নড়াইল টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা
নড়াইল জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া উদ্বোধন করা হয়েছে এর কার্যালয়। গতকাল শনিবার বিকেলে নড়াইল চৌরাস্তা এলাকায় কার্যালয়টি উদ্বোধন ও কমিটি ঘোষণা করা হয়।
এদিকে, ২০২২ সাল পর্যন্ত আগামী দুই বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে এনটিভির নড়াইল প্রতিনিধি এম. মুনীর চৌধুরীকে সভাপতি, বাংলা টিভির মাহবুবুর রশিদ লাবলুকে সাধারণ সম্পাদক ও একুশে টিভির ফরহাদ খানকে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন সিনিয়র সাংবাদিক নড়াইল প্রেসক্লাবের সভাপতি বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নড়াইল প্রতিনিধি এনামুল কবির টুকু।
কমিটিতে সহসভাপতি মনোনীত করা হয়েছে একাত্তর টিভির নড়াইল প্রতিনিধি আজিজুল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক দেশ টিভির নড়াইল প্রতিনিধি শরিফুল ইসলাম বাবলুকে। এ ছাড়া নির্বাহী সদস্য হলেন তারিকুজ্জামান লিটু (বাংলাভিশন), মোস্তফা কামাল (আরটিভি), খায়রুল ইসলাম (মাইটিভি), হুমায়ুন কবীর রিন্টু (এশিয়ান টিভি), সুজয় কুমার বকসী (আরটিভি), মুন্সী আসাদুর রহমান (ইনডিপেনডেন্ট টিভি), মিরাজ খান (বৈশাখী টিভি), আবদুস সাত্তার (এসএ টিভি), ইমরান হোসেন (চ্যানেল নাইন) ও তানভীর আহমেদ রুবেল (দীপ্ত টিভি)।
উপদেষ্টা পরিষদের তিন সদস্য হলেন এনামুল কবির টুকু (বিটিভি), সাইফুল ইসলাম তুহিন (চ্যানেল ২৪) ও মির্জা নজরুল ইসলাম (মাছরাঙা টিভি)।
কমিটি ঘোষণার পর সংগঠনকে গতিশীল করতে সবার সহযোগিতা কামনা করেছেন নড়াইল জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতারা।

এম. মুনীর চৌধুরী, নড়াইল