Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
এম. আর. মুর্তজা, মাদারীপুর
০৯:০০, ২৪ জুলাই ২০২০
আপডেট: ১১:১৭, ২৪ জুলাই ২০২০
এম. আর. মুর্তজা, মাদারীপুর
০৯:০০, ২৪ জুলাই ২০২০
আপডেট: ১১:১৭, ২৪ জুলাই ২০২০
আরও খবর
বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির শঙ্কা, ভারি বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
কবি মোহন রায়হান বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন : চিফ হুইপ
'প্রিন্সিপাল অ্যাওয়ার্ড' পেল সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের ১০ শিক্ষার্থী
সকালের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
কাল টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

পদ্মার বুকে বিলীন হয়ে গেল ‘চরাঞ্চলের বাতিঘর’

এম. আর. মুর্তজা, মাদারীপুর
০৯:০০, ২৪ জুলাই ২০২০
আপডেট: ১১:১৭, ২৪ জুলাই ২০২০
এম. আর. মুর্তজা, মাদারীপুর
০৯:০০, ২৪ জুলাই ২০২০
আপডেট: ১১:১৭, ২৪ জুলাই ২০২০
গতকাল বৃহস্পতিবার পদ্মার বুকে বিলীন হয়ে যায় মাদারীপুরের শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের এস ই এস ডি পি মডেল উচ্চ বিদ্যালয়। ছবি : এনটিভি

মাদারীপুরের শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের চরাঞ্চলের বাতিঘরখ্যাত এস ই এস ডি পি মডেল উচ্চ বিদ্যালয় পদ্মার ভাঙনে বিলীন হয়ে গেছে। গত বুধবার মধ্যরাতে বিদ্যালয়টি মাঝ বরাবর দ্বিখণ্ডিত হয়ে হেলে পড়ে। এরপর গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে পদ্মার বুকে বিদ্যালয়টি বিলীন হয়ে যায়।

পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় চরাঞ্চলে ভাঙনের তীব্রতা বেড়েছে। ঘরবাড়ি ভেঙে যাওয়ায় নিরাপদ স্থানে ছুটে যাচ্ছে অসংখ্য মানুষ। এ ছাড়া পানিবন্দি হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় গবাদি পশু নিয়ে দুর্ভোগে দিন কাটাচ্ছে চরাঞ্চলের মানুষেরা। এর মধ্যেই উপজেলার বন্দরখোলা ইউনিয়নের নুরুদ্দিন মাদবরেরকান্দি গ্রামে অবস্থিত এস ই এস ডি পি মডেল উচ্চ বিদ্যালয়ের তিনতলা ভবনটি হেলে পড়ে পদ্মায় বিলীন হয়ে যায়।

এস ই এস ডি পি মডেল উচ্চ বিদ্যালয়টি স্থাপিত হয়েছিল ২০০৯ সালে। এ বিদ্যালয়ের কারণে বন্দরখোলা ইউনিয়নের মমিন উদ্দিন হাওলাদারকান্দি, জব্বার আলী মুন্সীকান্দি, বজলু মোড়লের কান্দি, মিয়া আজম বেপারীর কান্দি, রহমত হাজীর কান্দি, জয়েন উদ্দিন শেখ কান্দি, মসত খাঁর কান্দিসহ প্রায় ২৪টি গ্রাম ও ফরিদপুর জেলার সদরপুর উপজেলার চর নাসিরপুরসহ বেশ কয়েকটি গ্রামের ছেলে-মেয়েরা লেখাপড়া করত। বিদ্যালয়টি ছিল চরাঞ্চলের একমাত্র দৃষ্টিনন্দন তিনতলা ভবনসহ আধুনিক সুবিধা সমৃদ্ধ একটি শিক্ষাপ্রতিষ্ঠান।

বিদ্যালয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ বিদ্যালয়টির শিক্ষার্থীদের সবাই চরের বাসিন্দা। মূল ভূখণ্ড এখান থেকে বেশ দূরে হওয়ায় চরের ছেলে-মেয়েরা অন্যত্র লেখাপড়া করার সুযোগ পেতো না। এই বিদ্যালয়টি হওয়ার কারণেই চরের ছেলে-মেয়েরা লেখাপড়া করতো। চরের ছোট ছোট প্রায় ২৪টি গ্রামের তিন শতাধিক শিক্ষার্থী ছিল বিদ্যালয়টিতে।

স্থানীয়রা জানান, পদ্মার নিকটবর্তী হওয়ায় প্রতি বছরই বন্যার পানিতে ডুবে যেত বিদ্যালয়সহ আশপাশের এলাকা। গত বছর পদ্মা নদী ভাঙতে ভাঙতে পেছন দিক দিয়ে বিদ্যালয়টির কাছে চলে আসে। এরপর গত বছরই ওই এলাকায় পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকিয়ে রাখে। চলতি বর্ষা মৌসুমেও ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং চলতে থাকে ওই এলাকায়। তবে পানি বৃদ্ধি পাওয়ায় প্রচণ্ড স্রোতের কারণে জিও ব্যাগ ফেলে তেমন সুবিধা করতে পারছে না কর্তৃপক্ষ। এর ফলে গতকাল বৃহস্পতিবার বিকেলে তিনতলা ভবনের বিদ্যালয়টি পুরোপুরি পদ্মায় বিলীন হয়ে যায়।

বন্দরখোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ইসমাইল জানান, ‘গত বুধবার রাত ১১টার দিকে হঠাৎ করেই স্কুলের ভবনের মধ্য থেকে বিকট শব্দ হতে থাকে। খবর পেয়ে অসংখ্য মানুষ ট্রলারে করে বিদ্যালয়টি দেখতে আসে। আমাদের সামনেই বিদ্যালয়টির মাঝখান থেকে ফাটল ধরে পেছন দিকে হেলে পড়ে। আর বৃহস্পতিবার বিকেলে বিকট শব্দ করে পদ্মার বুকে বিলীন হয়ে যায়।’

ইসমাইল জানান, বিদ্যালয়টি মনোরম পরিবেশে একটি দৃষ্টিনন্দন ভবন ছিল। গত বুধবার রাতে বিদ্যালয়টিতে ভাঙন ধরলে এলাকাবাসী কান্নায় ভেঙে পড়েন।

সর্বাধিক পঠিত
  1. দিনেদুপুরে পিকআপ থামিয়ে কোটি টাকার চুল ছিনতাই
  2. সকালের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  3. কাল টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  4. ক্রীড়াঙ্গনে রাজশাহী একসময় গৌরবের সর্বোচ্চ শিখরে ছিল : ভূমিমন্ত্রী
  5. লঘুচাপ-ভারি বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  6. ‘চাঁদাবাজ ও সন্ত্রাসীদের ধরতে ব্যর্থ হলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও ব্যবস্থা’

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x