Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
সঞ্জিব দাস, ফরিদপুর
২১:৫০, ১৫ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ২১:৫২, ১৫ সেপ্টেম্বর ২০২০
সঞ্জিব দাস, ফরিদপুর
২১:৫০, ১৫ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ২১:৫২, ১৫ সেপ্টেম্বর ২০২০
আরও খবর
ডিসি সারোয়ারের বিরুদ্ধে মামলার অনুমতি চাইলেন আদালত
লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সহায়তায় উপকারভোগী ১৩ লাখ ৯৭ হাজার ৫৩০ জন
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের স্ত্রীর সঞ্চয়পত্র ফ্রিজের নির্দেশ
হেরোইন বিক্রির দায়ে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড
সাংবাদিক আনিস আলমগীরকে এক মামলায় জামিন

ফরিদপুরের বরকত-রুবেলের দুই প্রতিষ্ঠানের ২৫ কার্যাদেশ বাতিল

সঞ্জিব দাস, ফরিদপুর
২১:৫০, ১৫ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ২১:৫২, ১৫ সেপ্টেম্বর ২০২০
সঞ্জিব দাস, ফরিদপুর
২১:৫০, ১৫ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ২১:৫২, ১৫ সেপ্টেম্বর ২০২০
ফরিদপুরের বিতর্কিত সেই দুই ভাই রুবেল ও বরকত। ছবি : সংগৃহীত 

ফরিদপুরের বিতর্কিত দুই ভাই বরকত ও রুবেলের মালিকানাধীন রাফিয়া কনস্ট্রাকশন ও এসবি ট্রেডার্সের চলমান ২৫টি কাজের কার্যাদেশ বাতিল করেছে এলজিইডি কর্তৃপক্ষ।

ফরিদপুর এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, অবৈধ প্রভাব খাটিয়ে এলজিইডিতে হাজার হাজার কোটি টাকার কাজ ভাগিয়ে নেয় রুবেল ও বরকতের মালিকানায় থাকা রাফিয়া কনস্ট্রাকশন ও এসবি ট্রেডার্স। এর মধ্যে বর্তমানে চলমান ৩৮টি কাজের মধ্যে ২৫টির কার্যাদেশ বাতিল করা হয়েছে। বাকি কাজগুলোর কার্যাদেশ এই মাসের মধ্যেই বাতিল করার প্রক্রিয়া চলছে। এ ছাড়া এলজিইডিতে ওই প্রতিষ্ঠান দুটির নিয়ন্ত্রণে আরো কোনো কাজ থাকলে সেগুলোও যাচাই-বাছাই করা হচ্ছে।

ঢাকার সিআইডির মামলা থেকে জানা যায়, আওয়ামী লীগের বিতর্কিত এই দুই ভাই দলে অনুপ্রবেশ করে টেন্ডারবাজিসহ নানা অপকর্ম করে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এ ব্যাপারে ঢাকার কাফরুল থানায় গত ২৬ জুন অবৈধভাবে সম্পত্তি অর্জন ও বিদেশে টাকা পাচারের অভিযোগে ওই দুই ভাইয়ের নামে মানি লন্ডারিং আইনে মামলা করা হয়।

গত ২৮ জুন অনুসন্ধানকারী কর্মকর্তা ফরিদপুরে এসে বিষয়টির সত্যতা পান। মামলায় বরকত-রুবেলের স্বীকারোক্তিতে অনেকের নাম এসেছে। সিআইডির তালিকা অনুযায়ী এ পর্যন্ত আটক করা হয়েছে শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল হাসান লেভী, জেলা শ্রমিক লীগের সাবেক অর্থ সম্পাদক বিল্লাল হোসেন, যুবলীগ নেতা আসিবুর রহমান ফারহান, জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি শামীমসহ কয়েকজনকে। এ ছাড়া আটকের তালিকায় রয়েছেন সাবেক মন্ত্রীর এপিএস এইচ এম ফুয়াদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক ফাইন, সাংবাদিক, ঠিকাদারসহ বেশ কয়েকজন আলোচিত ব্যক্তি।

এর আগে গত ২৭ মে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল সাহার বাড়িতে হামলার ঘটনায় গত ৭ জুন রাতে বরকত-রুবেলের বদরপুরের বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁদের কাছে থাকা অস্ত্র, গুলি, বিদেশি মদ, ইয়াবা ট্যাবলেট, এক হাজার ২০০ বস্তা সরকারি চাল, বিদেশি মুদ্রা জব্দ করা হয়। পরবর্তী সময়ে একে একে অস্ত্র, চাঁদাবাজি, মাদক, হত্যাসহ এক ডজন মামলা করা হয়। তাঁরা বিভিন্ন মামলায় রিমান্ড শেষে বর্তমানে জেলা কারাগারে রয়েছেন।

সর্বাধিক পঠিত
  1. ‘গান-বাজনা হারাম’ ঘোষণা করে নোটিশ, প্রশাসনের হস্তক্ষেপে প্রত্যাহার
  2. ইসলামপুরে জ্বালানি তেল বিক্রি বন্ধ করে ব্যবসায়ীরা উধাও
  3. ছুটির দিনেও কার্যালয়ে ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী
  4. গাজীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে মন্ত্রী, মিলল নানা অনিয়ম
  5. মেয়ের বিভিন্ন কর্মকাণ্ডে বিরক্ত হয়ে হত্যা করেন সৎ বাবা
  6. তেল পাচার রোধে কুমিল্লা সীমান্তে বিজিবির ডগ স্কোয়াড

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x