বাহিনীর বাস ধর্মঘট ও গাড়ি চালানোর নিষেধাজ্ঞার কারণে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলা করে সমাবেশে যোগ দিতে ফরিদপুরে এসেছেন।

শামা ওবায়েদ অভিযোগ করে বলেন, ‘সমাবেশকে কেন্দ্র করে বৃহস্পতিবার থেকে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার শুরু করেছে।’

বিএনপির এই নেতা বলেন, ‘জনগণের ধারণা, ঐতিহাসিক কারণে ফরিদপুর আওয়ামী লীগের শক্ত ঘাঁটি। তবে, পরিস্থিতি পাল্টেছে এবং আজ আমাদের বিশাল সমাবেশের মাধ্যমে তা প্রমাণিত হবে।’ তিনি বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ বিরক্ত। সেজন্যই মানুষ সব কষ্ট-যন্ত্রণা সহ্য করে আমাদের সমাবেশে আসছে।’

শামা জানান, তারা তাদের সমাবেশে এক লাখের বেশি লোকের অংশগ্রহণ আশা করছেন।

গত ৭ নভেম্বর গোলাম নাসির স্বাক্ষরিত চিঠির আলোকে গতকাল সকালে ফরিদপুরে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে, সাধারণ যাত্রীদের দুর্ভোগ বাড়ে। ফরিদপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড, নতুন বাসস্ট্যান্ড ও ইমামউদ্দিন স্কয়ার এলাকায় গণপরিবহনের জন্য যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেছে।

পরিবহন শ্রমিক হাবিবুর বলেন, ‘নেতাদের নির্দেশে আমরা ধর্মঘট করছি। আমাদের প্রতিদিনের রুটি রোজগারের জন্য নেতাদের নির্দেশ মেনে চলতে হবে।’

ফরিদপুরের জনসভায় জনগণকে বাধা দিতে সরকার নানা কৌশল অবলম্বন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, তারা (প্রতিবন্ধকতা সৃষ্টিকারীরা) সফল হবে না এবং বিগত বিভাগীয় সমাবেশের মতো শনিবারও ফরিদপুর জনসমুদ্রে পরিণত হবে।

জাহিদ হোসেন বলেন, ‘গত বুধবার থেকে সমাবেশস্থলে লোক আসছেন। আজ জুমার নামাজের পর থেকেই সমাবেশের মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। এখান থেকে আমরা সরকারের বিরুদ্ধে লাল কার্ড দেখিয়ে দেব।’

বিএনপি গণসমাবেশ ফরিদপুর
১৪ ফেব্রুয়ারি ২০২৬
যুব সম্প্রদায়ের কথা শুনব, সবাইকে গুরুত্ব দেব : তারেক রহমান
১৪ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশের জনগণ আবারও বিজয়ী হয়েছে : তারেক রহমান
১৪ ফেব্রুয়ারি ২০২৬
অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে তারেক রহমানের ধন্যবাদ
১৪ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপির নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন শুরু
১৪ ফেব্রুয়ারি ২০২৬
পরাজিত এবি পার্টি নেতা মঞ্জুর কার্যালয়ে গেলেন ভিপি জয়নাল
১৩ ফেব্রুয়ারি ২০২৬
ভোট দেওয়ার অপরাধে তালাকপ্রাপ্ত, গৃহবধূর পাশে বিএনপি
১৩ ফেব্রুয়ারি ২০২৬
খালেদা জিয়ার আসনে জয়ী বিএনপির মজনুর দোয়া-মোনাজাত
১৩ ফেব্রুয়ারি ২০২৬
ময়মনসিংহে বিজয় মিছিলের পরিবর্তে বিএনপির দোয়া মাহফিল
১৩ ফেব্রুয়ারি ২০২৬
দেশের মানুষ সবসময় রাজনৈতিক সংকটে সঠিক সিদ্ধান্ত নিয়েছে : মঈন খান
১৩ ফেব্রুয়ারি ২০২৬
এই বিজয় বিএনপির একার নয়, সমগ্র বাংলাদেশের : মাহাদী আমিন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. প্রথমবার রাজধানী থেকে প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ
  2. দিনকালের সম্পাদক ও প্রকাশক হলেন আতিকুর রহমান রুমন
  3. আশাবাদের সঙ্গে বিদায় নিচ্ছি, আমার জন্য দোয়া করবেন : প্রধান উপদেষ্টা
  4. প্রধান উপদেষ্টার সম্পূর্ণ বিদায়ী ভাষণ
  5. ১৩০টি নতুন আইনসহ ৬০০ নির্বাহী আদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার
  6. ১৮ মাস পর এখন আমার যাওয়ার পালা : প্রধান উপদেষ্টা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x