ফরিদপুরের সদরপুরে করোনায় দুজনের মৃত্যু
ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয়। ছবি : সংগৃহীত
ফরিদপুরের সদরপুর উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে আরো দুজনের মৃত্যু হয়েছে।
সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার বলেন, 'গতকাল সন্ধ্যায় নিজ বাড়িতে মুন্নাফ মিয়া নামের এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। অন্যদিকে, আজ মঙ্গলবার সকালে নিজ বাড়িতে নুর ইসলাম নামের আরো একজনের মৃত্যু হয়। তাঁদের দাফন প্রশাসনের তরফ থেকে করা হচ্ছে।'
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরো বলেন, ‘ছয় দিন আগে করোনা পজিটিভ হন মুন্নাফ মিয়ার। এখন তাঁর স্ত্রী এবং ছেলেও করোনা পজিটিভ হয়ে চিকিৎসাধীন। আর নুর ইসলাম করোনা পজিটিভ হন দুদিন আগে। তবে তাঁর পরিবারের কেউ করোনায় আক্রান্ত হয়েছে এমন খবর পাওয়া যায়নি।'

সঞ্জিব দাস, ফরিদপুর